Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘ওদের কেউ ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহী শিবিরকে কড়া চ্যালেঞ্জ অভিষেকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬
 ‘ওদের কেউ ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহী শিবিরকে কড়া চ্যালেঞ্জ অভিষেকের
ফাইল ছবি

তৃণমূলে ভাঙনের আবহের মধ্যেই দলত্যাগী নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দল ছেড়ে যাঁরা অন্য পথে গিয়েছেন, তাঁদের আর তৃণমূলে ফেরা হবে না বলেই তাঁর বিশ্বাস। এমনকি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “ওদের মধ্যে একজনও যদি ফিরে আসে, আমি ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব।”


বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে একের পর এক অসন্তোষ প্রকাশ্যে এসেছে। দলের একাংশের অভিযোগ, প্রার্থী বাছাই থেকে সংগঠন পরিচালনা— একাধিক সিদ্ধান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই আবহেই কয়েকজন সাংসদ ও বিধায়ক দল ছেড়ে নতুন রাজনৈতিক শিবিরে যোগ দিয়েছেন। বিদ্রোহী নেতাদের অনেকেই প্রকাশ্যে অভিষেকের সমালোচনা করেছেন। এই পরিস্থিতিতেই শনিবার নিজের অবস্থান স্পষ্ট করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর দাবি, যারা দল ছেড়েছেন, তারা আর তৃণমূলে ফিরবেন না। একই সঙ্গে প্রশ্ন তোলেন, এতদিন পরে কেন তাঁরা সাধারণ মানুষের কথা বলছেন এবং নির্বাচনী ফলাফলের দায় শুধুমাত্র দলের উপর চাপানোর চেষ্টা করছেন।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বার্তা


এদিন অবশ্য শুধু দলীয় ভাঙন নয়, আমতলায় তাঁর দলীয় কার্যালয় ঘিরে প্রশাসনিক পদক্ষেপ নিয়েও মুখ খোলেন অভিষেক। তিনি দাবি করেন, কার্যালয়টি বৈধভাবেই তৈরি হয়েছে এবং সমস্ত নথি আদালতে পেশ করা হবে। প্রয়োজনে হাই কোর্টের পর সুপ্রিম কোর্টেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। উল্লেখযোগ্যভাবে, দলত্যাগীদের ফের দলে নেওয়া হলে তিনিও দল ছাড়বেন বলে এদিন মন্তব্য করেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, বিদ্রোহী শিবিরকে ঘিরে ক্রমশ তীব্র হচ্ছে তৃণমূলের অন্দরের সংঘাত, আর সেই প্রেক্ষিতেই অভিষেকের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিল।

বিষয় : Mamata Banerjee TMC Abhisheik Banerjee WestBengalPolitics diamondharbour

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৮ জুলাই ২০২৬


‘ওদের কেউ ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহী শিবিরকে কড়া চ্যালেঞ্জ অভিষেকের

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
তৃণমূলে ভাঙনের আবহের মধ্যেই দলত্যাগী নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দল ছেড়ে যাঁরা অন্য পথে গিয়েছেন, তাঁদের আর তৃণমূলে ফেরা হবে না বলেই তাঁর বিশ্বাস। এমনকি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “ওদের মধ্যে একজনও যদি ফিরে আসে, আমি ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব।”বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে একের পর এক অসন্তোষ প্রকাশ্যে এসেছে। দলের একাংশের অভিযোগ, প্রার্থী বাছাই থেকে সংগঠন পরিচালনা— একাধিক সিদ্ধান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই আবহেই কয়েকজন সাংসদ ও বিধায়ক দল ছেড়ে নতুন রাজনৈতিক শিবিরে যোগ দিয়েছেন। বিদ্রোহী নেতাদের অনেকেই প্রকাশ্যে অভিষেকের সমালোচনা করেছেন। এই পরিস্থিতিতেই শনিবার নিজের অবস্থান স্পষ্ট করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর দাবি, যারা দল ছেড়েছেন, তারা আর তৃণমূলে ফিরবেন না। একই সঙ্গে প্রশ্ন তোলেন, এতদিন পরে কেন তাঁরা সাধারণ মানুষের কথা বলছেন এবং নির্বাচনী ফলাফলের দায় শুধুমাত্র দলের উপর চাপানোর চেষ্টা করছেন।ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বার্তাএদিন অবশ্য শুধু দলীয় ভাঙন নয়, আমতলায় তাঁর দলীয় কার্যালয় ঘিরে প্রশাসনিক পদক্ষেপ নিয়েও মুখ খোলেন অভিষেক। তিনি দাবি করেন, কার্যালয়টি বৈধভাবেই তৈরি হয়েছে এবং সমস্ত নথি আদালতে পেশ করা হবে। প্রয়োজনে হাই কোর্টের পর সুপ্রিম কোর্টেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। উল্লেখযোগ্যভাবে, দলত্যাগীদের ফের দলে নেওয়া হলে তিনিও দল ছাড়বেন বলে এদিন মন্তব্য করেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, বিদ্রোহী শিবিরকে ঘিরে ক্রমশ তীব্র হচ্ছে তৃণমূলের অন্দরের সংঘাত, আর সেই প্রেক্ষিতেই অভিষেকের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার