Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এবার ডিম-হামলা রুখতে ঐতিহাসিক ফরমান কলকাতা হাইকোর্টের

এবার ডিম-হামলা রুখতে ঐতিহাসিক ফরমান কলকাতা হাইকোর্টের
ছবি সংগৃহীত

কলকাতা: রাজনীতিতে ক্ষোভ প্রকাশের কতই না ধরন থাকে! কিন্তু বিগত কিছুদিন ধরে রাজ্যে যেভাবে বিরোধী নেতাদের লক্ষ্য করে পচা ডিম ছোড়ার ‘ট্রেন্ড’ শুরু হয়েছিল, তাতে এবার পাকাপাকিভাবে রাশ টানল কলকাতা হাইকোর্ট। ডিম ছুড়ে রাজনৈতিক নেতাদের হেনস্থা করার ঘটনায় এবার সরাসরি এফআইআর (FIR) দায়ের করার কড়া নির্দেশ দিল আদালত। ডিম ছোড়ার মতো ঘটনা রুখতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ ও পর্যবেক্ষণ জানিয়েছে। হাইকোর্টের এই কড়া অবস্থানের পর রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।


জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ, কোনো সাধারণ মানুষ বা ক্ষুব্ধ নাগরিক কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। রাজ্যের সামাজিক ও সাংবিধানিক দায়িত্ব হলো প্রতিটি নাগরিক এবং জনপ্রতিনিধিকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া। এই ধরনের ডিম-হামলা রুখতে রাজ্য সরকারকে অবিলম্বে একটি নির্দিষ্ট গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করতে হবে এবং তা আমজনতার মধ্যে ব্যাপকভাবে প্রচার করতে হবে। শুধু তাই নয়, চলন্ত গাড়ি বা কর্মসূচিতে এভাবে ডিম ছুড়লে অভিযুক্তের বিরুদ্ধে কী কী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বা কত বছরের সাজা হতে পারে, সাধারণ মানুষকে সচেতন করতে সেই সংক্রান্ত আইনি প্রচারও চালাতে হবে রাজ্যকে।


শিক্ষা নিয়ে বিজেপির শক্তি প্রদর্শন! আজ 'শিক্ষা সমাবেশ'


রাজ্যে একের পর এক তৃণমূল নেতাদের লক্ষ্য করে স্থানীয় বাসিন্দাদের ডিম ছোড়ার ঘটনা ঘটছিল। কখনো আদালতে তোলার সময়, আবার কখনো পুলিশ গ্রেফতার করতে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতা ডিম ছুড়ে ক্ষোভ উগরে দিচ্ছিল। এই ডিম-হামলার ট্রেন্ড নিয়ে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। 


মুখ্যমন্ত্রী একাধিকবার এই ঘটনার তীব্র নিন্দা করে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, রাজ্যের কোনো নাগরিক যেন নিজের হাতে আইন না তোলেন, অভিযোগ থাকলে পুলিশ-প্রশাসনকে জানান। এবার এই ইস্যুতে আইনি সিলমোহর দিয়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত ডিম ছোড়ার ঘটনায় ঠিক কতগুলি মামলা রুজু হয়েছে এবং কাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আগামী ২০ জুলাইয়ের মধ্যে হলফনামা দিয়ে রাজ্যকে আদালতকে জানাতে হবে।

বিষয় : WestBengalPolitics lawandorder CalcuttaHighCourt SuvenduAdhikari EGGATTACK

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


এবার ডিম-হামলা রুখতে ঐতিহাসিক ফরমান কলকাতা হাইকোর্টের

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
কলকাতা: রাজনীতিতে ক্ষোভ প্রকাশের কতই না ধরন থাকে! কিন্তু বিগত কিছুদিন ধরে রাজ্যে যেভাবে বিরোধী নেতাদের লক্ষ্য করে পচা ডিম ছোড়ার ‘ট্রেন্ড’ শুরু হয়েছিল, তাতে এবার পাকাপাকিভাবে রাশ টানল কলকাতা হাইকোর্ট। ডিম ছুড়ে রাজনৈতিক নেতাদের হেনস্থা করার ঘটনায় এবার সরাসরি এফআইআর (FIR) দায়ের করার কড়া নির্দেশ দিল আদালত। ডিম ছোড়ার মতো ঘটনা রুখতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ ও পর্যবেক্ষণ জানিয়েছে। হাইকোর্টের এই কড়া অবস্থানের পর রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ, কোনো সাধারণ মানুষ বা ক্ষুব্ধ নাগরিক কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। রাজ্যের সামাজিক ও সাংবিধানিক দায়িত্ব হলো প্রতিটি নাগরিক এবং জনপ্রতিনিধিকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া। এই ধরনের ডিম-হামলা রুখতে রাজ্য সরকারকে অবিলম্বে একটি নির্দিষ্ট গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করতে হবে এবং তা আমজনতার মধ্যে ব্যাপকভাবে প্রচার করতে হবে। শুধু তাই নয়, চলন্ত গাড়ি বা কর্মসূচিতে এভাবে ডিম ছুড়লে অভিযুক্তের বিরুদ্ধে কী কী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বা কত বছরের সাজা হতে পারে, সাধারণ মানুষকে সচেতন করতে সেই সংক্রান্ত আইনি প্রচারও চালাতে হবে রাজ্যকে।শিক্ষা নিয়ে বিজেপির শক্তি প্রদর্শন! আজ 'শিক্ষা সমাবেশ' রাজ্যে একের পর এক তৃণমূল নেতাদের লক্ষ্য করে স্থানীয় বাসিন্দাদের ডিম ছোড়ার ঘটনা ঘটছিল। কখনো আদালতে তোলার সময়, আবার কখনো পুলিশ গ্রেফতার করতে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতা ডিম ছুড়ে ক্ষোভ উগরে দিচ্ছিল। এই ডিম-হামলার ট্রেন্ড নিয়ে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী একাধিকবার এই ঘটনার তীব্র নিন্দা করে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, রাজ্যের কোনো নাগরিক যেন নিজের হাতে আইন না তোলেন, অভিযোগ থাকলে পুলিশ-প্রশাসনকে জানান। এবার এই ইস্যুতে আইনি সিলমোহর দিয়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত ডিম ছোড়ার ঘটনায় ঠিক কতগুলি মামলা রুজু হয়েছে এবং কাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আগামী ২০ জুলাইয়ের মধ্যে হলফনামা দিয়ে রাজ্যকে আদালতকে জানাতে হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার