Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এফআইআর-এর পর রক্ষাকবচ চেয়ে আদালতে অতীন, জরুরি শুনানির আবেদন নিয়ে কী বার্তা দিল হাই কোর্ট?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬
এফআইআর-এর পর রক্ষাকবচ চেয়ে আদালতে অতীন, জরুরি শুনানির আবেদন নিয়ে কী বার্তা দিল হাই কোর্ট?
ফাইল ছবি

পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সেই তালিকায় এবার নাম জড়িয়েছে কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা অতীন ঘোষের। জমি দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অতীন। মামলার দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন তিনি। তবে মঙ্গলবার সেই আবেদনকে বিশেষ গুরুত্ব দেয়নি আদালত।


মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী


জানা গিয়েছে, বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান অতীন ঘোষ। আদালতে মামলাকারীর ঘনিষ্ঠ এক ব্যক্তির শারীরিক অসুস্থতার কথাও উল্লেখ করা হয়। বলা হয়, ওই ব্যক্তি ক্যানসারে আক্রান্ত। তবে এই কারণেও জরুরি ভিত্তিতে শুনানির অনুমতি মেলেনি। বিচারপতি মন্তব্য করেন, “এই ধরনের মামলার জন্য সাধারণ মানুষের মামলা শুনতে পারছি না। তাঁদের সমস্যা বাড়ছে।” আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। অভিযোগ, কলকাতার তৃণমূল নেতা অতীন ঘোষের বিরুদ্ধে জোর করে জমি ও বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী বিধাননগরের এক ব্যবসায়ী। তাঁর দাবি, ২০১৭ সালে তাঁকে চাপ দিয়ে কম দামে বাড়ি-সহ জমি নেওয়া হয়েছিল। এই ঘটনায় অতীন ঘোষের পাশাপাশি তাঁর মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।


পালাবদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে জমি-বাড়ি সংক্রান্ত অভিযোগ সামনে এসেছে। পুলিশ তদন্তে নেমে বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারও করেছে। বিভিন্ন এলাকায় দুর্নীতির অভিযোগে শাসকদলের নেতাদের ঘিরে বিক্ষোভের ঘটনাও দেখা গিয়েছে। সেই আবহেই অতীন ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। এদিকে, অতীন ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। হাই কোর্টে তাঁর আবেদন ও পরবর্তী শুনানির দিকেই এখন নজর রয়েছে।

বিষয় : TMC WestBengalPolitics CalcuttaHighCourt CORRUPTIONCASE atinghosh

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬


এফআইআর-এর পর রক্ষাকবচ চেয়ে আদালতে অতীন, জরুরি শুনানির আবেদন নিয়ে কী বার্তা দিল হাই কোর্ট?

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image
পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সেই তালিকায় এবার নাম জড়িয়েছে কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা অতীন ঘোষের। জমি দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অতীন। মামলার দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন তিনি। তবে মঙ্গলবার সেই আবেদনকে বিশেষ গুরুত্ব দেয়নি আদালত।মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী জানা গিয়েছে, বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান অতীন ঘোষ। আদালতে মামলাকারীর ঘনিষ্ঠ এক ব্যক্তির শারীরিক অসুস্থতার কথাও উল্লেখ করা হয়। বলা হয়, ওই ব্যক্তি ক্যানসারে আক্রান্ত। তবে এই কারণেও জরুরি ভিত্তিতে শুনানির অনুমতি মেলেনি। বিচারপতি মন্তব্য করেন, “এই ধরনের মামলার জন্য সাধারণ মানুষের মামলা শুনতে পারছি না। তাঁদের সমস্যা বাড়ছে।” আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। অভিযোগ, কলকাতার তৃণমূল নেতা অতীন ঘোষের বিরুদ্ধে জোর করে জমি ও বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী বিধাননগরের এক ব্যবসায়ী। তাঁর দাবি, ২০১৭ সালে তাঁকে চাপ দিয়ে কম দামে বাড়ি-সহ জমি নেওয়া হয়েছিল। এই ঘটনায় অতীন ঘোষের পাশাপাশি তাঁর মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।পালাবদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে জমি-বাড়ি সংক্রান্ত অভিযোগ সামনে এসেছে। পুলিশ তদন্তে নেমে বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারও করেছে। বিভিন্ন এলাকায় দুর্নীতির অভিযোগে শাসকদলের নেতাদের ঘিরে বিক্ষোভের ঘটনাও দেখা গিয়েছে। সেই আবহেই অতীন ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। এদিকে, অতীন ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। হাই কোর্টে তাঁর আবেদন ও পরবর্তী শুনানির দিকেই এখন নজর রয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার