Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মা ক্যান্টিনে বড় বদল! এবার রেস্তরাঁর মতো বসেই খাওয়া, উদ্বৃত্ত খাবার পৌঁছবে দুস্থদের পাতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬
মা ক্যান্টিনে বড় বদল! এবার রেস্তরাঁর মতো বসেই খাওয়া, উদ্বৃত্ত খাবার পৌঁছবে দুস্থদের পাতে
ছবি সংগৃহীত

‘মা ক্যান্টিন’ ঘিরে বড় পরিবর্তনের কথা ঘোষণা করলনে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার বিধানসভায় পুর বাজেট নিয়ে আলোচনার সময় তিনি জানান, এবার থেকে মা ক্যান্টিনে শুধু খাবার কিনে নিয়ে যাওয়া বা দাঁড়িয়ে খাওয়ার দিন শেষ। রেস্তরাঁর আদলে বসে খাওয়ার ব্যবস্থা চালু করা হবে খুব শীঘ্রই। তবে এর জন্য গ্রাহকদের কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। একই দামে মিলবে এই নতুন সুবিধা।


শুধু মা ক্যান্টিনই নয়, খাবারের অপচয় রুখতেও নতুন উদ্যোগ নিতে চলেছে পুরসভা। বিভিন্ন হোটেল, রেস্তরাঁ এবং সামাজিক অনুষ্ঠানে উদ্বৃত্ত থেকে যাওয়া খাবার আর ফেলে দেওয়া হবে না। সেই খাবার সংগ্রহ করে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে। পরদিন পুরসভার ফুড সেফটি অফিসাররা খাবারের গুণমান পরীক্ষা করবেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই খাবার দারিদ্রসীমার নিচে থাকা মানুষদের মধ্যে বিতরণ করা হবে। মন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে ৩৯০টি মা ক্যান্টিন চলছে। মাত্র ৫ টাকায় ভাত-ডাল-তরকারি থেকে শুরু করে ১৫ টাকার মধ্যে মাছ-ভাত পর্যন্ত পাওয়া যায়। সরকার পরিবর্তনের পর মা ক্যান্টিনের পরিকাঠামো উন্নত করা হয়েছে। এবার সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই বসে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।


সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যের বিভিন্ন হাসপাতালের আশেপাশেই রয়েছে প্রায় ১০০টি মা ক্যান্টিন। রোগীর পরিবারের সদস্য, হাসপাতালের কর্মী, পথচারী-সহ প্রতিদিন প্রায় ৮৫ হাজার মানুষ এখান থেকে খাবার গ্রহণ করেন। নতুন ব্যবস্থা চালু হয়ে গেলে তাঁদের আর কষ্ট করে দাঁড়িয়ে বা বাইরে বসে খেতে হবে না। এছাড়াও উদ্বৃত্ত খাবার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় কোল্ড চেন পরিকাঠামো তৈরি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এর ফলে একদিকে যেমন খাবারের অপচয় কমবে, অন্যদিকে বহু দুস্থ মানুষের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া সম্ভব হবে। 

বিষয় : Agnimitra Paul

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৫ জুলাই ২০২৬


মা ক্যান্টিনে বড় বদল! এবার রেস্তরাঁর মতো বসেই খাওয়া, উদ্বৃত্ত খাবার পৌঁছবে দুস্থদের পাতে

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image
‘মা ক্যান্টিন’ ঘিরে বড় পরিবর্তনের কথা ঘোষণা করলনে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার বিধানসভায় পুর বাজেট নিয়ে আলোচনার সময় তিনি জানান, এবার থেকে মা ক্যান্টিনে শুধু খাবার কিনে নিয়ে যাওয়া বা দাঁড়িয়ে খাওয়ার দিন শেষ। রেস্তরাঁর আদলে বসে খাওয়ার ব্যবস্থা চালু করা হবে খুব শীঘ্রই। তবে এর জন্য গ্রাহকদের কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। একই দামে মিলবে এই নতুন সুবিধা।শুধু মা ক্যান্টিনই নয়, খাবারের অপচয় রুখতেও নতুন উদ্যোগ নিতে চলেছে পুরসভা। বিভিন্ন হোটেল, রেস্তরাঁ এবং সামাজিক অনুষ্ঠানে উদ্বৃত্ত থেকে যাওয়া খাবার আর ফেলে দেওয়া হবে না। সেই খাবার সংগ্রহ করে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে। পরদিন পুরসভার ফুড সেফটি অফিসাররা খাবারের গুণমান পরীক্ষা করবেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই খাবার দারিদ্রসীমার নিচে থাকা মানুষদের মধ্যে বিতরণ করা হবে। মন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে ৩৯০টি মা ক্যান্টিন চলছে। মাত্র ৫ টাকায় ভাত-ডাল-তরকারি থেকে শুরু করে ১৫ টাকার মধ্যে মাছ-ভাত পর্যন্ত পাওয়া যায়। সরকার পরিবর্তনের পর মা ক্যান্টিনের পরিকাঠামো উন্নত করা হয়েছে। এবার সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই বসে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যের বিভিন্ন হাসপাতালের আশেপাশেই রয়েছে প্রায় ১০০টি মা ক্যান্টিন। রোগীর পরিবারের সদস্য, হাসপাতালের কর্মী, পথচারী-সহ প্রতিদিন প্রায় ৮৫ হাজার মানুষ এখান থেকে খাবার গ্রহণ করেন। নতুন ব্যবস্থা চালু হয়ে গেলে তাঁদের আর কষ্ট করে দাঁড়িয়ে বা বাইরে বসে খেতে হবে না। এছাড়াও উদ্বৃত্ত খাবার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় কোল্ড চেন পরিকাঠামো তৈরি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এর ফলে একদিকে যেমন খাবারের অপচয় কমবে, অন্যদিকে বহু দুস্থ মানুষের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া সম্ভব হবে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত