লোকসভায় আনুষ্ঠানিকভাবে পৃথক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল এনসিপিআই। তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা ১৯ জন সাংসদকে নিয়েই সংসদে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করল এই শিবির। সংসদের আসন্ন বাদল অধিবেশনের আগে এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু রবিবারের সর্বদল বৈঠকে যোগ দেওয়ার জন্য এনসিপিআই নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণপত্রেই নতুন দল হিসেবে তাঁদের স্বীকৃতির বিষয়টি স্পষ্ট হয়েছে। জানা গিয়েছে, লোকসভায় এনসিপিআই সাংসদদের জন্য পৃথক আসনের ব্যবস্থাও করা হয়েছে। নতুন সংসদীয় দলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। মুখ্য সচেতকের দায়িত্বে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার এবং উপনেত্রী হয়েছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। সূত্রের খবর, তৃণমূল ছাড়ার পরই সুদীপ বন্দ্যোপাধ্যায়দের প্রতিনিধি দল লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে পৃথক দল হিসেবে স্বীকৃতির আবেদন জানিয়েছিল। একই সঙ্গে তাঁরা এনডিএ-র শরিক হিসেবেও নিজেদের অবস্থান স্পষ্ট করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই লোকসভায় আলাদা দল হিসেবে স্বীকৃতি মিলেছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
দু'ঘণ্টার বৃষ্টিতেই ঝাড়গ্রামে ভোগান্তি
আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে ১৯ জুলাই সর্বদল বৈঠকে প্রথমবারের মতো এনসিপিআই প্রতিনিধিরা পৃথক দলের মর্যাদায় অংশ নেবেন। সংসদের অন্দরে এই স্বীকৃতি আগামী দিনে জাতীয় রাজনীতির সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন