Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হঠাৎ কাঁথির শান্তিকুঞ্জে জুন! শিশিরের সঙ্গে সাক্ষাতে কী নিয়ে আলোচনা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
হঠাৎ কাঁথির শান্তিকুঞ্জে জুন! শিশিরের সঙ্গে সাক্ষাতে কী নিয়ে আলোচনা?
ছবি সংগৃহীত

পূর্ব মেদিনীপুরঃ কাঁথির শান্তিকুঞ্জে আচমকা জুন মালিয়া। তবে সেই সময় বাড়িতে ছিলেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বদলে বাবা শিশির অধিকারী ও মা গায়ত্রীদেবীর সঙ্গে দেখা করেন মেদিনীপুরের সাংসদ। এরপর শুভেন্দুর ভাই তথা এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারীর সঙ্গে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন তিনি।


একসময় শিশির অধিকারী থেকে শুরু করে জুন মালিয়া দু’জনেই ছিলেন তৃণমূলে। রাজনৈতিক সমীকরণ বদলের সঙ্গে বদলেছে তাঁদের দলীয় পরিচয়ও। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে এনসিপিআই-এ যোগ দিয়েছেন জুন। বর্তমানে তিনি এনডিএ-র শরিক দলের সাংসদ। এই পরিস্থিতিতে তাঁর শান্তিকুঞ্জ সফর ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। যদিও সেই জল্পনায় জল ঢেলে জুনের দাবি, শান্তিকুঞ্জে তাঁর যাওয়া নিছকই সৌজন্য সাক্ষাৎ। শিশির অধিকারীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে বলেও জানান তিনি। 


শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, এদিন দিব্যেন্দু অধিকারীর সঙ্গে এগরার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করেন জুন। দুর্গত মানুষের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় উন্নয়নের জন্য নিজের সাংসদ তহবিল থেকে দেড় কোটি টাকা দেওয়ার কথাও জানান তিনি। জুনের এই সফরকে অবশ্য রাজনীতির বাইরে রাখতেই চাইছেন দিব্যেন্দুও। তাঁর বক্তব্য, বিধায়ক ও সাংসদ একসঙ্গে কাজ করলে এলাকার মানুষেরই উপকার হবে। কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাঁরা এলাকায় আসেননি এমনই বার্তা দিতে চান বলে জানান এগরার বিধায়ক।

বিষয় : Suvendu Adhikari June Malia

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


হঠাৎ কাঁথির শান্তিকুঞ্জে জুন! শিশিরের সঙ্গে সাক্ষাতে কী নিয়ে আলোচনা?

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image
পূর্ব মেদিনীপুরঃ কাঁথির শান্তিকুঞ্জে আচমকা জুন মালিয়া। তবে সেই সময় বাড়িতে ছিলেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বদলে বাবা শিশির অধিকারী ও মা গায়ত্রীদেবীর সঙ্গে দেখা করেন মেদিনীপুরের সাংসদ। এরপর শুভেন্দুর ভাই তথা এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারীর সঙ্গে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন তিনি।একসময় শিশির অধিকারী থেকে শুরু করে জুন মালিয়া দু’জনেই ছিলেন তৃণমূলে। রাজনৈতিক সমীকরণ বদলের সঙ্গে বদলেছে তাঁদের দলীয় পরিচয়ও। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে এনসিপিআই-এ যোগ দিয়েছেন জুন। বর্তমানে তিনি এনডিএ-র শরিক দলের সাংসদ। এই পরিস্থিতিতে তাঁর শান্তিকুঞ্জ সফর ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। যদিও সেই জল্পনায় জল ঢেলে জুনের দাবি, শান্তিকুঞ্জে তাঁর যাওয়া নিছকই সৌজন্য সাক্ষাৎ। শিশির অধিকারীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে বলেও জানান তিনি। শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, এদিন দিব্যেন্দু অধিকারীর সঙ্গে এগরার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করেন জুন। দুর্গত মানুষের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় উন্নয়নের জন্য নিজের সাংসদ তহবিল থেকে দেড় কোটি টাকা দেওয়ার কথাও জানান তিনি। জুনের এই সফরকে অবশ্য রাজনীতির বাইরে রাখতেই চাইছেন দিব্যেন্দুও। তাঁর বক্তব্য, বিধায়ক ও সাংসদ একসঙ্গে কাজ করলে এলাকার মানুষেরই উপকার হবে। কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাঁরা এলাকায় আসেননি এমনই বার্তা দিতে চান বলে জানান এগরার বিধায়ক।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত