Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Beauty Tips: লিপস্টিক কিনে ঠোঁটে বেমানান লাগছে? শেড বাছার আগে জেনে নিন সহজ কৌশল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬
Beauty Tips: লিপস্টিক কিনে ঠোঁটে বেমানান লাগছে? শেড বাছার আগে জেনে নিন সহজ কৌশল
ছবিঃ সংগৃহীত

পুজোর সাজ মানেই নতুন শাড়ি, মানানসই ব্লাউজ, চোখে কাজল আর ঠোঁটে পছন্দের লিপস্টিক। সাজ যতই সাধারণ হোক ঠোঁটে হালকা লিপস্টিক পরলেই যেন তা অসাধারণ হয়ে ওঠে। তাই পুজোর আগে কোন শাড়ির সঙ্গে কোন লিপস্টিক পরবেন সেই পরিকল্পনাও শুরু হয়ে যায়। কিন্তু দোকানে বা অনলাইনে দেখে পছন্দ হওয়া লিপস্টিক ঠোঁটে লাগানোর পর যদি একেবারেই অন্যরকম লাগে? তখন পুরো সাজটাই মাটি! বিশেষ করে অনলাইনে লিপস্টিক কিনলে এই সমস্যা আরও বেশি হয়। তাই পুজোর কেনাকাটার তালিকায় লিপস্টিক রাখার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।


প্রথমেই জেনে নিন নিজের ত্বকের আন্ডারটোন। আপনার আন্ডারটোন যদি ‘ওয়ার্ম’ হয়, তা হলে কোরাল, কমলা-ঘেঁষা লাল কিংবা উষ্ণ টোনের লাল শেড পুজোর সাজে বেশ মানিয়ে যেতে পারে। ঠান্ডা বা ‘কুল’ আন্ডারটোন হলে গোলাপি, বেরি, প্লাম কিংবা নীলচে লালের মতো শেড বেছে নিতে পারেন। আর আন্ডারটোন যদি নিউট্রাল হয়, দুই ধরনের শেডই তুলনামূলক সহজে মানিয়ে যায়। 

এখন অনেকেরই পছন্দ ন্যুড লিপস্টিক। সে ক্ষেত্রেও একটু হিসেব করে শেড বাছা দরকার। খুব হালকা ন্যুড অনেকের ঠোঁটে লাগালে মুখ ফ্যাকাশে দেখাতে পারে। শ্যামলা বা গাঢ় ত্বকের ক্ষেত্রে ব্রাউন, ওয়াইন টোনের ন্যুড শেডও পুজোর সাজে বেশ ভাল মানাতে পারে। তবে হালকা ন্যুড যদি কিনেও ফেলেন তা ফেলে রাখার দরকার নেই।ঠোঁটের চারপাশে গাঢ় লিপ পেনসিল দিয়ে হালকা করে বর্ডার এঁকে সেটি একটু ব্লেন্ড করে নিন। তার পর মাঝখানে হালকা ন্যুড লিপস্টিক লাগালে তৈরি হবে সুন্দর ওমব্রে এফেক্ট। 


শুধু লিপস্টিকের রং নয়, ফিনিশের দিকেও নজর দিন। পুজোর সারাদিন বাইরে ঘোরার পরিকল্পনা থাকলে দীর্ঘক্ষণ টিকে থাকা ম্যাট লিপস্টিক বেছে নিতে পারেন। আবার অষ্টমী বা নবমীর সন্ধ্যায় একটু গ্ল্যাম লুক চাইলে গ্লসি ফিনিশ ঠোঁটকে আরও ভরাট দেখাতে পারে। আর খুব বেশি ম্যাট বা চকচকে নয়, মসৃণ ও স্বাভাবিক আভা চাইলে স্যাটিন ফিনিশ বেছে নেওয়া যায়। তবে শুধু লিপস্টিক নয়, ঠোঁটের যত্ন নেওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠোঁট যদি শুকনো বা ফেটে থাকে, তা হলে দামি লিপস্টিকও সুন্দরভাবে বসবে না। বিশেষ করে ম্যাট লিপস্টিক শুষ্ক অংশ আরও স্পষ্ট করে তুলতে পারে। তাই নিয়মিত লিপবাম ব্যবহার করে ঠোঁট ময়েশ্চারাইজড রাখুন। 

বিষয় : Durga Puja 2026 Lipstick

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


Beauty Tips: লিপস্টিক কিনে ঠোঁটে বেমানান লাগছে? শেড বাছার আগে জেনে নিন সহজ কৌশল

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পুজোর সাজ মানেই নতুন শাড়ি, মানানসই ব্লাউজ, চোখে কাজল আর ঠোঁটে পছন্দের লিপস্টিক। সাজ যতই সাধারণ হোক ঠোঁটে হালকা লিপস্টিক পরলেই যেন তা অসাধারণ হয়ে ওঠে। তাই পুজোর আগে কোন শাড়ির সঙ্গে কোন লিপস্টিক পরবেন সেই পরিকল্পনাও শুরু হয়ে যায়। কিন্তু দোকানে বা অনলাইনে দেখে পছন্দ হওয়া লিপস্টিক ঠোঁটে লাগানোর পর যদি একেবারেই অন্যরকম লাগে? তখন পুরো সাজটাই মাটি! বিশেষ করে অনলাইনে লিপস্টিক কিনলে এই সমস্যা আরও বেশি হয়। তাই পুজোর কেনাকাটার তালিকায় লিপস্টিক রাখার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।প্রথমেই জেনে নিন নিজের ত্বকের আন্ডারটোন। আপনার আন্ডারটোন যদি ‘ওয়ার্ম’ হয়, তা হলে কোরাল, কমলা-ঘেঁষা লাল কিংবা উষ্ণ টোনের লাল শেড পুজোর সাজে বেশ মানিয়ে যেতে পারে। ঠান্ডা বা ‘কুল’ আন্ডারটোন হলে গোলাপি, বেরি, প্লাম কিংবা নীলচে লালের মতো শেড বেছে নিতে পারেন। আর আন্ডারটোন যদি নিউট্রাল হয়, দুই ধরনের শেডই তুলনামূলক সহজে মানিয়ে যায়। এখন অনেকেরই পছন্দ ন্যুড লিপস্টিক। সে ক্ষেত্রেও একটু হিসেব করে শেড বাছা দরকার। খুব হালকা ন্যুড অনেকের ঠোঁটে লাগালে মুখ ফ্যাকাশে দেখাতে পারে। শ্যামলা বা গাঢ় ত্বকের ক্ষেত্রে ব্রাউন, ওয়াইন টোনের ন্যুড শেডও পুজোর সাজে বেশ ভাল মানাতে পারে। তবে হালকা ন্যুড যদি কিনেও ফেলেন তা ফেলে রাখার দরকার নেই।ঠোঁটের চারপাশে গাঢ় লিপ পেনসিল দিয়ে হালকা করে বর্ডার এঁকে সেটি একটু ব্লেন্ড করে নিন। তার পর মাঝখানে হালকা ন্যুড লিপস্টিক লাগালে তৈরি হবে সুন্দর ওমব্রে এফেক্ট। শুধু লিপস্টিকের রং নয়, ফিনিশের দিকেও নজর দিন। পুজোর সারাদিন বাইরে ঘোরার পরিকল্পনা থাকলে দীর্ঘক্ষণ টিকে থাকা ম্যাট লিপস্টিক বেছে নিতে পারেন। আবার অষ্টমী বা নবমীর সন্ধ্যায় একটু গ্ল্যাম লুক চাইলে গ্লসি ফিনিশ ঠোঁটকে আরও ভরাট দেখাতে পারে। আর খুব বেশি ম্যাট বা চকচকে নয়, মসৃণ ও স্বাভাবিক আভা চাইলে স্যাটিন ফিনিশ বেছে নেওয়া যায়। তবে শুধু লিপস্টিক নয়, ঠোঁটের যত্ন নেওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠোঁট যদি শুকনো বা ফেটে থাকে, তা হলে দামি লিপস্টিকও সুন্দরভাবে বসবে না। বিশেষ করে ম্যাট লিপস্টিক শুষ্ক অংশ আরও স্পষ্ট করে তুলতে পারে। তাই নিয়মিত লিপবাম ব্যবহার করে ঠোঁট ময়েশ্চারাইজড রাখুন। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত