Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বৃষ্টি নয়, বাড়ছে গরম! কবে বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বৃষ্টি নয়, বাড়ছে গরম! কবে বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
ছবি সংগৃহীত

কলকাতা: ক্যালেন্ডারে বর্ষা এলেও দক্ষিণবঙ্গের আকাশে এখনও বৃষ্টির দেখা নেই। দিনের পর দিন তীব্র গরম ও চরম আর্দ্রতার জেরে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত ঘাম ঝরানো আবহাওয়ায় স্বস্তির খোঁজে প্রহর গুনছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আর কয়েকদিনের অপেক্ষা। ২০ জুনের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।


বুধবার কলকাতায় সকাল থেকেই ছিল অস্বস্তিকর গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রার তুলনায় অনেক বেশি গরম অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই ছবি। আগামী কয়েকদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা সাময়িক স্বস্তি দিতে পারে মাত্র। বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে আশার খবর, ২০ জুনের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। যদিও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি বৃষ্টির মাধ্যমে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

গরুপাচার থেকে জমি দখল! একাধিক অভিযোগে গ্রেফতার শাহানুর মণ্ডল


অন্যদিকে উত্তরবঙ্গে সম্পূর্ণ ভিন্ন চিত্র। দার্জিলিং পাহাড় থেকে ডুয়ার্স— একাধিক জেলায় বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে পাহাড় ও সমতলের একাধিক এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয় : WestBengalWeather RAINALERT northbengal southbengal MonsoonUpdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৭ জুন ২০২৬


বৃষ্টি নয়, বাড়ছে গরম! কবে বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image
কলকাতা: ক্যালেন্ডারে বর্ষা এলেও দক্ষিণবঙ্গের আকাশে এখনও বৃষ্টির দেখা নেই। দিনের পর দিন তীব্র গরম ও চরম আর্দ্রতার জেরে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত ঘাম ঝরানো আবহাওয়ায় স্বস্তির খোঁজে প্রহর গুনছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আর কয়েকদিনের অপেক্ষা। ২০ জুনের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।বুধবার কলকাতায় সকাল থেকেই ছিল অস্বস্তিকর গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রার তুলনায় অনেক বেশি গরম অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই ছবি। আগামী কয়েকদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা সাময়িক স্বস্তি দিতে পারে মাত্র। বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে আশার খবর, ২০ জুনের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। যদিও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি বৃষ্টির মাধ্যমে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।গরুপাচার থেকে জমি দখল! একাধিক অভিযোগে গ্রেফতার শাহানুর মণ্ডল অন্যদিকে উত্তরবঙ্গে সম্পূর্ণ ভিন্ন চিত্র। দার্জিলিং পাহাড় থেকে ডুয়ার্স— একাধিক জেলায় বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে পাহাড় ও সমতলের একাধিক এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার