Hidden Stories (বাংলা)
সর্বশেষ

২২ বছরের দখলদারি শেষ! ডিভিসির ১১০ কোয়ার্টারে বুলডোজার, উচ্ছেদ অভিযানে তৎপর প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬
২২ বছরের দখলদারি শেষ! ডিভিসির ১১০ কোয়ার্টারে বুলডোজার, উচ্ছেদ অভিযানে তৎপর প্রশাসন
ছবি সংগৃহীত

দীর্ঘদিনের দখলদারি শেষ করতে বড় পদক্ষেপ নিল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। শনিবার থেকে মাইথনের কল্যাণেশ্বরী লেফ্ট ব্যাঙ্ক এলাকার ডিভিসির পুরনো আবাসনে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। 


ডিভিসির দাবি, আবাসনের মোট ১১০টি কোয়ার্টার দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল। সরকারি আবাসন হওয়া সত্ত্বেও সেখানে সংস্থার কোনও কর্মী থাকতেন না। সেই সুযোগেই ধীরে ধীরে কোয়ার্টারগুলিতে বসবাস শুরু করেন একাধিক পরিবার। বহুবার আলোচনা ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ। জানা গিয়েছে, কয়েক সপ্তাহ আগে সংশ্লিষ্ট পরিবারগুলিকে আইনি নোটিস পাঠিয়ে আবাসন খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম দফায় উচ্ছেদের সময়সীমা বাড়ানো হলেও শেষ পর্যন্ত কেউ কোয়ার্টার ছাড়েননি বলে দাবি ডিভিসির। এরপর জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো পদক্ষেপ নেওয়া হয়। তাতেও কাজ না হওয়ায় শনিবার থেকে শুরু হয়েছে ভাঙার কাজ।


অভিযানের সময় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। ডিভিসির আধিকারিকরাও উপস্থিত থেকে পুরো প্রক্রিয়ার তদারকি করেন। সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, আইনি নিয়ম মেনেই এই উচ্ছেদ অভিযান চলছে এবং অল্প কয়েক দিনের মধ্যেই পুরো এলাকা দখলমুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। অন্যদিকে, উচ্ছেদ হওয়া পরিবারগুলির বক্তব্য ভিন্ন। 


তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এই আবাসনেই বসবাস করছিলেন তাঁরা। হঠাৎ করে ঘরবাড়ি ভেঙে দেওয়ায় মাথার উপর ছাদ হারানোর আশঙ্কায় পড়েছেন বহু মানুষ। তাঁদের অভিযোগ, বিকল্প থাকার জায়গার কোনও ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হচ্ছে। ডিভিসি সূত্রে খবর, দখলমুক্ত হওয়ার পর পুরো এলাকা নতুনভাবে গড়ে তোলা হবে। নিরাপত্তার জন্য চারদিক ঘিরে দেওয়া হবে এবং ভবিষ্যতে সেখানে পার্ক ও শিশুদের খেলার মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে।

বিষয় : WestBengalPolitics BULLDOZERACTION evictiondrive dvc maithon

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৮ জুলাই ২০২৬


২২ বছরের দখলদারি শেষ! ডিভিসির ১১০ কোয়ার্টারে বুলডোজার, উচ্ছেদ অভিযানে তৎপর প্রশাসন

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
দীর্ঘদিনের দখলদারি শেষ করতে বড় পদক্ষেপ নিল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। শনিবার থেকে মাইথনের কল্যাণেশ্বরী লেফ্ট ব্যাঙ্ক এলাকার ডিভিসির পুরনো আবাসনে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। ডিভিসির দাবি, আবাসনের মোট ১১০টি কোয়ার্টার দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল। সরকারি আবাসন হওয়া সত্ত্বেও সেখানে সংস্থার কোনও কর্মী থাকতেন না। সেই সুযোগেই ধীরে ধীরে কোয়ার্টারগুলিতে বসবাস শুরু করেন একাধিক পরিবার। বহুবার আলোচনা ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ। জানা গিয়েছে, কয়েক সপ্তাহ আগে সংশ্লিষ্ট পরিবারগুলিকে আইনি নোটিস পাঠিয়ে আবাসন খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম দফায় উচ্ছেদের সময়সীমা বাড়ানো হলেও শেষ পর্যন্ত কেউ কোয়ার্টার ছাড়েননি বলে দাবি ডিভিসির। এরপর জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো পদক্ষেপ নেওয়া হয়। তাতেও কাজ না হওয়ায় শনিবার থেকে শুরু হয়েছে ভাঙার কাজ।অভিযানের সময় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। ডিভিসির আধিকারিকরাও উপস্থিত থেকে পুরো প্রক্রিয়ার তদারকি করেন। সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, আইনি নিয়ম মেনেই এই উচ্ছেদ অভিযান চলছে এবং অল্প কয়েক দিনের মধ্যেই পুরো এলাকা দখলমুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। অন্যদিকে, উচ্ছেদ হওয়া পরিবারগুলির বক্তব্য ভিন্ন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এই আবাসনেই বসবাস করছিলেন তাঁরা। হঠাৎ করে ঘরবাড়ি ভেঙে দেওয়ায় মাথার উপর ছাদ হারানোর আশঙ্কায় পড়েছেন বহু মানুষ। তাঁদের অভিযোগ, বিকল্প থাকার জায়গার কোনও ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হচ্ছে। ডিভিসি সূত্রে খবর, দখলমুক্ত হওয়ার পর পুরো এলাকা নতুনভাবে গড়ে তোলা হবে। নিরাপত্তার জন্য চারদিক ঘিরে দেওয়া হবে এবং ভবিষ্যতে সেখানে পার্ক ও শিশুদের খেলার মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার