Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তারাতলা বিপর্যয়ে রাজনৈতিক টানাপোড়েন, মাঝপথে ফিরলেন ফিরহাদ

তারাতলা বিপর্যয়ে রাজনৈতিক টানাপোড়েন, মাঝপথে ফিরলেন ফিরহাদ
ছবি সংগৃহীত

তারাতলার গুদাম ধসের ঘটনায় তৈরি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বুধবার দুপুরে মাত্র পাঁচ মাস আগে অনুমোদিত নির্মীয়মাণ গুদামের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর থেকেই ঘটনাস্থলে ছুটে যান একাধিক মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিক।


জানুয়ারি মাসে কলকাতা পুরসভা ওই গুদাম নির্মাণের অনুমোদন দিয়েছিল বলে সূত্রের খবর। সেই সময় পুরসভার দায়িত্বে ছিলেন ফিরহাদ হাকিম। দুর্ঘটনার খবর পাওয়ার পরই তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। তবে পুলিশি বাধার মুখে মাঝপথেই তাঁকে ফিরে যেতে হয় বলে জানা যায়। পরে তিনি এসএসকেএম হাসপাতালে যান। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে পৌঁছন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালসহ একাধিক প্রশাসনিক আধিকারিক। এছাড়াও কাউন্সিলর আনোয়ার খান ঘটনাস্থলে গেলে তাঁকেও বাধার মুখে পড়তে হয় এবং পরে এলাকা ছাড়তে হয়।


দুর্ঘটনার পর প্রশাসনের তরফে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা যৌথভাবে কাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হয় গ্যাসকাটার, ক্রেন ও অ্যাম্বুল্যান্স। আহতদের দ্রুত উদ্ধার করে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে মোট ১৮ জনকে। নিহতদের মধ্যে রোহিত চৌধুরী (প্রায় ৪০), কৃষ্ণ চৌধুরী (প্রায় ৩০) এবং একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রয়েছেন। বর্তমানে এসএসকেএম হাসপাতালে আটজন আহতের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে রয়েছেন দুর্বাশা মাল্লান, মণিচাঁদ কুমার, শহিদ কুমার, রাজেশ রুইদাস, বিশ্ব প্রকাশ, বোদন মুণ্ডা, রাজেন্দ্র রাও এবং রামপ্রসাদ চৌধুরী।

তারাতলা ছাদ ভেঙে দুর্ঘটনা ঘটনাস্থলে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বিপর্যয়স্থলে একটি মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে এবং আহতদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এদিকে, দুর্ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা থাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রশাসনের শীর্ষ আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং উদ্ধারকাজ এখনও চলছে।

বিষয় : West Bengal kolkatapolitics Firhad Hakim rescueoperation disastermanagement taratalaincident

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৪ জুন ২০২৬


তারাতলা বিপর্যয়ে রাজনৈতিক টানাপোড়েন, মাঝপথে ফিরলেন ফিরহাদ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image
তারাতলার গুদাম ধসের ঘটনায় তৈরি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বুধবার দুপুরে মাত্র পাঁচ মাস আগে অনুমোদিত নির্মীয়মাণ গুদামের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর থেকেই ঘটনাস্থলে ছুটে যান একাধিক মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিক।জানুয়ারি মাসে কলকাতা পুরসভা ওই গুদাম নির্মাণের অনুমোদন দিয়েছিল বলে সূত্রের খবর। সেই সময় পুরসভার দায়িত্বে ছিলেন ফিরহাদ হাকিম। দুর্ঘটনার খবর পাওয়ার পরই তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। তবে পুলিশি বাধার মুখে মাঝপথেই তাঁকে ফিরে যেতে হয় বলে জানা যায়। পরে তিনি এসএসকেএম হাসপাতালে যান। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে পৌঁছন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালসহ একাধিক প্রশাসনিক আধিকারিক। এছাড়াও কাউন্সিলর আনোয়ার খান ঘটনাস্থলে গেলে তাঁকেও বাধার মুখে পড়তে হয় এবং পরে এলাকা ছাড়তে হয়।দুর্ঘটনার পর প্রশাসনের তরফে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা যৌথভাবে কাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হয় গ্যাসকাটার, ক্রেন ও অ্যাম্বুল্যান্স। আহতদের দ্রুত উদ্ধার করে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে মোট ১৮ জনকে। নিহতদের মধ্যে রোহিত চৌধুরী (প্রায় ৪০), কৃষ্ণ চৌধুরী (প্রায় ৩০) এবং একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রয়েছেন। বর্তমানে এসএসকেএম হাসপাতালে আটজন আহতের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে রয়েছেন দুর্বাশা মাল্লান, মণিচাঁদ কুমার, শহিদ কুমার, রাজেশ রুইদাস, বিশ্ব প্রকাশ, বোদন মুণ্ডা, রাজেন্দ্র রাও এবং রামপ্রসাদ চৌধুরী।তারাতলা ছাদ ভেঙে দুর্ঘটনা ঘটনাস্থলে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীস্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বিপর্যয়স্থলে একটি মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে এবং আহতদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এদিকে, দুর্ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা থাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রশাসনের শীর্ষ আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং উদ্ধারকাজ এখনও চলছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার