নদিয়ার নাকাশিপাড়ায় বিস্তীর্ণ সরকারি খাস জমি সংক্রান্ত অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রায় ১১০০ বিঘা সরকারি জমির মাটি কেটে এবং হাজার হাজার সেগুন ও মেহগনি গাছ কেটে তা বেআইনি ভাবে বিক্রি করা হয়েছে। এই ঘটনায় অন্তত ১২ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের হয়েছে।
মামলাকারীদের দাবি, নাকাশিপাড়া ২৪ নম্বর মৌজার অন্তর্গত জাতীয় সড়কের ধারে থাকা এই জমির লিজের মেয়াদ ২০২০ সালেই শেষ হয়ে যায়। তার পরেও প্রায় ৪০০ বিঘা জমি থেকে মাটি খনন করে অন্যত্র বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। একইসঙ্গে বহু মূল্যবান গাছ কেটে পাচারের অভিযোগও উঠেছে।
এই ঘটনায় নাকাশিপাড়ার স্থানীয় বাসিন্দা পরাশর মণ্ডল-সহ সঞ্জয় দাস, রঞ্জিত বিশ্বাস ও অশোক হালদার আদালতের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগের ভিত্তিতে ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় শাহাজাহান শেখ, চাঁদু শেখ, হাফিজুল শেখ, হেসমত শেখ, সইদুল শেখ, গোজলো শেখ, বিদ্যুৎ সরকার, সমীর প্রামাণিক, কিয়ামত শেখ ও আরমান শেখ-সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে।
বৃষ্টিতেই জলমগ্ন এসএসকেএম! হাসপাতালের ভিতরেই হাঁটু জল
মামলাকারীদের আইনজীবীর দাবি, এই ঘটনার নেপথ্যে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে। তাঁর বক্তব্য, আগেও একাধিকবার অভিযোগ জানানো হলেও অভিযুক্তদের তরফে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। কৃষ্ণনগর সিজেএম আদালত (কেস নম্বর ৪৩৭/২৬) মামলাটি গ্রহণ করেছে। আগামী ২৭ জুলাই পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট ওই তারিখের মধ্যেই জমা দিতে।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন