Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাস্তায় তরুণীকে পিষে দিল বিলাসবহুল গাড়ি! চালকের আসনে প্রভাবশালী সাংসদ-পুত্র, ঘটনার এক সপ্তাহ পরেও কেন অধরা অভিযুক্ত?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
রাস্তায় তরুণীকে পিষে দিল বিলাসবহুল গাড়ি! চালকের আসনে প্রভাবশালী সাংসদ-পুত্র, ঘটনার এক সপ্তাহ পরেও কেন অধরা অভিযুক্ত?
হায়দরাবাদে 'হিট অ্যান্ড রান' কাণ্ড। ছবি-সংগৃহীত

হায়দরাবাদ: আবারও বেপরোয়া গতির বলি এক নিরীহ প্রাণ। রাস্তা পেরোনোর সময় তীব্র গতিতে ছুটে আসা এক বিলাসবহুল গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ২৬ বছর বয়সি তরুণী ভারতী মুখী। চাঞ্চল্যকর বিষয় হলো, এই ভয়াবহ দুর্ঘটনার সময় চালকের আসনে ছিলেন খোদ রাজ্যসভার এক প্রভাবশালী সাংসদের পুত্র। তবে দুর্ঘটনার পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত ২১ বছর বয়সি যুবক এখনও পুলিশের নাগালের বাইরে, যা নিয়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য তৈরি হয়েছে।

গত রবিবার দুপুরে হায়দরাবাদের অভিজাত মাধাপুর এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। স্থানীয় একটি শপিং মলের পোশাক বিপণির কর্মী ভারতী তাঁর সহকর্মী পূজা অশোকের সঙ্গে মধ্যাহ্নভোজন সেরে কাজে ফিরছিলেন। রাস্তা পার হওয়ার মুহূর্তে সাংসদের বিলাসবহুল গাড়িটি তীব্র গতিতে এসে সপাটে ধাক্কা মারে ভারতীকে। অল্পের জন্য তাঁর সহকর্মী রক্ষা পেলেও গাড়ির চাকায় পিষ্ট হন ভারতী। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় জুবিলি হিলসের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সাইবারাবাদ পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ঘাতক গাড়িটির চালকের আসনে ছিলেন ২১ বছর বয়সি সঞ্জুশ, যার বাবা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের দল জনসেনা পার্টির (জেএসপি) রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট ব্যবসায়ী লিঙ্গামানেনি রমেশ।

এফআইআরে গাড়ির বেপরোয়া গতির কথা স্বীকার করা হলেও কেন এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ প্রসঙ্গে মাধাপুরের এসিপি সিএইচ শ্রীধর জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ সাজার মেয়াদ সাত বছরের কম হওয়ায় এখনও পর্যন্ত সাংসদ-পুত্রকে গ্রেফতার করা হয়নি। প্রভাবশালী যোগ এবং পুলিশের এই ভূমিকার জেরে ঘটনার নিরপেক্ষ বিচার নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : CrimeNews TelanganaNews HiddenStoriesNews HyderabadHitAndRun MadhapurAccident CyberabadPolice JusticeForBharthi

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


রাস্তায় তরুণীকে পিষে দিল বিলাসবহুল গাড়ি! চালকের আসনে প্রভাবশালী সাংসদ-পুত্র, ঘটনার এক সপ্তাহ পরেও কেন অধরা অভিযুক্ত?

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image
হায়দরাবাদ: আবারও বেপরোয়া গতির বলি এক নিরীহ প্রাণ। রাস্তা পেরোনোর সময় তীব্র গতিতে ছুটে আসা এক বিলাসবহুল গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ২৬ বছর বয়সি তরুণী ভারতী মুখী। চাঞ্চল্যকর বিষয় হলো, এই ভয়াবহ দুর্ঘটনার সময় চালকের আসনে ছিলেন খোদ রাজ্যসভার এক প্রভাবশালী সাংসদের পুত্র। তবে দুর্ঘটনার পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত ২১ বছর বয়সি যুবক এখনও পুলিশের নাগালের বাইরে, যা নিয়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য তৈরি হয়েছে।গত রবিবার দুপুরে হায়দরাবাদের অভিজাত মাধাপুর এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। স্থানীয় একটি শপিং মলের পোশাক বিপণির কর্মী ভারতী তাঁর সহকর্মী পূজা অশোকের সঙ্গে মধ্যাহ্নভোজন সেরে কাজে ফিরছিলেন। রাস্তা পার হওয়ার মুহূর্তে সাংসদের বিলাসবহুল গাড়িটি তীব্র গতিতে এসে সপাটে ধাক্কা মারে ভারতীকে। অল্পের জন্য তাঁর সহকর্মী রক্ষা পেলেও গাড়ির চাকায় পিষ্ট হন ভারতী। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় জুবিলি হিলসের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সাইবারাবাদ পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ঘাতক গাড়িটির চালকের আসনে ছিলেন ২১ বছর বয়সি সঞ্জুশ, যার বাবা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের দল জনসেনা পার্টির (জেএসপি) রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট ব্যবসায়ী লিঙ্গামানেনি রমেশ।এফআইআরে গাড়ির বেপরোয়া গতির কথা স্বীকার করা হলেও কেন এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ প্রসঙ্গে মাধাপুরের এসিপি সিএইচ শ্রীধর জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ সাজার মেয়াদ সাত বছরের কম হওয়ায় এখনও পর্যন্ত সাংসদ-পুত্রকে গ্রেফতার করা হয়নি। প্রভাবশালী যোগ এবং পুলিশের এই ভূমিকার জেরে ঘটনার নিরপেক্ষ বিচার নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত