Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মৃত্যুপুরী তারাতলা! রাতভর ধ্বংসস্তূপে সেনার রুদ্ধশ্বাস ‘অপারেশন’, তারাতলা কাণ্ডে উচ্চস্তরীয় সিট গঠন

মৃত্যুপুরী তারাতলা! রাতভর ধ্বংসস্তূপে সেনার রুদ্ধশ্বাস ‘অপারেশন’, তারাতলা কাণ্ডে উচ্চস্তরীয় সিট গঠন
তারাতলা কাণ্ডে উচ্চস্তরীয় সিট গঠন। ছবি-সংগৃহীত

কলকাতা: চারিদিক যেন এক নিমেষে শ্মশানে পরিণত হয়েছে! চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মুচড়ে যাওয়া লোহার বিম আর ভারী সিমেন্টের চাঙড়। কলকাতার তারাতলা এলাকায় বুধবার দুপুরের সেই ভয়াবহ বিপর্যয়ের পর পেরিয়ে গিয়েছে গোটা একটা রাত। কিন্তু ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে থাকা প্রাণের খোঁজে বৃহস্পতিবার সকালেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই এই মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে, আহত কমপক্ষে ২০ জন। আজ সকালেও ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের খোঁজে আনা হয়েছে বিশেষ রাডার এবং স্নিফার ডগ। এনডিআরএফ, দমকল এবং পুলিশের পাশাপাশি উদ্ধারকাজে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে সেনাবাহিনী। সব দিক নিশ্চিত না হয়ে সেনা জওয়ানরা এই ‘অপারেশন’ শেষ করতে নারাজ। এই ভয়ঙ্কর কাণ্ড নিয়ে আজই বিধানসভায় বিশেষ বিবৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ঘটনার গুরুত্ব অনুধাবন করে প্রশাসনের তরফে ইতিমিধ্যেই একটি উচ্চস্তরীয় বিশেষ তদন্তকারী দল বা 'সিট' (SIT) গঠন করা হয়েছে। এই হাইপ্রোফাইল তদন্তকারী দলে রাখা হয়েছে পোড়খাওয়া দুঁদে অফিসারদের। লালবাজারের গোয়েন্দা বিভাগের এসিপি জয়সূর্য মুখোপাধ্যায় এবং হোমিসাইড বিভাগের অফিসার ইনচার্জ দেবাশিস দত্তের নেতৃত্বে এই দল কাজ শুরু করেছে। এছাড়াও তদন্তে রয়েছেন গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর হিরক দলপতি, গুণ্ডাদমন শাখার ইন্সপেক্টর সরফরাজ আহমেদ এবং তারাতলা থানার দুই সাব-ইন্সপেক্টর মানস ভট্টাচার্য ও কুশল মণ্ডল। এই বিপর্যয়ের পেছনে কার গাফিলতি ছিল, তা নিখুঁতভাবে খতিয়ে দেখছে এই বিশেষ টিম।

তারাতলা কাণ্ডে ইতিমধ্যেই প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের তালিকায় রয়েছে অয়ন ট্রেডার্সের সুপারভাইজার গুলজার হোসেন, লোহার কাঠামো প্রস্তুতকারক কমল সামন্ত, জমি লিজ নেওয়া শম্ভুনাথ বেহেরা, শ্রমিক সরবরাহকারী ও ট্রাইমেক্স ঠিকাদার দিবারক ভাণ্ডারি এবং কলকাতা পুরসভায় (KMC) বেআইনি নির্মাণ পরিকল্পনা অনুমোদনের জন্য মধ্যস্থতাকারী আব্দুল হামিদ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পেছনে আর কোন কোন বড় মাথা বা প্রভাবশালীদের গাফিলতি রয়েছে, তা জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের স্পষ্ট বার্তা, দোষী প্রমাণিত হলে কাউকেই রেয়াত করা হবে না।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalPolitics 'kolkatanews HiddenStoriesNews rescueoperation sitinvestigation TaratalaAccident

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


মৃত্যুপুরী তারাতলা! রাতভর ধ্বংসস্তূপে সেনার রুদ্ধশ্বাস ‘অপারেশন’, তারাতলা কাণ্ডে উচ্চস্তরীয় সিট গঠন

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
কলকাতা: চারিদিক যেন এক নিমেষে শ্মশানে পরিণত হয়েছে! চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মুচড়ে যাওয়া লোহার বিম আর ভারী সিমেন্টের চাঙড়। কলকাতার তারাতলা এলাকায় বুধবার দুপুরের সেই ভয়াবহ বিপর্যয়ের পর পেরিয়ে গিয়েছে গোটা একটা রাত। কিন্তু ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে থাকা প্রাণের খোঁজে বৃহস্পতিবার সকালেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই এই মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে, আহত কমপক্ষে ২০ জন। আজ সকালেও ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের খোঁজে আনা হয়েছে বিশেষ রাডার এবং স্নিফার ডগ। এনডিআরএফ, দমকল এবং পুলিশের পাশাপাশি উদ্ধারকাজে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে সেনাবাহিনী। সব দিক নিশ্চিত না হয়ে সেনা জওয়ানরা এই ‘অপারেশন’ শেষ করতে নারাজ। এই ভয়ঙ্কর কাণ্ড নিয়ে আজই বিধানসভায় বিশেষ বিবৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ঘটনার গুরুত্ব অনুধাবন করে প্রশাসনের তরফে ইতিমিধ্যেই একটি উচ্চস্তরীয় বিশেষ তদন্তকারী দল বা 'সিট' (SIT) গঠন করা হয়েছে। এই হাইপ্রোফাইল তদন্তকারী দলে রাখা হয়েছে পোড়খাওয়া দুঁদে অফিসারদের। লালবাজারের গোয়েন্দা বিভাগের এসিপি জয়সূর্য মুখোপাধ্যায় এবং হোমিসাইড বিভাগের অফিসার ইনচার্জ দেবাশিস দত্তের নেতৃত্বে এই দল কাজ শুরু করেছে। এছাড়াও তদন্তে রয়েছেন গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর হিরক দলপতি, গুণ্ডাদমন শাখার ইন্সপেক্টর সরফরাজ আহমেদ এবং তারাতলা থানার দুই সাব-ইন্সপেক্টর মানস ভট্টাচার্য ও কুশল মণ্ডল। এই বিপর্যয়ের পেছনে কার গাফিলতি ছিল, তা নিখুঁতভাবে খতিয়ে দেখছে এই বিশেষ টিম।তারাতলা কাণ্ডে ইতিমধ্যেই প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের তালিকায় রয়েছে অয়ন ট্রেডার্সের সুপারভাইজার গুলজার হোসেন, লোহার কাঠামো প্রস্তুতকারক কমল সামন্ত, জমি লিজ নেওয়া শম্ভুনাথ বেহেরা, শ্রমিক সরবরাহকারী ও ট্রাইমেক্স ঠিকাদার দিবারক ভাণ্ডারি এবং কলকাতা পুরসভায় (KMC) বেআইনি নির্মাণ পরিকল্পনা অনুমোদনের জন্য মধ্যস্থতাকারী আব্দুল হামিদ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পেছনে আর কোন কোন বড় মাথা বা প্রভাবশালীদের গাফিলতি রয়েছে, তা জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের স্পষ্ট বার্তা, দোষী প্রমাণিত হলে কাউকেই রেয়াত করা হবে না।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার