Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Relationship Tips: হঠাৎ যোগাযোগ বন্ধ? কেন রাতারাতি ভ্যানিশ হয়ে যায় কাছের মানুষ, জেনে নিন ৫ কারণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
Relationship Tips: হঠাৎ যোগাযোগ বন্ধ? কেন রাতারাতি ভ্যানিশ হয়ে যায় কাছের মানুষ, জেনে নিন ৫ কারণ
ছবিঃ সংগৃহীত

সম্পর্কের ক্ষেত্রে সব দূরত্বের কোনও ঘোষণা থাকে না। অনেক সময় ঝগড়া নেই, হঠাৎ একদিন থেকে কথাবার্তা কমতে কমতে একেবারেই থেমে যায়। কেন কেউ এমন করেন? অনেক রাত অবধি কথা হল। শেষ মেসেজে ‘কাল কথা হবে’ও লেখা ছিল। কিন্তু পরেরদিন সকাল থেকে আচমকা পরিবর্তন। না আছে কোনও মেসেজ, না আছে কোনও ফোন। 


একটা সময় মনে হয় যেন, কর্পূরের মতো উবে গেলেন একটা মানুষ। অনলাইনে আসছেন, অন্যদের পোস্টে প্রতিক্রিয়াও দিচ্ছেন, শুধু আপনার মেসেজটাই যেন তাঁর চোখে পড়ছে না। এখান থেকেই উল্টো দিকের মানুষটার মধ্যে তৈরি হয় সন্দেহ। কারণ সম্পর্কটা শেষ হয়েছে, এমন কোনও কথা হয়নি। ঝগড়াও হয়নি। তাহলে আচমকা এই নীরবতা কেন? সবচেয়ে আগে যে বিষয়টি মাথায় আসে, সেটা হল আগ্রহ কমে যাওয়া। শুরু শুরুতে কাউকে ভালো লাগলে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা, নিয়মিত যোগাযোগও হতে পারে। কিন্তু সময়ের সঙ্গে সেই অনুভূতি বদলে গেলে অনেকে সরাসরি সেটা বলতে পারেন না। ফলে উত্তর ছোট হতে থাকে, ফোন কমে যায়, শেষ পর্যন্ত যোগাযোগটাই বন্ধ হয়ে যায়।


আবার সবসময় বিষয়টা সম্পর্ককেন্দ্রিক নাও হতে পারে। জীবনে এমন কোনও সমস্যা চলছে, যার কথা তিনি আপনাকে বলতে চাইছেন না, এমনও হতে পারে। সবাই নিজের অনুভূতি সম্পর্কে পরিষ্কার থাকেন না। কথাবার্তার পর অন্য পক্ষের প্রত্যাশা যখন বুঝতে পারেন, তখন সেই চাপ এড়াতে হঠাৎ পিছিয়ে যেতে পারেন। কেউ কেউ আবার সম্পর্ক এগোতে চাইছেন না, এটা মুখের উপর বলতে পারেন না। ফলে ‘আমি আর কথা বলতে চাই না’ বলার বদলে উত্তর দেওয়া বন্ধ করে দেওয়াটাকেই সহজ রাস্তা মনে হয়। 


তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হল ‘এই নীরবতার পর আপনি কী করবেন?’ একবার-দু’বার খোঁজ নেওয়া স্বাভাবিক। কিন্তু বারবার উত্তর না পেলে নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। তা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। সব সম্পর্কের শেষের কারণ জানা যায় না। কখনও কখনও কারও নীরবতাই তাঁর উত্তর হয়ে দাঁড়ায়।

বিষয় : Relationship Problem Advice

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


Relationship Tips: হঠাৎ যোগাযোগ বন্ধ? কেন রাতারাতি ভ্যানিশ হয়ে যায় কাছের মানুষ, জেনে নিন ৫ কারণ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সম্পর্কের ক্ষেত্রে সব দূরত্বের কোনও ঘোষণা থাকে না। অনেক সময় ঝগড়া নেই, হঠাৎ একদিন থেকে কথাবার্তা কমতে কমতে একেবারেই থেমে যায়। কেন কেউ এমন করেন? অনেক রাত অবধি কথা হল। শেষ মেসেজে ‘কাল কথা হবে’ও লেখা ছিল। কিন্তু পরেরদিন সকাল থেকে আচমকা পরিবর্তন। না আছে কোনও মেসেজ, না আছে কোনও ফোন। একটা সময় মনে হয় যেন, কর্পূরের মতো উবে গেলেন একটা মানুষ। অনলাইনে আসছেন, অন্যদের পোস্টে প্রতিক্রিয়াও দিচ্ছেন, শুধু আপনার মেসেজটাই যেন তাঁর চোখে পড়ছে না। এখান থেকেই উল্টো দিকের মানুষটার মধ্যে তৈরি হয় সন্দেহ। কারণ সম্পর্কটা শেষ হয়েছে, এমন কোনও কথা হয়নি। ঝগড়াও হয়নি। তাহলে আচমকা এই নীরবতা কেন? সবচেয়ে আগে যে বিষয়টি মাথায় আসে, সেটা হল আগ্রহ কমে যাওয়া। শুরু শুরুতে কাউকে ভালো লাগলে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা, নিয়মিত যোগাযোগও হতে পারে। কিন্তু সময়ের সঙ্গে সেই অনুভূতি বদলে গেলে অনেকে সরাসরি সেটা বলতে পারেন না। ফলে উত্তর ছোট হতে থাকে, ফোন কমে যায়, শেষ পর্যন্ত যোগাযোগটাই বন্ধ হয়ে যায়।আবার সবসময় বিষয়টা সম্পর্ককেন্দ্রিক নাও হতে পারে। জীবনে এমন কোনও সমস্যা চলছে, যার কথা তিনি আপনাকে বলতে চাইছেন না, এমনও হতে পারে। সবাই নিজের অনুভূতি সম্পর্কে পরিষ্কার থাকেন না। কথাবার্তার পর অন্য পক্ষের প্রত্যাশা যখন বুঝতে পারেন, তখন সেই চাপ এড়াতে হঠাৎ পিছিয়ে যেতে পারেন। কেউ কেউ আবার সম্পর্ক এগোতে চাইছেন না, এটা মুখের উপর বলতে পারেন না। ফলে ‘আমি আর কথা বলতে চাই না’ বলার বদলে উত্তর দেওয়া বন্ধ করে দেওয়াটাকেই সহজ রাস্তা মনে হয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হল ‘এই নীরবতার পর আপনি কী করবেন?’ একবার-দু’বার খোঁজ নেওয়া স্বাভাবিক। কিন্তু বারবার উত্তর না পেলে নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। তা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। সব সম্পর্কের শেষের কারণ জানা যায় না। কখনও কখনও কারও নীরবতাই তাঁর উত্তর হয়ে দাঁড়ায়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত