Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইডির নজর! ১৬৪ কোটি টাকার হিসাব চেয়ে ব্যাঙ্ককে চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইডির নজর! ১৬৪ কোটি টাকার হিসাব চেয়ে ব্যাঙ্ককে চিঠি
ছবি--প্রতীকী

তৃণমূল কংগ্রেসের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, দলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ১৬৪ কোটি টাকার লেনদেনের বিস্তারিত তথ্য চেয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের দাবি, এই বিপুল অঙ্কের টাকার উৎস ও ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে। সেই কারণেই অ্যাকাউন্টের সম্পূর্ণ লেনদেনের নথি খতিয়ে দেখতে চাইছে ইডি।


ইতিমধ্যেই তৃণমূলের সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এবার নজর পড়েছে দলের প্রধান অ্যাকাউন্টে। তদন্তকারী সংস্থার দাবি, কয়েকটি আর্থিক লেনদেনের সঙ্গে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা 'কেয়ারওয়েল অ্যাভিয়েশন'-এর যোগ মিলেছে। 


ওই সংস্থা ও তার সহযোগী প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা গিয়েছে বলে তদন্তে উঠে এসেছে। ইডি সূত্রের দাবি, দলীয় তহবিল থেকে প্রায় ১৬০ কোটি টাকা কেয়ারওয়েল অ্যাভিয়েশনকে দেওয়া হয়েছিল। সেই অর্থে একটি বিমান ও একটি অগুস্তা হেলিকপ্টার কেনা হয় বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, পরে সেই একই বিমান ও হেলিকপ্টার তৃণমূলের নেতাদের ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হতো। এই আর্থিক লেনদেনের মধ্যে কোনও অনিয়ম বা তহবিলের অপব্যবহার হয়েছে কি না, সেটাই এখন খতিয়ে দেখছে ইডি।


ফুলবাড়ি সীমান্তে স্বরাষ্ট্রমন্ত্রী, বিএসএফের কর্মসূচিতে অমিত শাহ


এই তদন্তের আগে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস নিজেকে দলের কোষাধ্যক্ষ দাবি করে ব্যাঙ্ককে চিঠি দিয়ে অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন। তাঁর আশঙ্কা ছিল, দলের অভ্যন্তরীণ পরিস্থিতির জেরে অ্যাকাউন্টের অপব্যবহার হতে পারে। পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে তদন্তের দাবি জানান।

বিষয় : TMC Enforcement Directorate westbengal BengalPolitics

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৮ জুলাই ২০২৬


তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইডির নজর! ১৬৪ কোটি টাকার হিসাব চেয়ে ব্যাঙ্ককে চিঠি

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
তৃণমূল কংগ্রেসের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, দলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ১৬৪ কোটি টাকার লেনদেনের বিস্তারিত তথ্য চেয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের দাবি, এই বিপুল অঙ্কের টাকার উৎস ও ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে। সেই কারণেই অ্যাকাউন্টের সম্পূর্ণ লেনদেনের নথি খতিয়ে দেখতে চাইছে ইডি।ইতিমধ্যেই তৃণমূলের সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এবার নজর পড়েছে দলের প্রধান অ্যাকাউন্টে। তদন্তকারী সংস্থার দাবি, কয়েকটি আর্থিক লেনদেনের সঙ্গে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা 'কেয়ারওয়েল অ্যাভিয়েশন'-এর যোগ মিলেছে। ওই সংস্থা ও তার সহযোগী প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা গিয়েছে বলে তদন্তে উঠে এসেছে। ইডি সূত্রের দাবি, দলীয় তহবিল থেকে প্রায় ১৬০ কোটি টাকা কেয়ারওয়েল অ্যাভিয়েশনকে দেওয়া হয়েছিল। সেই অর্থে একটি বিমান ও একটি অগুস্তা হেলিকপ্টার কেনা হয় বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, পরে সেই একই বিমান ও হেলিকপ্টার তৃণমূলের নেতাদের ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হতো। এই আর্থিক লেনদেনের মধ্যে কোনও অনিয়ম বা তহবিলের অপব্যবহার হয়েছে কি না, সেটাই এখন খতিয়ে দেখছে ইডি।ফুলবাড়ি সীমান্তে স্বরাষ্ট্রমন্ত্রী, বিএসএফের কর্মসূচিতে অমিত শাহ এই তদন্তের আগে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস নিজেকে দলের কোষাধ্যক্ষ দাবি করে ব্যাঙ্ককে চিঠি দিয়ে অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন। তাঁর আশঙ্কা ছিল, দলের অভ্যন্তরীণ পরিস্থিতির জেরে অ্যাকাউন্টের অপব্যবহার হতে পারে। পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে তদন্তের দাবি জানান।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার