Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ রাজেশ, দ্রুত সুস্থতা কামনায় শুভেন্দু-অক্ষয়; হাসপাতালে ইন্দ্রনীল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬
 বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ রাজেশ, দ্রুত সুস্থতা কামনায় শুভেন্দু-অক্ষয়; হাসপাতালে ইন্দ্রনীল
ছবি--প্রতীকী

প্রভাসের আসন্ন ছবি ‘ফৌজি’-র শুটিং করতে গিয়ে বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকলেও এখন অনেকটাই বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।


অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতে। বন্ধু ও সহকর্মীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারও। এদিকে শুক্রবার সকালে ঢাকুরিয়ার ওই বেসরকারি হাসপাতালে রাজেশ শর্মাকে দেখতে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী তথা বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ।


বারুইপুর এনকাউন্টারে নয়া মোড়! এবার মাঠে নামল সিআইডি


 হাসপাতাল থেকে অভিনেতার সঙ্গে সাক্ষাতের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে ইন্দ্রনীল লেখেন, “মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদার তরফে রাজেশ শর্মাজিকে তাঁর দ্রুত আরোগ্যের জন্য শুভেচ্ছা জানিয়ে এলাম।” পরে সেই পোস্ট শেয়ার করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও লেখেন, “মন থেকে রাজেশ শর্মাজির দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”


শুধু টলিউড নয়, বলিউড ও দক্ষিণী ছবিতেও অত্যন্ত পরিচিত মুখ রাজেশ শর্মা। বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি প্রভাসের বিগ বাজেট ছবি ‘ফৌজি’-র শুটিং করতে হায়দরাবাদে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই বিষাক্ত মাকড়সার কামড়ে সংক্রমিত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর তরফে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছে ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে। 


একইসঙ্গে রাজেশ শর্মার চিকিৎসার সমস্ত দায়িত্ব প্রযোজনা সংস্থার নেওয়ার দাবিও তুলেছে সংগঠনটি। এদিকে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়ে বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করেছেন অক্ষয় কুমার। তিনি লেখেন, “শুটিংয়ের সময় পোকার কামড়ে আমার প্রিয় বন্ধু রাজেশ অসুস্থ হয়ে পড়েছেন। খবরটা শুনে আমি খুবই উদ্বিগ্ন। আশা করি, মহাদেব ওঁকে দ্রুত সুস্থ করে তুলবেন। জলদি ঠিক হয়ে যা বন্ধু, এখনও তো একসঙ্গে বসে অনেক হাসাহাসি বাকি।”

বিষয় : SuvenduAdhikari AKSHAYKUMAR RAJESHKUMAR FAUJI INDRANIKHAN

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১০ জুলাই ২০২৬


বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ রাজেশ, দ্রুত সুস্থতা কামনায় শুভেন্দু-অক্ষয়; হাসপাতালে ইন্দ্রনীল

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image
প্রভাসের আসন্ন ছবি ‘ফৌজি’-র শুটিং করতে গিয়ে বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকলেও এখন অনেকটাই বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতে। বন্ধু ও সহকর্মীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারও। এদিকে শুক্রবার সকালে ঢাকুরিয়ার ওই বেসরকারি হাসপাতালে রাজেশ শর্মাকে দেখতে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী তথা বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ।বারুইপুর এনকাউন্টারে নয়া মোড়! এবার মাঠে নামল সিআইডি হাসপাতাল থেকে অভিনেতার সঙ্গে সাক্ষাতের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে ইন্দ্রনীল লেখেন, “মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদার তরফে রাজেশ শর্মাজিকে তাঁর দ্রুত আরোগ্যের জন্য শুভেচ্ছা জানিয়ে এলাম।” পরে সেই পোস্ট শেয়ার করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও লেখেন, “মন থেকে রাজেশ শর্মাজির দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”শুধু টলিউড নয়, বলিউড ও দক্ষিণী ছবিতেও অত্যন্ত পরিচিত মুখ রাজেশ শর্মা। বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি প্রভাসের বিগ বাজেট ছবি ‘ফৌজি’-র শুটিং করতে হায়দরাবাদে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই বিষাক্ত মাকড়সার কামড়ে সংক্রমিত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর তরফে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছে ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে রাজেশ শর্মার চিকিৎসার সমস্ত দায়িত্ব প্রযোজনা সংস্থার নেওয়ার দাবিও তুলেছে সংগঠনটি। এদিকে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়ে বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করেছেন অক্ষয় কুমার। তিনি লেখেন, “শুটিংয়ের সময় পোকার কামড়ে আমার প্রিয় বন্ধু রাজেশ অসুস্থ হয়ে পড়েছেন। খবরটা শুনে আমি খুবই উদ্বিগ্ন। আশা করি, মহাদেব ওঁকে দ্রুত সুস্থ করে তুলবেন। জলদি ঠিক হয়ে যা বন্ধু, এখনও তো একসঙ্গে বসে অনেক হাসাহাসি বাকি।”

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার