Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Ajit Agarkar: আগারকরের পরে বোর্ডের হটসিটে কে? দৌড়ে পার্থিব-প্রজ্ঞান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
Ajit Agarkar: আগারকরের পরে বোর্ডের হটসিটে কে? দৌড়ে পার্থিব-প্রজ্ঞান
বোর্ডে কি শেষ আগারকর জামানা ? ছবি : ফেসবুক

মুম্বই: অজিত আগারকরের দিন কি তবে শেষ? 

ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধান পদে মুম্বইয়ের প্রাক্তন পেসারের চুক্তি শেষ হচ্ছে চলতি মাসেই। আগামী বছরের একদিনের বিশ্বকাপ পর্যন্ত তাঁর মেয়াদ বাড়ানোর জল্পনা ছড়ালেও, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর অন্দরমহলের খবর। 

আগারকরের এক্সটেনশন পাওয়ার সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। শুক্রবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। তার আগেই তুঙ্গে উঠেছে নতুন প্রধান নির্বাচনকে ঘিরে জল্পনা। সূত্রের খবর, আগারকরের উত্তরসূরি হিসেবে দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন দেশের দুই প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল এবং প্রজ্ঞান ওঝা।

বুধবারে দল নির্বাচনের বৈঠকটিই সম্ভবত নির্বাচক প্রধান হিসেবে আগারকরের শেষ মিটিং ছিল। ওই বৈঠকের পরেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ইরানি ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা করে বিসিসিআই। কিন্তু সেই দল নির্বাচনকে কেন্দ্র করেই প্রকাশ্যে এসেছে বোর্ডের অভ্যন্তরীণ টানাপোড়েন।

ওয়েস্ট ইন্ডিজ সফরের একদিনের দলে অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মাকে রাখা হলেও, জানা যাচ্ছে, এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন না আগারকর নিজেই। বোর্ডের একটি সূত্রের দাবি, নির্বাচকরা নাকি ৩৯ বছর বয়সী রোহিতকে আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে আগামী বছরের ওডিআই বিশ্বকাপের পরিকল্পনায় তিনি আর নেই। 

ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে একের পর এক ব্যর্থতার পর হিটম্যানের ওপর চাপও বেড়েছিল বহুগুণ। তবে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ১৩৮ রানের ইনিংস খেলে সমালোচকদের মোক্ষম জবাব দেন রোহিত। এরপরই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়ে দেন, যতদিন নির্বাচকদের পরিকল্পনায় থাকবেন, ততদিন দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন প্রাক্তন ভারত অধিনায়ক। বোর্ড কর্তাদের এই অবস্থানের পর থেকেই আগারকরের ভবিষ্যৎ নিয়ে সংশয় আরও ঘনীভূত হয়।

এই পরিস্থিতিতেই অজিতের শূন্যস্থানে প্রাক্তন উইকেটকিপার পার্থিব প্যাটেল এবং প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝার নাম জোরালোভাবে সামনে আসছে। খেলোয়াড় জীবনে দুজনেই তিনবার করে আইপিএল খেতাব জেতার অভিজ্ঞতা অর্জন করেছেন। 

বিসিসিআই-এর একটি অংশের মতে, তরুণ ও আধুনিক দৃষ্টিভঙ্গির কারণে পার্থিব বা প্রজ্ঞানের হাতে জাতীয় দল নির্বাচনের দায়ভার তুলে দেওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত পদক্ষেপ হবে। সব মিলিয়ে, শুক্রবারের বোর্ডের এজিএম-এর দিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের, যেখান থেকেই সিলমোহর পড়তে পারে ভারতীয় ক্রিকেটের এই মেগা রদবদলে।

বিষয় : HiddenStoriesNews #AjitAgarkar #BCCI #TeamIndia #RohitSharma #ParthivPatel #PragyanOjha #IndianCricket #KolkataSports #CricketNews #WestIndiaTour

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬


Ajit Agarkar: আগারকরের পরে বোর্ডের হটসিটে কে? দৌড়ে পার্থিব-প্রজ্ঞান

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুম্বই: অজিত আগারকরের দিন কি তবে শেষ? ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধান পদে মুম্বইয়ের প্রাক্তন পেসারের চুক্তি শেষ হচ্ছে চলতি মাসেই। আগামী বছরের একদিনের বিশ্বকাপ পর্যন্ত তাঁর মেয়াদ বাড়ানোর জল্পনা ছড়ালেও, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর অন্দরমহলের খবর। আগারকরের এক্সটেনশন পাওয়ার সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। শুক্রবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। তার আগেই তুঙ্গে উঠেছে নতুন প্রধান নির্বাচনকে ঘিরে জল্পনা। সূত্রের খবর, আগারকরের উত্তরসূরি হিসেবে দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন দেশের দুই প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল এবং প্রজ্ঞান ওঝা।বুধবারে দল নির্বাচনের বৈঠকটিই সম্ভবত নির্বাচক প্রধান হিসেবে আগারকরের শেষ মিটিং ছিল। ওই বৈঠকের পরেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ইরানি ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা করে বিসিসিআই। কিন্তু সেই দল নির্বাচনকে কেন্দ্র করেই প্রকাশ্যে এসেছে বোর্ডের অভ্যন্তরীণ টানাপোড়েন।ওয়েস্ট ইন্ডিজ সফরের একদিনের দলে অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মাকে রাখা হলেও, জানা যাচ্ছে, এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন না আগারকর নিজেই। বোর্ডের একটি সূত্রের দাবি, নির্বাচকরা নাকি ৩৯ বছর বয়সী রোহিতকে আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে আগামী বছরের ওডিআই বিশ্বকাপের পরিকল্পনায় তিনি আর নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে একের পর এক ব্যর্থতার পর হিটম্যানের ওপর চাপও বেড়েছিল বহুগুণ। তবে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ১৩৮ রানের ইনিংস খেলে সমালোচকদের মোক্ষম জবাব দেন রোহিত। এরপরই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়ে দেন, যতদিন নির্বাচকদের পরিকল্পনায় থাকবেন, ততদিন দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন প্রাক্তন ভারত অধিনায়ক। বোর্ড কর্তাদের এই অবস্থানের পর থেকেই আগারকরের ভবিষ্যৎ নিয়ে সংশয় আরও ঘনীভূত হয়।এই পরিস্থিতিতেই অজিতের শূন্যস্থানে প্রাক্তন উইকেটকিপার পার্থিব প্যাটেল এবং প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝার নাম জোরালোভাবে সামনে আসছে। খেলোয়াড় জীবনে দুজনেই তিনবার করে আইপিএল খেতাব জেতার অভিজ্ঞতা অর্জন করেছেন। বিসিসিআই-এর একটি অংশের মতে, তরুণ ও আধুনিক দৃষ্টিভঙ্গির কারণে পার্থিব বা প্রজ্ঞানের হাতে জাতীয় দল নির্বাচনের দায়ভার তুলে দেওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত পদক্ষেপ হবে। সব মিলিয়ে, শুক্রবারের বোর্ডের এজিএম-এর দিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের, যেখান থেকেই সিলমোহর পড়তে পারে ভারতীয় ক্রিকেটের এই মেগা রদবদলে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত