Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জাকার্তায় মেগা অভ্যর্থনা! ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী, দুই দেশের বন্ধুত্ব নিয়ে করলেন বড় পোস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬
জাকার্তায় মেগা অভ্যর্থনা! ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী, দুই দেশের বন্ধুত্ব নিয়ে করলেন বড় পোস্ট
ছবি সংগৃহীত

জাকার্তা: তিন দেশ সফরের প্রথম পর্বেই আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল ভারতের নাম। সোমবার ইন্দোনেশিয়ার জাকার্তায় পা রাখতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হলো নজিরবিহীন ও রাজকীয় অভ্যর্থনা। শুধু তাই নয়, দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত বন্ধুত্বকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী মোদীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘বিনতাং আদিপূর্ণ’ (Bintang Adipurna)-এ ভূষিত করেছেন সে দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। জাকার্তার রাষ্ট্রপতি ভবন ইস্তানা মেরদেকায় এক জমকালো অনুষ্ঠানে মোদীর গলায় এই মর্যাদাপূর্ণ পদক পরিয়ে দেওয়া হয়। এই বিরল সম্মানে আপ্লুত প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশের সুদৃঢ় ঐতিহাসিক মেলবন্ধন নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন।

ইন্দোনেশিয়ার মাটি থেকে সফরের একাধিক টুকরো ছবি ও ঐতিহ্যবাহী প্রাম্বানান হিন্দু মন্দিরের সৌন্দর্য্যের একটি চমৎকার ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। সে দেশে তাঁকে দেওয়া উষ্ণ অভ্যর্থনা ও সর্বোচ্চ সম্মানের জবাবে তিনি লেখেন, আজ সকালে আমাকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান আসলে ভারতের কোটি কোটি মানুষের সম্মান। ভারত ও ইন্দোনেশিয়ার সুদীর্ঘ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও জানান, বিগত কয়েক বছরে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক এক নতুন এবং শক্তিশালী উচ্চতায় পৌঁছেছে। বিমানবন্দরে খোদ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন, সেই আন্তরিকতায় তিনি গভীরভাবে আপ্লুত।


প্রধানমন্ত্রীর এই সফর কেবলই কূটনৈতিক সৌজন্যের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবারের এই মেগা বৈঠকের পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা কৌশল, সামুদ্রিক পরিকাঠামো উন্নয়ন ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সরবরাহ-সহ একাধিক ক্ষেত্রে বড়সড় চুক্তি সই হতে চলেছে। ওয়াকিবহাল মহলের দাবি, শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরবরাহ থেকে শুরু করে সমুদ্রবন্দর উন্নয়ন এবং খনিজ সম্পদের যৌথ উত্তোলনের মতো বিষয়গুলিতে দুই দেশের এই নতুন চুক্তি আগামী দিনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এক নতুন সমীকরণ তৈরি করবে।

বিষয় : GLOBALDIPLOMACY pmmodi indonesiavisit asiaindonesiaties

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০৮ জুলাই ২০২৬


জাকার্তায় মেগা অভ্যর্থনা! ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী, দুই দেশের বন্ধুত্ব নিয়ে করলেন বড় পোস্ট

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image
জাকার্তা: তিন দেশ সফরের প্রথম পর্বেই আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল ভারতের নাম। সোমবার ইন্দোনেশিয়ার জাকার্তায় পা রাখতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হলো নজিরবিহীন ও রাজকীয় অভ্যর্থনা। শুধু তাই নয়, দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত বন্ধুত্বকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী মোদীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘বিনতাং আদিপূর্ণ’ (Bintang Adipurna)-এ ভূষিত করেছেন সে দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। জাকার্তার রাষ্ট্রপতি ভবন ইস্তানা মেরদেকায় এক জমকালো অনুষ্ঠানে মোদীর গলায় এই মর্যাদাপূর্ণ পদক পরিয়ে দেওয়া হয়। এই বিরল সম্মানে আপ্লুত প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশের সুদৃঢ় ঐতিহাসিক মেলবন্ধন নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন।ইন্দোনেশিয়ার মাটি থেকে সফরের একাধিক টুকরো ছবি ও ঐতিহ্যবাহী প্রাম্বানান হিন্দু মন্দিরের সৌন্দর্য্যের একটি চমৎকার ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। সে দেশে তাঁকে দেওয়া উষ্ণ অভ্যর্থনা ও সর্বোচ্চ সম্মানের জবাবে তিনি লেখেন, আজ সকালে আমাকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান আসলে ভারতের কোটি কোটি মানুষের সম্মান। ভারত ও ইন্দোনেশিয়ার সুদীর্ঘ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও জানান, বিগত কয়েক বছরে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক এক নতুন এবং শক্তিশালী উচ্চতায় পৌঁছেছে। বিমানবন্দরে খোদ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন, সেই আন্তরিকতায় তিনি গভীরভাবে আপ্লুত।প্রধানমন্ত্রীর এই সফর কেবলই কূটনৈতিক সৌজন্যের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবারের এই মেগা বৈঠকের পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা কৌশল, সামুদ্রিক পরিকাঠামো উন্নয়ন ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সরবরাহ-সহ একাধিক ক্ষেত্রে বড়সড় চুক্তি সই হতে চলেছে। ওয়াকিবহাল মহলের দাবি, শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরবরাহ থেকে শুরু করে সমুদ্রবন্দর উন্নয়ন এবং খনিজ সম্পদের যৌথ উত্তোলনের মতো বিষয়গুলিতে দুই দেশের এই নতুন চুক্তি আগামী দিনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এক নতুন সমীকরণ তৈরি করবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার