দলের অন্দরে টানাপোড়েন, একের পর এক নেতা-বিধায়কের ক্ষোভ, তারই মাঝে বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দুপুরে রিষড়ায় এনআইএ-র রণংদেহি মূর্তি!
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন। কর্মসূচির নাম 'এক ডাকে অভিষেক'। নির্বাচনের পর রাজনৈতিক হিংসায় ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় জড়িয়ে পড়া কর্মীদের আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। পোস্টে একটি হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে - ৭৮৮৭৭৭৮৮৭৭।
জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নম্বরে যোগাযোগ করা যাবে। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর আত্মসমীক্ষার পথে হেঁটেছে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে শোনা গিয়েছিল, কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ফের বসতে পারে 'জনতার দরবার', যেখানে সাধারণ মানুষের অভিযোগ শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দলীয়ভাবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
এই আবহেই অভিষেকের নতুন উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অনেকের মতে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর চেষ্টা এটি। আবার অনেকেই বলছেন, দলের কর্মীদের পাশে থাকার বার্তাও দিতে চেয়েছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় অভিষেকের পোস্ট ঘিরে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে লিখেছেন, "অভিনব উদ্যোগ"। আবার কেউ প্রশ্ন তুলেছেন, "এত দিন পরে মনে পড়ল?"। আরেক নেটিজেনের মন্তব্য, "এই উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল।"

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন