Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাস্তায় ইট-বালি রাখলেই পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে কড়া হুঁশিয়ারি পুরমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬
রাস্তায় ইট-বালি রাখলেই পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে কড়া হুঁশিয়ারি পুরমন্ত্রীর
কড়া হুঁশিয়ারি পুরমন্ত্রীর। ফাইল ছবি

শিলিগুড়ি: বাড়ি বানানোর নামে রাস্তার ওপর বালি, পাথর বা ইটের স্তূপ জমিয়ে রাখছেন? কিংবা ফাঁকা জমি কিনে বছরের পর বছর জঙ্গল বানিয়ে ফেলে রেখেছেন? তবে এবার সাবধান! কারণ আগামী ১ সেপ্টেম্বর থেকেই নাগরিকদের এই সমস্ত খামখেয়ালিপনায় লাগাম টানতে কঠোর জরিমানার নির্দেশ কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। রবিবার শিলিগুড়ি পুরনিগমের একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত কড়া সুরেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। জনস্বার্থ বিঘ্নিত করে কিংবা সাধারণ মানুষের চলাচলের রাস্তা আটকে নির্মাণকার্য চালানো আর বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরমন্ত্রী ক্ষোভের সঙ্গে জানান, বাড়ি তৈরি করার সময় রাস্তার মাঝখানে বালি, পাথর বা ইট ফেলে রাখার নজির প্রায়ই দেখা যায়, যা এবার থেকে আর কোনোভাবেই হতে দেওয়া হবে না। রাস্তা কারও ব্যক্তিগত সম্পত্তি নয় উল্লেখ করে তিনি পরামর্শ দেন যে, বাড়ি বানাতে হলে সমস্ত নির্মাণসামগ্রী নিজের সীমানার বা বাড়ির ভেতরেই রাখতে হবে, অন্যথায় ১ তারিখ থেকে জরিমানা গুণতে তৈরি থাকতে হবে। একই সঙ্গে ফাঁকা জমির মালিকদেরও কড়া বার্তা দিয়ে মন্ত্রী জানান, ৩০ বছর পর বাড়ি বানানোর অজুহাতে জমি ফেলে রেখে সেখানে ঝোপঝাড়, নোংরা বা ডেঙ্গির মশার বংশবৃদ্ধি হতে দেওয়া যাবে না। জমি ফাঁকা থাকুক বা সেখানে বাগান থাকুক—তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট মালিককেই নিতে হবে।

নির্মাণসামগ্রীর পাশাপাশি শহরে বেআইনি পার্কিং ও ফুটপাথ দখল রুখতেও একাধিক কড়া ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন পুরমন্ত্রী। তিনি স্মরণ করিয়ে দেন যে ফুটপাথে যত্রতত্র বাইক বা গাড়ি রাখলে মোটা অঙ্কের ফাইন দিতে হবে এবং পার্কিংয়ের সুব্যবস্থার জন্য রাজ্য সরকার খুব শীঘ্রই একটি নতুন মোবাইল অ্যাপ আনতে চলেছে। ফুটপাথ দখল করে ব্যবসা চালানো হকারদেরও খানিকটা পিছিয়ে গিয়ে পথচারীদের হাটার জায়গা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। অবশ্য সাধারণ মানুষের সুবিধার্থে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, আসন্ন দুর্গাপুজো পর্যন্ত রাজ্যজুড়ে কোথাও কোনো হকার উচ্ছেদ অভিযান চালানো হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : AgnimitraPaul BengalCivicRules FinesOnBuildingMaterials CivicAler

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ০২ আগস্ট ২০২৬


রাস্তায় ইট-বালি রাখলেই পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে কড়া হুঁশিয়ারি পুরমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image
শিলিগুড়ি: বাড়ি বানানোর নামে রাস্তার ওপর বালি, পাথর বা ইটের স্তূপ জমিয়ে রাখছেন? কিংবা ফাঁকা জমি কিনে বছরের পর বছর জঙ্গল বানিয়ে ফেলে রেখেছেন? তবে এবার সাবধান! কারণ আগামী ১ সেপ্টেম্বর থেকেই নাগরিকদের এই সমস্ত খামখেয়ালিপনায় লাগাম টানতে কঠোর জরিমানার নির্দেশ কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। রবিবার শিলিগুড়ি পুরনিগমের একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত কড়া সুরেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। জনস্বার্থ বিঘ্নিত করে কিংবা সাধারণ মানুষের চলাচলের রাস্তা আটকে নির্মাণকার্য চালানো আর বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরমন্ত্রী ক্ষোভের সঙ্গে জানান, বাড়ি তৈরি করার সময় রাস্তার মাঝখানে বালি, পাথর বা ইট ফেলে রাখার নজির প্রায়ই দেখা যায়, যা এবার থেকে আর কোনোভাবেই হতে দেওয়া হবে না। রাস্তা কারও ব্যক্তিগত সম্পত্তি নয় উল্লেখ করে তিনি পরামর্শ দেন যে, বাড়ি বানাতে হলে সমস্ত নির্মাণসামগ্রী নিজের সীমানার বা বাড়ির ভেতরেই রাখতে হবে, অন্যথায় ১ তারিখ থেকে জরিমানা গুণতে তৈরি থাকতে হবে। একই সঙ্গে ফাঁকা জমির মালিকদেরও কড়া বার্তা দিয়ে মন্ত্রী জানান, ৩০ বছর পর বাড়ি বানানোর অজুহাতে জমি ফেলে রেখে সেখানে ঝোপঝাড়, নোংরা বা ডেঙ্গির মশার বংশবৃদ্ধি হতে দেওয়া যাবে না। জমি ফাঁকা থাকুক বা সেখানে বাগান থাকুক—তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট মালিককেই নিতে হবে।নির্মাণসামগ্রীর পাশাপাশি শহরে বেআইনি পার্কিং ও ফুটপাথ দখল রুখতেও একাধিক কড়া ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন পুরমন্ত্রী। তিনি স্মরণ করিয়ে দেন যে ফুটপাথে যত্রতত্র বাইক বা গাড়ি রাখলে মোটা অঙ্কের ফাইন দিতে হবে এবং পার্কিংয়ের সুব্যবস্থার জন্য রাজ্য সরকার খুব শীঘ্রই একটি নতুন মোবাইল অ্যাপ আনতে চলেছে। ফুটপাথ দখল করে ব্যবসা চালানো হকারদেরও খানিকটা পিছিয়ে গিয়ে পথচারীদের হাটার জায়গা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। অবশ্য সাধারণ মানুষের সুবিধার্থে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, আসন্ন দুর্গাপুজো পর্যন্ত রাজ্যজুড়ে কোথাও কোনো হকার উচ্ছেদ অভিযান চালানো হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত