Hidden Stories (বাংলা)
সর্বশেষ

স্পিকারকে চিঠি দেওয়ার আগেই মোক্ষম চাল! ৯ মতিলাল নেহরু মার্গের রুদ্ধদ্বার বৈঠকে হাজির দেব-ও?

স্পিকারকে চিঠি দেওয়ার আগেই মোক্ষম চাল! ৯ মতিলাল নেহরু মার্গের রুদ্ধদ্বার বৈঠকে হাজির দেব-ও?
ছবি সংগৃহীত

নয়াদিল্লি: সোমবার লোকসভায় বড়সড় ধামাকা করার আগে, রবিবার ছুটির দিনে দেশের রাজধানীতে ফের একপ্রস্ত হাইপ্রোফাইল বৈঠকে বসল তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদেরা। এ বারও বৈঠকের ভরকেন্দ্র সেই ৯, মতিলাল নেহরু মার্গে অবস্থিত কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সরকারি বাংলো। 


তবে রবিবারের এই বৈঠক রাজনৈতিকভাবে আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ এবার এই বৈঠকে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছেন বিজেপির দাপুটে ও কৌশলী সাংসদ নিশিকান্ত দুবেও। সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চূড়ান্ত চিঠি হস্তান্তরের আগে, এনডিএ (NDA) শিবিরের প্রথম সারির নেতাদের সঙ্গে তৃণমূলের এই বিক্ষুব্ধ গোষ্ঠীর বৈঠক স্পষ্ট করে দিচ্ছে যে, ঘাসফুল শিবিরকে লোকসভায় বড়সড় ধাক্কা দেওয়ার সমস্ত ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।


সূত্রের খবর, সোমবার স্পিকারের কাছে গিয়ে তৃণমূলের এই পৃথক ‘ব্লক’ নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে কোমর বেঁধে নামছে। তার ঠিক আগের মুহূর্তে রবিবার বিকেলে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বসা এই জরুরি বৈঠকে হাজির ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, মালা রায় ও অরূপ চক্রবর্তীর মতো প্রথম সারির বিদ্রোহী সাংসদেরা। এমনকি বিভিন্ন বিশ্বস্ত সূত্রে দাবি করা হচ্ছে, ঘাটালের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব-ও এই মেগা বৈঠকে যোগ দিচ্ছেন। লোকসভায় তৃণমূলে বিদ্রোহ দেখা দেওয়ার পর থেকেই দফায় দফায় এই বাংলোতেই বৈঠক চলছে। অতীতে এই বাংলোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আসতে দেখা গিয়েছিল এবং গত শনিবার প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এখান থেকেই ঘুরে গিয়েছেন। ফলে রবিবারের এই বৈঠককে সোমবারের চূড়ান্ত অ্যাকশনের আগের ‘ফাইনাল রিহার্সাল’ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।


এদিকে রবিবার সকালেই কলকাতা থেকে দিল্লি পৌঁছেই জল্পনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন বিদ্রোহী শিবিরের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই তিনি স্পষ্ট দাবি করেছিলেন, “বৈঠক করতে দিল্লি যাচ্ছি। ২২ জন রয়েছেন আমাদের সঙ্গে।” উল্লেখ্য, গত সোমবার যখন এই বিদ্রোহের কথা প্রথম সামনে আসে, তখন সংখ্যাটা ২০ বলা হয়েছিল। গত শুক্রবার যে ১৯ জন সাংসদের সই করা চিঠি প্রকাশ্যে এসেছিল, তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সই ছিল না।

 https://youtube.com/shorts/yuauNcpzq7g?si=MVF7D1G-3TMWjv0f


কিন্তু শনিবার শতাব্দীর সঙ্গে গিয়ে সুদীপবাবুও বৈঠকে যোগ দেওয়ায় সংখ্যাটা ২০ হয়। এখন কাকলির দাবি অনুযায়ী আরও যে নতুন দু’জন এই শিবিরে জুড়লেন, তাঁরা কারা— তা নিয়ে রাজনৈতিক অলিন্দে চরম সাসপেন্স তৈরি হয়েছে। এই বৈঠকের পর আজ রাতেই বিদ্রোহী সাংসদেরা নিজেদের মধ্যে আরও এক দফা রণকৌশল বৈঠকে বসবেন। সব মিলিয়ে সোমবার স্পিকারের কাছে জমা পড়তে চলা চিঠিতে শেষ পর্যন্ত কতজনের সই থাকে এবং তৃণমূলের রাশ কার হাতে যায়, তা দেখতে মুখিয়ে রয়েছে গোটা দেশ।

বিষয় : sayonighosh delhipolitics devadhikary kakolighoshdastidar TMCREBLLION westbenaglpolitics bhupendrayadav

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


স্পিকারকে চিঠি দেওয়ার আগেই মোক্ষম চাল! ৯ মতিলাল নেহরু মার্গের রুদ্ধদ্বার বৈঠকে হাজির দেব-ও?

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image
নয়াদিল্লি: সোমবার লোকসভায় বড়সড় ধামাকা করার আগে, রবিবার ছুটির দিনে দেশের রাজধানীতে ফের একপ্রস্ত হাইপ্রোফাইল বৈঠকে বসল তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদেরা। এ বারও বৈঠকের ভরকেন্দ্র সেই ৯, মতিলাল নেহরু মার্গে অবস্থিত কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সরকারি বাংলো। তবে রবিবারের এই বৈঠক রাজনৈতিকভাবে আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ এবার এই বৈঠকে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছেন বিজেপির দাপুটে ও কৌশলী সাংসদ নিশিকান্ত দুবেও। সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চূড়ান্ত চিঠি হস্তান্তরের আগে, এনডিএ (NDA) শিবিরের প্রথম সারির নেতাদের সঙ্গে তৃণমূলের এই বিক্ষুব্ধ গোষ্ঠীর বৈঠক স্পষ্ট করে দিচ্ছে যে, ঘাসফুল শিবিরকে লোকসভায় বড়সড় ধাক্কা দেওয়ার সমস্ত ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।সূত্রের খবর, সোমবার স্পিকারের কাছে গিয়ে তৃণমূলের এই পৃথক ‘ব্লক’ নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে কোমর বেঁধে নামছে। তার ঠিক আগের মুহূর্তে রবিবার বিকেলে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বসা এই জরুরি বৈঠকে হাজির ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, মালা রায় ও অরূপ চক্রবর্তীর মতো প্রথম সারির বিদ্রোহী সাংসদেরা। এমনকি বিভিন্ন বিশ্বস্ত সূত্রে দাবি করা হচ্ছে, ঘাটালের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব-ও এই মেগা বৈঠকে যোগ দিচ্ছেন। লোকসভায় তৃণমূলে বিদ্রোহ দেখা দেওয়ার পর থেকেই দফায় দফায় এই বাংলোতেই বৈঠক চলছে। অতীতে এই বাংলোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আসতে দেখা গিয়েছিল এবং গত শনিবার প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এখান থেকেই ঘুরে গিয়েছেন। ফলে রবিবারের এই বৈঠককে সোমবারের চূড়ান্ত অ্যাকশনের আগের ‘ফাইনাল রিহার্সাল’ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।এদিকে রবিবার সকালেই কলকাতা থেকে দিল্লি পৌঁছেই জল্পনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন বিদ্রোহী শিবিরের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই তিনি স্পষ্ট দাবি করেছিলেন, “বৈঠক করতে দিল্লি যাচ্ছি। ২২ জন রয়েছেন আমাদের সঙ্গে।” উল্লেখ্য, গত সোমবার যখন এই বিদ্রোহের কথা প্রথম সামনে আসে, তখন সংখ্যাটা ২০ বলা হয়েছিল। গত শুক্রবার যে ১৯ জন সাংসদের সই করা চিঠি প্রকাশ্যে এসেছিল, তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সই ছিল না। https://youtube.com/shorts/yuauNcpzq7g?si=MVF7D1G-3TMWjv0fকিন্তু শনিবার শতাব্দীর সঙ্গে গিয়ে সুদীপবাবুও বৈঠকে যোগ দেওয়ায় সংখ্যাটা ২০ হয়। এখন কাকলির দাবি অনুযায়ী আরও যে নতুন দু’জন এই শিবিরে জুড়লেন, তাঁরা কারা— তা নিয়ে রাজনৈতিক অলিন্দে চরম সাসপেন্স তৈরি হয়েছে। এই বৈঠকের পর আজ রাতেই বিদ্রোহী সাংসদেরা নিজেদের মধ্যে আরও এক দফা রণকৌশল বৈঠকে বসবেন। সব মিলিয়ে সোমবার স্পিকারের কাছে জমা পড়তে চলা চিঠিতে শেষ পর্যন্ত কতজনের সই থাকে এবং তৃণমূলের রাশ কার হাতে যায়, তা দেখতে মুখিয়ে রয়েছে গোটা দেশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার