Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে আরও এক মামলা! ডায়মন্ড হারবার থানায় বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬
সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে আরও এক মামলা! ডায়মন্ড হারবার থানায় বিস্ফোরক অভিযোগ
ছবি সংগৃহীত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘সেবাশ্রয়’ প্রকল্পকে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হল। এবার ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করলেন রায়নগরের বাসিন্দা সুকদেব দাস। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারের এসডিপিও-কে।


অভিযোগে দাবি করা হয়েছে, সেবাশ্রয়ের নামে বিভিন্ন জায়গায় অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্র চালানো হয়েছে। সেখানে প্রতারণা, জালিয়াতি, বেআইনিভাবে চিকিৎসা পরিষেবা, অনুমতি ছাড়া ওষুধ ও চিকিৎসা-সংক্রান্ত যন্ত্রপাতি ব্যবহারের মতো গুরুতর অনিয়ম হয়েছে। অভিযোগকারীর দাবি, এর ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। পুলিশ সূত্রে খবর, প্রতারণা, জালিয়াতি, ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন, জাতীয় মেডিক্যাল কমিশন আইন, পিসিপিএনডিটি আইন এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।


উল্লেখ্য, এর আগেও সেবাশ্রয় নিয়ে অভিযোগ সামনে এসেছিল। ডায়মন্ড হারবারের বাসিন্দা অভিজিৎ দাস ওরফে ববিও থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পাশাপাশি, সেবাশ্রয়ের এক চিকিৎসক প্রকাশ্যে দাবি করেছিলেন, ক্যাম্পে চিকিৎসা বিনামূল্যে হলেও রোগীদের বিভিন্ন পরীক্ষা ও হাসপাতালে ভর্তি করানোর মাধ্যমে ঘুরপথে সরকারি প্রকল্পের অর্থ অপব্যবহার করা হতো।

বিষয় : sebashroyscam Abhishek Banerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬


সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে আরও এক মামলা! ডায়মন্ড হারবার থানায় বিস্ফোরক অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘সেবাশ্রয়’ প্রকল্পকে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হল। এবার ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করলেন রায়নগরের বাসিন্দা সুকদেব দাস। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারের এসডিপিও-কে।অভিযোগে দাবি করা হয়েছে, সেবাশ্রয়ের নামে বিভিন্ন জায়গায় অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্র চালানো হয়েছে। সেখানে প্রতারণা, জালিয়াতি, বেআইনিভাবে চিকিৎসা পরিষেবা, অনুমতি ছাড়া ওষুধ ও চিকিৎসা-সংক্রান্ত যন্ত্রপাতি ব্যবহারের মতো গুরুতর অনিয়ম হয়েছে। অভিযোগকারীর দাবি, এর ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। পুলিশ সূত্রে খবর, প্রতারণা, জালিয়াতি, ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন, জাতীয় মেডিক্যাল কমিশন আইন, পিসিপিএনডিটি আইন এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।উল্লেখ্য, এর আগেও সেবাশ্রয় নিয়ে অভিযোগ সামনে এসেছিল। ডায়মন্ড হারবারের বাসিন্দা অভিজিৎ দাস ওরফে ববিও থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পাশাপাশি, সেবাশ্রয়ের এক চিকিৎসক প্রকাশ্যে দাবি করেছিলেন, ক্যাম্পে চিকিৎসা বিনামূল্যে হলেও রোগীদের বিভিন্ন পরীক্ষা ও হাসপাতালে ভর্তি করানোর মাধ্যমে ঘুরপথে সরকারি প্রকল্পের অর্থ অপব্যবহার করা হতো।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার