Hidden Stories (বাংলা)
সর্বশেষ

স্বরূপ বিশ্বাসের মামলা লড়ার জেরেই হামলার অভিযোগ আইনজীবীর, চাপে প্রাক্তন মন্ত্রী

স্বরূপ বিশ্বাসের মামলা লড়ার জেরেই হামলার অভিযোগ আইনজীবীর, চাপে প্রাক্তন মন্ত্রী
ছবি সংগৃহীত

মেসি কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে এবার খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আলিপুর থানায় এই অভিযোগ করেছেন আলিপুর আদালতের এক আইনজীবী নির্মলেন্দু ঘোষ।


অভিযোগকারী আইনজীবী নির্মলেন্দু ঘোষের দাবি, অরূপ বিশ্বাস ও তাঁর অনুগামীরা তাঁকে খুনের চেষ্টা করেছেন। তাঁর অভিযোগ, অরূপের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে চলা একটি মামলায় তিনি অভিযোগকারীর হয়ে আইনজীবী হিসেবে লড়ছিলেন। সেই কারণেই তাঁকে পরিকল্পিতভাবে নিশানা করা হয়েছে বলে দাবি তাঁর।  ঘটনার সূত্রপাত গত ১৮ জুন। ওই দিন আলিপুর জাজেস কোর্টে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একটি মামলার শুনানি ছিল। অভিযোগ, আদালত চত্বরে অরূপ বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ তৈরি হয়। ওই সময় থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা যায়।

মাত্র ৫ দিনেই জাদুকরী অসাধ্য সাধন ভারতীয় সেনার!

নির্মলেন্দু ঘোষের অভিযোগ, সেদিন সকাল থেকেই অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ কয়েকজন তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। পরে বিকেলে আলিপুর আদালত থেকে জাজেস কোর্টের দিকে যাওয়ার সময় রাস্তায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। উল্লেখ্য, এর আগে কলকাতায় মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠান সংক্রান্ত বিতর্কেও অরূপ বিশ্বাসের নাম উঠে এসেছিল। সেই ঘটনার পর ফের নতুন অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

বিষয় : WestBengalPolitics Lionel Messi BENGALCORRUPTION SwarupBiswasArrested ARUPBIWAS policecomplaint

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


স্বরূপ বিশ্বাসের মামলা লড়ার জেরেই হামলার অভিযোগ আইনজীবীর, চাপে প্রাক্তন মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
মেসি কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে এবার খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আলিপুর থানায় এই অভিযোগ করেছেন আলিপুর আদালতের এক আইনজীবী নির্মলেন্দু ঘোষ।অভিযোগকারী আইনজীবী নির্মলেন্দু ঘোষের দাবি, অরূপ বিশ্বাস ও তাঁর অনুগামীরা তাঁকে খুনের চেষ্টা করেছেন। তাঁর অভিযোগ, অরূপের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে চলা একটি মামলায় তিনি অভিযোগকারীর হয়ে আইনজীবী হিসেবে লড়ছিলেন। সেই কারণেই তাঁকে পরিকল্পিতভাবে নিশানা করা হয়েছে বলে দাবি তাঁর।  ঘটনার সূত্রপাত গত ১৮ জুন। ওই দিন আলিপুর জাজেস কোর্টে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একটি মামলার শুনানি ছিল। অভিযোগ, আদালত চত্বরে অরূপ বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ তৈরি হয়। ওই সময় থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা যায়।মাত্র ৫ দিনেই জাদুকরী অসাধ্য সাধন ভারতীয় সেনার!নির্মলেন্দু ঘোষের অভিযোগ, সেদিন সকাল থেকেই অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ কয়েকজন তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। পরে বিকেলে আলিপুর আদালত থেকে জাজেস কোর্টের দিকে যাওয়ার সময় রাস্তায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। উল্লেখ্য, এর আগে কলকাতায় মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠান সংক্রান্ত বিতর্কেও অরূপ বিশ্বাসের নাম উঠে এসেছিল। সেই ঘটনার পর ফের নতুন অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার