Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পাসপোর্টে এবার ট্রাম্পের গম্ভীর ছবি, সঙ্গে কড়া বার্তা! আমেরিকার নতুন নিয়মে তোলপাড় বিশ্ব

পাসপোর্টে এবার ট্রাম্পের গম্ভীর ছবি, সঙ্গে কড়া বার্তা! আমেরিকার নতুন নিয়মে তোলপাড় বিশ্ব
নিজের ছবি দেওয়া পাসপোর্ট প্রকাশ ট্রাম্পের। ছবি-সংগৃহীত

ওয়াশিংটন: মুদ্রা থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান—সব জায়গাতেই নিজের নাম ও প্রতিকৃতি খোদাই করার হুজুগ তাঁর বহুদিনের। এবার সেই তালিকায় যুক্ত হলো খোদ মার্কিন মুলুকের পাসপোর্টও। আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ এক অভূতপূর্ব কাণ্ড ঘটিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশের নতুন অফিশিয়াল পাসপোর্টে সগৌরবে স্থান করে নিল তাঁর নিজস্ব ছবি। শুধু ছবিই নয়, সেই সঙ্গে বিশ্বের দরবারে আমেরিকার দাপট বোঝাতে পাসপোর্টের পাতায় জুড়ে দেওয়া হয়েছে ট্রাম্পের এক বিশেষ বার্তাও, যা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে তুমুল শোরগোল ও চর্চা শুরু হয়ে গিয়েছে।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ এই নতুন পাসপোর্টের একটি নমুনা ছবি শেয়ার করেছেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, অত্যন্ত গম্ভীর ও কঠোর মুখভঙ্গিতে একটি ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন ট্রাম্প এবং নিচে রয়েছে তাঁর নিজস্ব স্বাক্ষর। এই ছবির ওপর লেখা রয়েছে এক অমোঘ শর্ত—‘স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।’ ট্রাম্পের ছবির ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে আমেরিকার ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ। অন্য পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি বিখ্যাত চিত্রকর্মের পাশাপাশি বড় বড় অক্ষরে লেখা রয়েছে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’। হোয়াইট হাউসের তরফে এই বিশেষ পাসপোর্ট প্রকাশ করে একে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ বা দেশপ্রেমিক পাসপোর্ট নামে অভিহিত করা হয়েছে।


হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ জুলাই থেকে মার্কিন নাগরিকদের জন্য এই বিশেষ স্মারক পাসপোর্টটি ইস্যু করা শুরু হবে। তবে এটি পেতে গেলে ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে হবে এবং স্টক থাকা পর্যন্তই এই সীমিত সংস্করণের পাসপোর্ট বিতরণ করা হবে। তবে ট্রাম্পের এই আত্মপ্রচার এখানেই থেমে থাকছে না। পাসপোর্ট জয়ের পর এবার মার্কিন মুদ্রাতেও নিজের ছবি ছাপানোর মেগা পরিকল্পনা নিয়েছেন তিনি। অতি শীঘ্রই আমেরিকার বাজারে আসতে চলেছে ২৫০ ডলারের বিশেষ নোট এবং ১ ডলারের নতুন কয়েন, যার দু’টিতেই জ্বলজ্বল করবে ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবি।


এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠানের ভোল বদলে নিজের নাম জুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিখ্যাত জন এফ কেনেডি সেন্টারের নাম বদলে এখন করা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড জন এফ কেনেডি সেন্টার’। শুধু তাই নয়, নিজের প্রতিকৃতি খচিত ২৪-ক্যারটের খাঁটি সোনার কয়েন তৈরি করারও নির্দেশ দিয়েছেন তিনি। মার্কিন জাতীয় উদ্যানগুলিতে আমেরিকার জাতির জনক জর্জ ওয়াশিংটনের মূর্তির পাশাপাশি নিজের মুখচ্ছবি বসানোর ফরমান জারি থেকে শুরু করে ‘TrumpRx’-এর মতো একাধিক নতুন সরকারি স্বাস্থ্য প্রকল্পের নামকরণ—সব মিলিয়ে আমেরিকার সর্বত্র এখন শুধুই ডোনাল্ড ট্রাম্পের রমরমা। সমালোচকেরা একে চরম একনায়কতন্ত্রের মানসিকতা বললেও, ট্রাম্প অনুগামীরা একেই আমেরিকার নতুন শক্তির প্রতীক হিসেবে দেখছেন।

বিষয় : DonaldTrump usapassport trumpcurrencuy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ২৮ জুন ২০২৬


পাসপোর্টে এবার ট্রাম্পের গম্ভীর ছবি, সঙ্গে কড়া বার্তা! আমেরিকার নতুন নিয়মে তোলপাড় বিশ্ব

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image
ওয়াশিংটন: মুদ্রা থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান—সব জায়গাতেই নিজের নাম ও প্রতিকৃতি খোদাই করার হুজুগ তাঁর বহুদিনের। এবার সেই তালিকায় যুক্ত হলো খোদ মার্কিন মুলুকের পাসপোর্টও। আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ এক অভূতপূর্ব কাণ্ড ঘটিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশের নতুন অফিশিয়াল পাসপোর্টে সগৌরবে স্থান করে নিল তাঁর নিজস্ব ছবি। শুধু ছবিই নয়, সেই সঙ্গে বিশ্বের দরবারে আমেরিকার দাপট বোঝাতে পাসপোর্টের পাতায় জুড়ে দেওয়া হয়েছে ট্রাম্পের এক বিশেষ বার্তাও, যা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে তুমুল শোরগোল ও চর্চা শুরু হয়ে গিয়েছে।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ এই নতুন পাসপোর্টের একটি নমুনা ছবি শেয়ার করেছেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, অত্যন্ত গম্ভীর ও কঠোর মুখভঙ্গিতে একটি ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন ট্রাম্প এবং নিচে রয়েছে তাঁর নিজস্ব স্বাক্ষর। এই ছবির ওপর লেখা রয়েছে এক অমোঘ শর্ত—‘স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।’ ট্রাম্পের ছবির ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে আমেরিকার ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ। অন্য পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি বিখ্যাত চিত্রকর্মের পাশাপাশি বড় বড় অক্ষরে লেখা রয়েছে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’। হোয়াইট হাউসের তরফে এই বিশেষ পাসপোর্ট প্রকাশ করে একে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ বা দেশপ্রেমিক পাসপোর্ট নামে অভিহিত করা হয়েছে।হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ জুলাই থেকে মার্কিন নাগরিকদের জন্য এই বিশেষ স্মারক পাসপোর্টটি ইস্যু করা শুরু হবে। তবে এটি পেতে গেলে ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে হবে এবং স্টক থাকা পর্যন্তই এই সীমিত সংস্করণের পাসপোর্ট বিতরণ করা হবে। তবে ট্রাম্পের এই আত্মপ্রচার এখানেই থেমে থাকছে না। পাসপোর্ট জয়ের পর এবার মার্কিন মুদ্রাতেও নিজের ছবি ছাপানোর মেগা পরিকল্পনা নিয়েছেন তিনি। অতি শীঘ্রই আমেরিকার বাজারে আসতে চলেছে ২৫০ ডলারের বিশেষ নোট এবং ১ ডলারের নতুন কয়েন, যার দু’টিতেই জ্বলজ্বল করবে ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবি।এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠানের ভোল বদলে নিজের নাম জুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিখ্যাত জন এফ কেনেডি সেন্টারের নাম বদলে এখন করা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড জন এফ কেনেডি সেন্টার’। শুধু তাই নয়, নিজের প্রতিকৃতি খচিত ২৪-ক্যারটের খাঁটি সোনার কয়েন তৈরি করারও নির্দেশ দিয়েছেন তিনি। মার্কিন জাতীয় উদ্যানগুলিতে আমেরিকার জাতির জনক জর্জ ওয়াশিংটনের মূর্তির পাশাপাশি নিজের মুখচ্ছবি বসানোর ফরমান জারি থেকে শুরু করে ‘TrumpRx’-এর মতো একাধিক নতুন সরকারি স্বাস্থ্য প্রকল্পের নামকরণ—সব মিলিয়ে আমেরিকার সর্বত্র এখন শুধুই ডোনাল্ড ট্রাম্পের রমরমা। সমালোচকেরা একে চরম একনায়কতন্ত্রের মানসিকতা বললেও, ট্রাম্প অনুগামীরা একেই আমেরিকার নতুন শক্তির প্রতীক হিসেবে দেখছেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার