Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৫ লক্ষ টাকায় চাকরি দেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ প্রাক্তন মন্ত্রী

৫ লক্ষ টাকায় চাকরি দেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ প্রাক্তন মন্ত্রী
ছবি--প্রতীকী

সবংয়ের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়া এবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর মামলার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হয় বলে জানা গিয়েছে।


চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানায় মানস ভুঁইয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয় চর্চা। অভিযোগকারীর দাবি, ৫ লক্ষ টাকার বিনিময়ে সবংয়ের তেমাথানি ইরিগেশন বাংলোয় এক মহিলাকে তত্ত্বাবধায়কের চাকরি দেওয়া হয়েছিল। ওই চাকরি দেওয়া হয়েছিল প্রভাব খাটিয়ে বলে অভিযোগ। পরবর্তীতে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর সেই মহিলাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের।


এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী বিকাশকুমার টুং। অভিযোগে বলা হয়েছে, চাকরি দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিনা কারণেই তাঁকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগের পর থেকেই মানস ভুঁইয়ার অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় বলে সূত্রের খবর।


 ঠিক সেই পরিস্থিতিতেই বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ চেয়ে আবেদন জানান তিনি। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর একাধিক শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে চাকরি ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সেই তালিকায় এবার মানস ভুঁইয়ার নাম যুক্ত হওয়ায় বিষয়টি নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

বিষয় : WestBengalPolitics CalcuttaHighCourt jobscam manasbhUYIAN SABANG

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৪ জুন ২০২৬


৫ লক্ষ টাকায় চাকরি দেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ প্রাক্তন মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image
সবংয়ের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়া এবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর মামলার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হয় বলে জানা গিয়েছে।চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানায় মানস ভুঁইয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয় চর্চা। অভিযোগকারীর দাবি, ৫ লক্ষ টাকার বিনিময়ে সবংয়ের তেমাথানি ইরিগেশন বাংলোয় এক মহিলাকে তত্ত্বাবধায়কের চাকরি দেওয়া হয়েছিল। ওই চাকরি দেওয়া হয়েছিল প্রভাব খাটিয়ে বলে অভিযোগ। পরবর্তীতে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর সেই মহিলাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের।এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী বিকাশকুমার টুং। অভিযোগে বলা হয়েছে, চাকরি দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিনা কারণেই তাঁকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগের পর থেকেই মানস ভুঁইয়ার অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় বলে সূত্রের খবর। ঠিক সেই পরিস্থিতিতেই বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ চেয়ে আবেদন জানান তিনি। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর একাধিক শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে চাকরি ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সেই তালিকায় এবার মানস ভুঁইয়ার নাম যুক্ত হওয়ায় বিষয়টি নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার