25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home কলকাতা Kolkata Metro: রবিবার কলকাতা মেট্রোয় আংশিক পরিষেবা, কোন স্টেশন থেকে কোথায় চলবে ট্রেন?
কলকাতা

Kolkata Metro: রবিবার কলকাতা মেট্রোয় আংশিক পরিষেবা, কোন স্টেশন থেকে কোথায় চলবে ট্রেন?

Share
রবিবার মেট্রোয় বড় বদল! ছবি: সংগৃহীত
Share

কলকাতা: সপ্তাহান্তে মেট্রো পরিষেবায় ফের বদল। আগামী ১ নভেম্বর ব্লু লাইনে আংশিকভাবে চলবে মেট্রো। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দক্ষিণ কলকাতার একাধিক স্টেশনে ওই দিন নির্দিষ্ট সময়ে মিলবে না পরিষেবা। শুক্রবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। এই সময় দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্তই পরিষেবা মিলবে।

আগামী রবিবার মহানায়ক উত্তমকুমার ও নেতাজি মেট্রো স্টেশনে পাওয়ার ব্লক এবং রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই ব্লু লাইনের সম্পূর্ণ রুটে পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে না। ফলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাতায়াত বন্ধ থাকবে। ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং আপ লাইনে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে।

রবিবারের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৯টায় দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে। অন্য দিকে, ময়দান থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ১৫ মিনিটে। বিশেষ করে কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তমকুমার, নেতাজি, শহিদ ক্ষুদিরাম-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন স্টেশনের যাত্রীদের রবিবারের এই পরিষেবা-বদলের কথা মাথায় রাখতে হবে। নির্দিষ্ট সময়ের জন্য তাঁদের মেট্রোর বদলে বাস বা অন্য পরিবহণের উপর নির্ভর করতে হতে পারে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টা থেকে ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হবে। তাই রবিবার সকালে বা দুপুরে মেট্রোয় বেরোনোর আগে যাত্রীদের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *