25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home Top-News Suvendu Adhikari: মমতাকে খালি বাটি ধরাতে হবে! হলদিয়ায় কর্মীদের চরম বার্তা শুভেন্দুর
Top-Newsপশ্চিমবঙ্গ

Suvendu Adhikari: মমতাকে খালি বাটি ধরাতে হবে! হলদিয়ায় কর্মীদের চরম বার্তা শুভেন্দুর

Share
Share

হলদিয়া: কলকাতা ও হাওড়ার দীর্ঘ প্রতীক্ষিত পুরসভা ভোটের বৈতরণী পার হওয়ার আগেই রাজ্যের শিল্পশহর হলদিয়া দখলকে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে শুরু করলেন বিজেপি নেতা তথা বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলায় বিজেপির নতুন দলীয় কার্যালয়ের ভূমিপুজোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়েছিল তুঙ্গে। আর সেই মঞ্চ থেকেই আসন্ন হলদিয়া পুরসভা নির্বাচন নিয়ে শাসক শিবিরকে চরম হুঙ্কার দিলেন ভবানীপুরের বিধায়ক। 

তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণ পরাস্ত করে হলদিয়া পৌরসভায় ৩০-০ ব্যবধানে আসন দখলের মেগা টার্গেট সেট করে দিলেন তিনি। একই সঙ্গে ভোটের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘খালি বাটি’ হাতে ফিরিয়ে দেওয়ার জন্য দলীয় কর্মীদের কড়া নির্দেশ দিয়েছেন শুভেন্দু।

সোমবার তমলুকের মাটি থেকে হলদিয়া পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আসন্ন নির্বাচনে প্রতিটি আসনেই জয় ছিনিয়ে নিতে হবে। বিরোধীশূন্য ফলাফল নিশ্চিত করতে হবে।  সভায় দেশপ্রেম ও জাতীয়তাবাদকে দলীয় রাজনীতির প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরার পাশাপাশি কর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং নিয়মিত দলীয় কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কলকাতা এবং হাওড়ার মতো বড় দুই পুরনিগমের ভোট মিটবার আগেই পূর্ব মেদিনীপুরের শক্তপোক্ত ঘাঁটিতে বিরোধী দলের এমন মারমুখী রণনীতি রাজ্য রাজনীতির সমীকরণকে আরও জটিল করে তুলল।

এদিনের জনসভা ও দলীয় কার্যালয়ের ভূমিপুজোর মঞ্চ থেকে কেবল স্থানীয় রাজনীতিই নয়, সম্প্রতি শেষ হওয়া দুর্গাপুজোর প্রসঙ্গও সওয়াল করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, চলতি বছর রাজ্যজুড়ে প্রায় ৬৬ হাজার দুর্গাপুজো সম্পন্ন হয়েছে। 

তবে উৎসবের আমেজের মাঝেই উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ১৯ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি। শোকার্ত পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে শুভেন্দু জানান, দুর্ঘটনায় আহত ২৫ জনকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনার সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তিনি নিজে ব্যক্তিগতভাবে প্রতিটি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। প্রশাসনিক সহযোগিতায় নতুন করে প্রায় ১৩ হাজার পুজোকে সরকারি অনুমোদন দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পরিশেষে, সনাতনী ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করতে বিজেপি সবসময় বদ্ধপরিকর, এই বার্তা দিয়েই হলদিয়া বিজয়ের হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *