Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অভিষেকের আমতলার কার্যালয় ঘিরে পুলিশ! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙার প্রস্তুতি?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬
অভিষেকের আমতলার কার্যালয় ঘিরে পুলিশ! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙার প্রস্তুতি?
ছবি সংগৃহীত

শনিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ঘিরে তৎপর প্রশাসন। কার্যালয় চত্বরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গোটা এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। 


ঘটনাস্থলে রয়েছেন জেলা প্রশাসনের আধিকারিক, পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং দমকল বাহিনীও। প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে দাবি, আমতলার ওই কার্যালয়টি বৈধ নির্মাণ পরিকল্পনার অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে। শুধু তাই নয়, নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় নথিও জমা দেওয়া হয়নি বলে অভিযোগ। এই কারণেই গত ৩০ জুন প্রথম নোটিস পাঠানো হয়। 

উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, আজ উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠক


পরে ৭ জুলাই দ্বিতীয় নোটিসও দেওয়া হয় কার্যালয়ে। প্রশাসনের তরফে ১৫ জুলাই জেলা প্রশাসনের দপ্তরে হাজির হয়ে প্রয়োজনীয় নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানা গিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওই নোটিসের কোনও জবাব মেলেনি। সেই কারণেই পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, পরিস্থিতি বিবেচনা করে শনিবারই কার্যালয়ের বিরুদ্ধে উচ্ছেদ বা ভাঙার অভিযান চালানো হতে পারে।


তদন্তে প্রশাসনের আরও দাবি, যে জমির উপর কার্যালয়টি তৈরি হয়েছে, সেটি 'লিপস অ্যান্ড বাউন্ডস' নামে একটি সংস্থার নামে কেনা হয়েছিল। সেই সংস্থার নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জমির মালিকানা, নির্মাণের অনুমোদন এবং অন্যান্য নথি নিয়েও খোঁজখবর চালানো হচ্ছে। 

বিষয় : Abhisheik Banerjee WestBengalPolitics diamondharbour amtala

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৮ জুলাই ২০২৬


অভিষেকের আমতলার কার্যালয় ঘিরে পুলিশ! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙার প্রস্তুতি?

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
শনিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ঘিরে তৎপর প্রশাসন। কার্যালয় চত্বরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গোটা এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন জেলা প্রশাসনের আধিকারিক, পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং দমকল বাহিনীও। প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে দাবি, আমতলার ওই কার্যালয়টি বৈধ নির্মাণ পরিকল্পনার অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে। শুধু তাই নয়, নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় নথিও জমা দেওয়া হয়নি বলে অভিযোগ। এই কারণেই গত ৩০ জুন প্রথম নোটিস পাঠানো হয়। উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, আজ উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠকপরে ৭ জুলাই দ্বিতীয় নোটিসও দেওয়া হয় কার্যালয়ে। প্রশাসনের তরফে ১৫ জুলাই জেলা প্রশাসনের দপ্তরে হাজির হয়ে প্রয়োজনীয় নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানা গিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওই নোটিসের কোনও জবাব মেলেনি। সেই কারণেই পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, পরিস্থিতি বিবেচনা করে শনিবারই কার্যালয়ের বিরুদ্ধে উচ্ছেদ বা ভাঙার অভিযান চালানো হতে পারে।তদন্তে প্রশাসনের আরও দাবি, যে জমির উপর কার্যালয়টি তৈরি হয়েছে, সেটি 'লিপস অ্যান্ড বাউন্ডস' নামে একটি সংস্থার নামে কেনা হয়েছিল। সেই সংস্থার নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জমির মালিকানা, নির্মাণের অনুমোদন এবং অন্যান্য নথি নিয়েও খোঁজখবর চালানো হচ্ছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার