Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আকাশযুদ্ধে নতুন ইতিহাস! দেশের প্রথম মহিলা ‘ফাইটার কমব্যাট লিডার’ ভাবনা কান্থ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬
আকাশযুদ্ধে নতুন ইতিহাস! দেশের প্রথম মহিলা ‘ফাইটার কমব্যাট লিডার’ ভাবনা কান্থ
ছবি- সংগৃহীত

নতুন নজির গড়লেন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার ভাবনা কান্থ। দেশের প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে গোয়ালিয়রের ট্যাকটিকস অ্যান্ড এয়ার কমব্যাট ডেভলপমেন্ট এস্টাব্লিশমেন্টে ‘ফাইটার কমব্যাট লিডার’ বা এফসিএল কোর্স সফলভাবে শেষ করেছেন তিনি। ২০ সপ্তাহের এই কঠিন প্রশিক্ষণ সম্পূর্ণ করে ফের ইতিহাস গড়লেন ভাবনা। 


বায়ুসেনার অন্যতম কঠিন প্রশিক্ষণগুলির মধ্যে এই কোর্সকে ধরা হয়। শুধুমাত্র বাছাই  করা দক্ষ ফাইটার পাইলটরাই এতে অংশ নেওয়ার সুযোগ পান। এই প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর জটিল ও গুরুত্বপূর্ণ আকাশ অভিযানে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি উন্নত রণকৌশল প্রয়োগের দায়িত্বও সামলাতে পারেন একজন পাইলট। গোয়ালিয়রের টিএসিডিই ভারতীয় বায়ুসেনার আকাশ-অভিযানের রণকৌশল ও যুদ্ধ প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। উন্নত যুদ্ধকৌশলের জন্য এই প্রতিষ্ঠানকে অনেক সময় মার্কিন বায়ুসেনার বিখ্যাত ‘টপ গান’ প্রশিক্ষণের সঙ্গে তুলনা করা হয়।


বিহারের দ্বারভাঙার বাসিন্দা ভাবনা কান্থ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ২০১৬ সালের জুনে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন তিনি। এরপর ২০১৯ সালে দিনের বেলায় ফাইটার কমব্যাট মিশনে অংশ নেওয়ার অনুমতি পাওয়া প্রথম ভারতীয় মহিলা ফাইটার পাইলট হিসেবে নজির গড়েছিলেন ভাবনা। এবার সেই সাফল্যের মুকুটেই যোগ হল আরও একটি পালক।

বিষয় : Bhawana Kanth Fighter Pilot

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৮ আগস্ট ২০২৬


আকাশযুদ্ধে নতুন ইতিহাস! দেশের প্রথম মহিলা ‘ফাইটার কমব্যাট লিডার’ ভাবনা কান্থ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
নতুন নজির গড়লেন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার ভাবনা কান্থ। দেশের প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে গোয়ালিয়রের ট্যাকটিকস অ্যান্ড এয়ার কমব্যাট ডেভলপমেন্ট এস্টাব্লিশমেন্টে ‘ফাইটার কমব্যাট লিডার’ বা এফসিএল কোর্স সফলভাবে শেষ করেছেন তিনি। ২০ সপ্তাহের এই কঠিন প্রশিক্ষণ সম্পূর্ণ করে ফের ইতিহাস গড়লেন ভাবনা। বায়ুসেনার অন্যতম কঠিন প্রশিক্ষণগুলির মধ্যে এই কোর্সকে ধরা হয়। শুধুমাত্র বাছাই  করা দক্ষ ফাইটার পাইলটরাই এতে অংশ নেওয়ার সুযোগ পান। এই প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর জটিল ও গুরুত্বপূর্ণ আকাশ অভিযানে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি উন্নত রণকৌশল প্রয়োগের দায়িত্বও সামলাতে পারেন একজন পাইলট। গোয়ালিয়রের টিএসিডিই ভারতীয় বায়ুসেনার আকাশ-অভিযানের রণকৌশল ও যুদ্ধ প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। উন্নত যুদ্ধকৌশলের জন্য এই প্রতিষ্ঠানকে অনেক সময় মার্কিন বায়ুসেনার বিখ্যাত ‘টপ গান’ প্রশিক্ষণের সঙ্গে তুলনা করা হয়।বিহারের দ্বারভাঙার বাসিন্দা ভাবনা কান্থ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ২০১৬ সালের জুনে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন তিনি। এরপর ২০১৯ সালে দিনের বেলায় ফাইটার কমব্যাট মিশনে অংশ নেওয়ার অনুমতি পাওয়া প্রথম ভারতীয় মহিলা ফাইটার পাইলট হিসেবে নজির গড়েছিলেন ভাবনা। এবার সেই সাফল্যের মুকুটেই যোগ হল আরও একটি পালক।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত