Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Sagardighi Road: তৃণমূলের আমলের বেহাল রাস্তায় চরম ভোগান্তির মুখে সাগরদিঘির ছামু গ্রাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬
Sagardighi Road: তৃণমূলের আমলের বেহাল রাস্তায় চরম ভোগান্তির মুখে সাগরদিঘির ছামু গ্রাম
এটাই সাগরদিঘির ছামু গ্রামের রাস্তা। নিজস্ব ছবি

সাগরদিঘি: পঞ্চায়েত থেকে রাজ্য, ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। অথচ তৎকালীন শাসকদলের আমলেই চরম অবহেলা ও রাজনৈতিক টানাপোড়েনে একটি পাকা রাস্তার মুখ দেখতে পারছেন না গ্রামবাসীরা! টেন্ডার পাশ হয়েছে, বরাদ্দের বোর্ডও ঝোলানো হয়েছে। তা সত্ত্বেও বাস্তবে রাস্তার কাজের এক ইঞ্চিও অগ্রগতি হয়নি। এমনই অভিযোগ তুলে মুর্শিদাবাদের সাগরদিঘির ছামু গ্রামে পথ অবরোধ করে জোরালো বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মানুষ। তৃণমূলের জমানায় পঞ্চায়েত ও প্রশাসনের এই উদাসীনতা নিয়ে চরম ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, সাগরদিঘি ব্লকের ছামু গ্রামের ষষ্ঠীতলা থেকে গ্রামের ভিতর পর্যন্ত দীর্ঘ পথ প্রায় ব্যবহারের অযোগ্য। বিশেষ করে ২০২১-২২ আর্থিক বছরে এস এম জি আর রোড থেকে সদাই মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তাটির জন্য সরকারিভাবে টেন্ডার অনুমোদন পায়। এমনকি কোন খাতে কত টাকা বরাদ্দ, তা উল্লেখ করে সরকারি বোর্ডও বসানো হয় রাস্তার পাশে। কিন্তু বছর গড়িয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি।

গ্রামবাসীদের দাবি, নিত্যদিনের যাতায়াত তো বটেই, বর্ষার দিনে বা আপৎকালীন পরিস্থিতিতে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এমনকি গর্ভবতী মহিলা কিংবা প্রবীণ অসুস্থ মানুষদের ভিটে থেকে প্রধান রাস্তা পর্যন্ত কাঁধে করে বয়ে নিয়ে আসতে হয় পরিবারকে। স্থানীয়দের অভিযোগ, সাগরদিঘির তৃণমূল নেতা বাইরন বিশ্বাসকে বহুবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। প্রতিবার মিলেছে শুধুই ফাঁকা আশ্বাস।

এর মধ্যেই দানা বেঁধেছে রাজনৈতিক চক্রান্তের তত্ত্ব। গ্রামবাসীদের একাংশ এবং স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, ছামু গ্রামে গ্রাম পঞ্চায়েতের দু’জন সদস্য বিজেপি থেকে নির্বাচিত। সেই কারণেই কি চক্রান্ত করে সরকারি কাজের ফাইল আটকে রাখা হয়েছে? শাসকদলের এই পক্ষপাতিত্বের জেরেই কি ছামু গ্রামের মানুষকে প্রতিনিয়ত এই দুর্ভোগ পোহাতে হচ্ছে? সেই প্রশ্নও তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

যদিও রাজনৈতিক চক্রান্তের এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ছামু গ্রামের তৃণমূল নির্বাচিত প্রধান সাইফুল আলম জানান, প্রযুক্তিগত কারণে আগের টেন্ডারটি বাতিল হয়ে গিয়েছিল। সম্প্রতি নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত চলাচলের সুবিধার্থে সাময়িকভাবে রাস্তায় মেটালিং বা গ্যাস ফেলার কাজ দ্রুত শুরু করা হবে। তবে আশ্বাস নয়, এবার সরাসরি কাজের দাবিতে সরব হয়েছেন ছামু গ্রামের বঞ্চনাক্লিষ্ট সাধারণ মানুষ।

বিষয় : HiddenStoriesNews #Sagardighi #MurshidabadNews #TMC #BengalPolitics #RoadProtest #BayronBiswas #ProtestNews #BengaliNews #ViralReels #TrendingNewsBangla #BengalGroundReport

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


Sagardighi Road: তৃণমূলের আমলের বেহাল রাস্তায় চরম ভোগান্তির মুখে সাগরদিঘির ছামু গ্রাম

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সাগরদিঘি: পঞ্চায়েত থেকে রাজ্য, ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। অথচ তৎকালীন শাসকদলের আমলেই চরম অবহেলা ও রাজনৈতিক টানাপোড়েনে একটি পাকা রাস্তার মুখ দেখতে পারছেন না গ্রামবাসীরা! টেন্ডার পাশ হয়েছে, বরাদ্দের বোর্ডও ঝোলানো হয়েছে। তা সত্ত্বেও বাস্তবে রাস্তার কাজের এক ইঞ্চিও অগ্রগতি হয়নি। এমনই অভিযোগ তুলে মুর্শিদাবাদের সাগরদিঘির ছামু গ্রামে পথ অবরোধ করে জোরালো বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মানুষ। তৃণমূলের জমানায় পঞ্চায়েত ও প্রশাসনের এই উদাসীনতা নিয়ে চরম ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়।স্থানীয় সূত্রে খবর, সাগরদিঘি ব্লকের ছামু গ্রামের ষষ্ঠীতলা থেকে গ্রামের ভিতর পর্যন্ত দীর্ঘ পথ প্রায় ব্যবহারের অযোগ্য। বিশেষ করে ২০২১-২২ আর্থিক বছরে এস এম জি আর রোড থেকে সদাই মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তাটির জন্য সরকারিভাবে টেন্ডার অনুমোদন পায়। এমনকি কোন খাতে কত টাকা বরাদ্দ, তা উল্লেখ করে সরকারি বোর্ডও বসানো হয় রাস্তার পাশে। কিন্তু বছর গড়িয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি।গ্রামবাসীদের দাবি, নিত্যদিনের যাতায়াত তো বটেই, বর্ষার দিনে বা আপৎকালীন পরিস্থিতিতে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এমনকি গর্ভবতী মহিলা কিংবা প্রবীণ অসুস্থ মানুষদের ভিটে থেকে প্রধান রাস্তা পর্যন্ত কাঁধে করে বয়ে নিয়ে আসতে হয় পরিবারকে। স্থানীয়দের অভিযোগ, সাগরদিঘির তৃণমূল নেতা বাইরন বিশ্বাসকে বহুবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। প্রতিবার মিলেছে শুধুই ফাঁকা আশ্বাস।এর মধ্যেই দানা বেঁধেছে রাজনৈতিক চক্রান্তের তত্ত্ব। গ্রামবাসীদের একাংশ এবং স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, ছামু গ্রামে গ্রাম পঞ্চায়েতের দু’জন সদস্য বিজেপি থেকে নির্বাচিত। সেই কারণেই কি চক্রান্ত করে সরকারি কাজের ফাইল আটকে রাখা হয়েছে? শাসকদলের এই পক্ষপাতিত্বের জেরেই কি ছামু গ্রামের মানুষকে প্রতিনিয়ত এই দুর্ভোগ পোহাতে হচ্ছে? সেই প্রশ্নও তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা।যদিও রাজনৈতিক চক্রান্তের এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ছামু গ্রামের তৃণমূল নির্বাচিত প্রধান সাইফুল আলম জানান, প্রযুক্তিগত কারণে আগের টেন্ডারটি বাতিল হয়ে গিয়েছিল। সম্প্রতি নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত চলাচলের সুবিধার্থে সাময়িকভাবে রাস্তায় মেটালিং বা গ্যাস ফেলার কাজ দ্রুত শুরু করা হবে। তবে আশ্বাস নয়, এবার সরাসরি কাজের দাবিতে সরব হয়েছেন ছামু গ্রামের বঞ্চনাক্লিষ্ট সাধারণ মানুষ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত