Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দীঘায় গিয়ে আর পকেট খালি হবে না! মুখ্যমন্ত্রীর এক ঘোষণাতেই খুশির হাওয়া পর্যটকদের মধ্যে, বদলে যাচ্ছে মেরিন ড্রাইভের ভাগ্য!

দীঘায় গিয়ে আর পকেট খালি হবে না! মুখ্যমন্ত্রীর এক ঘোষণাতেই খুশির হাওয়া পর্যটকদের মধ্যে, বদলে যাচ্ছে মেরিন ড্রাইভের ভাগ্য!
দিঘা বেড়াতে গেলে আর দিতে হবে না অতিরিক্ত টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ছবি-সংগৃহীত

দীঘা: ভ্রমণপ্রেমীদের জন্য এবার সবচেয়ে বড় সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উইকএন্ড পেলেই যাঁদের মন দীঘার সমুদ্র সৈকতের দিকে ছুটে যায়, তাঁদের জন্য এক বিরাট স্বস্তির ঘোষণা করা হয়েছে। দীঘায় বেড়াতে গেলে এবার থেকে আর পকেট থেকে বাড়তি কোনও টাকা বা চাঁদা দিতে হবে না পর্যটকদের। এতদিন ধরে হোটেলের বিলের সঙ্গে যে অতিরিক্ত ১০ টাকা করে নেওয়া হতো, আগামী ১ জুলাই থেকে তা পুরোপুরি বন্ধ হতে চলেছে। দীঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, পর্যটকদের থেকে এভাবে হাত পেতে টাকা নেওয়া সরকারের রুচি-বিরোধী। বিগত সরকারের আমলের এই নিয়মকে অত্যন্ত আপত্তিকর বলে উল্লেখ করে তিনি স্পষ্ট জানান যে, বছরে ৩০ লক্ষ টাকার এই বাড়তি কর আদায়ে বিস্তর গরমিলও রয়েছে। কারণ দীঘায় বছরে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ পর্যটক আসেন, ফলে এই হিসেবের মধ্যেও ফাঁকি রয়েছে বলে মনে করছেন তিনি।

শুধু চাঁদা বন্ধ করাই নয়, দীঘাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে রাজ্য সরকার। খুব শীঘ্রই সম্পূর্ণ ভোল বদলে যেতে চলেছে দীঘার বিখ্যাত মেরিন ড্রাইভের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমান মেরিন ড্রাইভটিকে চেন্নাই বা মুম্বইয়ের মতো বিশ্বমানের করে গড়ে তোলা হবে। এই উদ্দেশ্যে দীঘা থেকে পেটুয়া পর্যন্ত উপকূল এলাকাকে যুক্ত করে মেরিন ড্রাইভের সম্প্রসারণ করা হবে। এছাড়া তাজপুরের দাদনপাত্রবাড়ে একটি গভীর সমুদ্রবন্দর তৈরি করার পরিকল্পনাও রয়েছে সরকারের, যার জন্য ইতিমধ্যেই ১৭০০ একর জমি হাতে রয়েছে। এই বন্দর তৈরি হলে গোটা এলাকার অর্থনৈতিক পরিকাঠামো আমূল বদলে যাবে বলে আশাবাদী প্রশাসন। একই সঙ্গে দীঘার রেল ব্যবস্থার আধুনিকীকরণের ওপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, এবার দীঘা ভ্রমণ যেমন সস্তা হতে চলেছে, তেমনই পর্যটকরা পেতে চলেছেন এক সম্পূর্ণ নতুন ও ঝাঁ-চকচকে সমুদ্র সৈকতের অভিজ্ঞতা।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : SuvenduAdhikari TRAVELUPDATE HiddenStoriesNews westbengaltourism DighaTourism MarineDrive

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৫ জুন ২০২৬


দীঘায় গিয়ে আর পকেট খালি হবে না! মুখ্যমন্ত্রীর এক ঘোষণাতেই খুশির হাওয়া পর্যটকদের মধ্যে, বদলে যাচ্ছে মেরিন ড্রাইভের ভাগ্য!

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image
দীঘা: ভ্রমণপ্রেমীদের জন্য এবার সবচেয়ে বড় সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উইকএন্ড পেলেই যাঁদের মন দীঘার সমুদ্র সৈকতের দিকে ছুটে যায়, তাঁদের জন্য এক বিরাট স্বস্তির ঘোষণা করা হয়েছে। দীঘায় বেড়াতে গেলে এবার থেকে আর পকেট থেকে বাড়তি কোনও টাকা বা চাঁদা দিতে হবে না পর্যটকদের। এতদিন ধরে হোটেলের বিলের সঙ্গে যে অতিরিক্ত ১০ টাকা করে নেওয়া হতো, আগামী ১ জুলাই থেকে তা পুরোপুরি বন্ধ হতে চলেছে। দীঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, পর্যটকদের থেকে এভাবে হাত পেতে টাকা নেওয়া সরকারের রুচি-বিরোধী। বিগত সরকারের আমলের এই নিয়মকে অত্যন্ত আপত্তিকর বলে উল্লেখ করে তিনি স্পষ্ট জানান যে, বছরে ৩০ লক্ষ টাকার এই বাড়তি কর আদায়ে বিস্তর গরমিলও রয়েছে। কারণ দীঘায় বছরে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ পর্যটক আসেন, ফলে এই হিসেবের মধ্যেও ফাঁকি রয়েছে বলে মনে করছেন তিনি।শুধু চাঁদা বন্ধ করাই নয়, দীঘাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে রাজ্য সরকার। খুব শীঘ্রই সম্পূর্ণ ভোল বদলে যেতে চলেছে দীঘার বিখ্যাত মেরিন ড্রাইভের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমান মেরিন ড্রাইভটিকে চেন্নাই বা মুম্বইয়ের মতো বিশ্বমানের করে গড়ে তোলা হবে। এই উদ্দেশ্যে দীঘা থেকে পেটুয়া পর্যন্ত উপকূল এলাকাকে যুক্ত করে মেরিন ড্রাইভের সম্প্রসারণ করা হবে। এছাড়া তাজপুরের দাদনপাত্রবাড়ে একটি গভীর সমুদ্রবন্দর তৈরি করার পরিকল্পনাও রয়েছে সরকারের, যার জন্য ইতিমধ্যেই ১৭০০ একর জমি হাতে রয়েছে। এই বন্দর তৈরি হলে গোটা এলাকার অর্থনৈতিক পরিকাঠামো আমূল বদলে যাবে বলে আশাবাদী প্রশাসন। একই সঙ্গে দীঘার রেল ব্যবস্থার আধুনিকীকরণের ওপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, এবার দীঘা ভ্রমণ যেমন সস্তা হতে চলেছে, তেমনই পর্যটকরা পেতে চলেছেন এক সম্পূর্ণ নতুন ও ঝাঁ-চকচকে সমুদ্র সৈকতের অভিজ্ঞতা।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার