Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তলব এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের, হাজার সমর্থক নিয়ে থানায় যাওয়ার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬
তলব এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের, হাজার সমর্থক নিয়ে থানায় যাওয়ার হুঁশিয়ারি
ফাইল ছবি

রেজিনগরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার শক্তিপুর থানার তলব নিয়ে মন্তব্য করতে গিয়ে থানার ওসিকে উদ্দেশ্য করে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।


'স্যাটাভাঙা মার' মন্তব্যকে কেন্দ্র করে শক্তিপুর ও রেজিনগর— দুই থানাই হুমায়ুন কবীরকে তলব করেছে। শুক্রবার শক্তিপুর থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও আগেই তিনি জানিয়েছিলেন, সেখানে যাবেন না। এদিন সেই অবস্থান আরও জোরালো করে তিনি ওসিকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন। হুমায়ুন বলেন, "ওসি যেখানে যাচ্ছে, সেখানেই বলছে আমার বাপ এসেছে। আমি এসপিকে জানিয়ে শক্তিপুর থানায় যাব, আমার নতুন বাবার সঙ্গে দেখা করতে। প্রয়োজনে মাকেও নিয়ে যাব।" পাশাপাশি শনিবার রেজিনগর থানায় এক হাজার সমর্থককে নিয়ে হাজিরা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।


উল্লেখ্য, গত সপ্তাহে এক জনসভা থেকে বিজেপি কর্মীদের উদ্দেশে 'স্যাটাভাঙা মার' দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবীর। সেই মন্তব্যের জেরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিধানসভায় তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করেন। এরপরই পুলিশের নোটিস এবং তলব ঘিরে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

বিষয় : MurshidabadNews BengalPolitics politicalcontroversy HUMAYUNKABIR

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬


তলব এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের, হাজার সমর্থক নিয়ে থানায় যাওয়ার হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image
রেজিনগরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার শক্তিপুর থানার তলব নিয়ে মন্তব্য করতে গিয়ে থানার ওসিকে উদ্দেশ্য করে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।'স্যাটাভাঙা মার' মন্তব্যকে কেন্দ্র করে শক্তিপুর ও রেজিনগর— দুই থানাই হুমায়ুন কবীরকে তলব করেছে। শুক্রবার শক্তিপুর থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও আগেই তিনি জানিয়েছিলেন, সেখানে যাবেন না। এদিন সেই অবস্থান আরও জোরালো করে তিনি ওসিকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন। হুমায়ুন বলেন, "ওসি যেখানে যাচ্ছে, সেখানেই বলছে আমার বাপ এসেছে। আমি এসপিকে জানিয়ে শক্তিপুর থানায় যাব, আমার নতুন বাবার সঙ্গে দেখা করতে। প্রয়োজনে মাকেও নিয়ে যাব।" পাশাপাশি শনিবার রেজিনগর থানায় এক হাজার সমর্থককে নিয়ে হাজিরা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।উল্লেখ্য, গত সপ্তাহে এক জনসভা থেকে বিজেপি কর্মীদের উদ্দেশে 'স্যাটাভাঙা মার' দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবীর। সেই মন্তব্যের জেরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিধানসভায় তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করেন। এরপরই পুলিশের নোটিস এবং তলব ঘিরে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার