Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আজই ভিজবে তিলোত্তমা? উত্তরে নামছে মেঘভাঙা দুর্যোগ, রইল আবহাওয়ার মেগা আপডেট!

আজই ভিজবে তিলোত্তমা? উত্তরে নামছে মেঘভাঙা দুর্যোগ, রইল আবহাওয়ার মেগা আপডেট!
প্রতীকী ছবি

কলকাতা: অস্বস্তিকর ভ্যাপসা গরমে যখনভিশন নাভিশ্বাস ওঠার জোগাড়, ঠিক তখনই বাঙালির জন্য এল এক স্বস্তির খবর। আজ দুপুরের পর থেকেই খাস কলকাতায় ধেয়ে আসতে পারে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়বে।


"হকারদের বেআইনিভাবে বসিয়ে টাকা নিয়েছিল কারা, জবাব দিক তারাই": দিলীপ ঘোষ


 ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে চলবে বজ্রপাত। তবে শুধু সাময়িক স্বস্তিই নয়, আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হাত ধরে গরমের দাপট অনেকটাই কমবে।


যদিও দক্ষিণবঙ্গের সর্বত্র এখনই পুরোপুরি স্বস্তি মিলছে না। একদিকে যখন বৃষ্টির পূর্বাভাস, ঠিক তখনই পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজায় থাকবে চরম অস্বস্তিকর আবহাওয়া। এই জেলাগুলির পারদ অনায়াসেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে। তবে তারই মাঝে স্বস্তির বার্তা দিচ্ছে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানে শুক্রবার ও শনিবার ঝড়ের দাপট বেশি থাকবে। পাশাপাশি হুগলি এবং উত্তর ২৪ পরগণাতেও বৃষ্টির জেরে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে যথেষ্ট।


দক্ষিণ যখন বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে, উত্তরবঙ্গ তখন ভাসতে চলেছে রেকর্ড ভাঙা বৃষ্টিতে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত মেঘভাঙা বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। মালদা এবং দুই দিনাজপুরেও ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ফলে এক রাজ্যেই এখন আবহাওয়ার দুই রূপ— একদিকে বৃষ্টির স্বস্তি, অন্যদিকে হড়পা বানের আতঙ্ক!

বিষয় : #KolkataWeather #RainAlert #WestBengal #Kalbaishakhi #WeatherUpdate #StormWarning #SouthBengal #KolkataRain #BengaliNews #WeatherForecast westbengalweatherupdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


আজই ভিজবে তিলোত্তমা? উত্তরে নামছে মেঘভাঙা দুর্যোগ, রইল আবহাওয়ার মেগা আপডেট!

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image
কলকাতা: অস্বস্তিকর ভ্যাপসা গরমে যখনভিশন নাভিশ্বাস ওঠার জোগাড়, ঠিক তখনই বাঙালির জন্য এল এক স্বস্তির খবর। আজ দুপুরের পর থেকেই খাস কলকাতায় ধেয়ে আসতে পারে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়বে।"হকারদের বেআইনিভাবে বসিয়ে টাকা নিয়েছিল কারা, জবাব দিক তারাই": দিলীপ ঘোষ ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে চলবে বজ্রপাত। তবে শুধু সাময়িক স্বস্তিই নয়, আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হাত ধরে গরমের দাপট অনেকটাই কমবে।যদিও দক্ষিণবঙ্গের সর্বত্র এখনই পুরোপুরি স্বস্তি মিলছে না। একদিকে যখন বৃষ্টির পূর্বাভাস, ঠিক তখনই পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজায় থাকবে চরম অস্বস্তিকর আবহাওয়া। এই জেলাগুলির পারদ অনায়াসেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে। তবে তারই মাঝে স্বস্তির বার্তা দিচ্ছে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানে শুক্রবার ও শনিবার ঝড়ের দাপট বেশি থাকবে। পাশাপাশি হুগলি এবং উত্তর ২৪ পরগণাতেও বৃষ্টির জেরে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে যথেষ্ট।দক্ষিণ যখন বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে, উত্তরবঙ্গ তখন ভাসতে চলেছে রেকর্ড ভাঙা বৃষ্টিতে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত মেঘভাঙা বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। মালদা এবং দুই দিনাজপুরেও ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ফলে এক রাজ্যেই এখন আবহাওয়ার দুই রূপ— একদিকে বৃষ্টির স্বস্তি, অন্যদিকে হড়পা বানের আতঙ্ক!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার