Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মা ফ্লাইওভারে ফের চিনা মাঞ্জার শিকার স্কুল শিক্ষিকা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬
মা ফ্লাইওভারে ফের চিনা মাঞ্জার শিকার স্কুল শিক্ষিকা!
মা ফ্লাইওভারে ফের চিনা মাঞ্জার শিকার স্কুল শিক্ষিকা। ছবি-সংগৃহীত

কলকাতা: কলকাতার ব্যস্ততম মা ফ্লাইওভারে ফের ফিরল মারাত্মক চিনা মাঞ্জার আতঙ্ক। সুতোর ঘর্ষণে মুখ-নাক কেটে রক্তাক্ত হয়ে গুরুতর জখম হলেন শহরের এক নামী স্কুলের শিক্ষিকা এশা মণ্ডল। শনিবার বাইক-ট্যাক্সি চড়ে মা ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় আচমকাই মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সঙ্গে সঙ্গে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, চিনা মাঞ্জার তোড়ে তাঁর চশমা ঘষে যাওয়ার পাশাপাশি মুখের বিভিন্ন ক্ষতে প্রচুর কাচের গুঁড়ো ঢুকে গিয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

আহত শিক্ষিকা এশা মণ্ডল মূলতঃ দুর্গাপুরের বাসিন্দা হলেও গত তিন বছর ধরে কলকাতায় থেকে একটি স্কুলে শিক্ষকতা করছেন। শনিবার নির্ধারিত গন্তব্যে পৌঁছনোর জন্য একটি বাইক-ট্যাক্সি বুক করেছিলেন তিনি। ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই চিনা মাঞ্জার একটি সুতো তাঁদের সামনে চলে আসে। বাইক চালক বিষয়টি টের পেয়ে দ্রুত মাথা নিচু করে নিজেকে রক্ষা করতে পারলেও, বিপদের কথা বুঝতে পারেননি পেছনে বসে থাকা এশা। নিমেষের মধ্যে সুতোটি তাঁর মুখে জড়িয়ে যায় এবং কেটে ফালাফালা হয়ে যায় নাক ও চোখের চারপাশের অংশ।

দুর্ঘটনার পর মারাত্মক আতঙ্কিত এশা জানান, সুতোটি মুখে লাগার সময় যেন তীব্র বৈদ্যুতিক শক খাওয়ার মতো অনুভূতি হয়েছিল। বাইক থামানোর পর তিনি বুঝতে পারেন রক্তে ভেসে যাচ্ছে তাঁর মুখ। এরপর চালক নিজেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের তৎপরতায় এশার ক্ষতস্থান থেকে অসংখ্য কাচের গুঁড়ো বের করা সম্ভব হয়েছে। চোখে চশমা থাকায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছে তাঁর দৃষ্টিশক্তি, তবে চশমার কাচেও ঘষা লেগে মারাত্মক আঁচড় পড়েছে। মা ফ্লাইওভারে একের পর এক চিনা মাঞ্জার ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়ানোর পাশাপাশি ক্ষোভ উগরে দিয়েছেন আহত শিক্ষিকার পরিবার।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews KolkataNews HiddenStoriesNews KOLKATAACCIDENT MaaFlyover ChineseManjha HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ০২ আগস্ট ২০২৬


মা ফ্লাইওভারে ফের চিনা মাঞ্জার শিকার স্কুল শিক্ষিকা!

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: কলকাতার ব্যস্ততম মা ফ্লাইওভারে ফের ফিরল মারাত্মক চিনা মাঞ্জার আতঙ্ক। সুতোর ঘর্ষণে মুখ-নাক কেটে রক্তাক্ত হয়ে গুরুতর জখম হলেন শহরের এক নামী স্কুলের শিক্ষিকা এশা মণ্ডল। শনিবার বাইক-ট্যাক্সি চড়ে মা ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় আচমকাই মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সঙ্গে সঙ্গে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, চিনা মাঞ্জার তোড়ে তাঁর চশমা ঘষে যাওয়ার পাশাপাশি মুখের বিভিন্ন ক্ষতে প্রচুর কাচের গুঁড়ো ঢুকে গিয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।আহত শিক্ষিকা এশা মণ্ডল মূলতঃ দুর্গাপুরের বাসিন্দা হলেও গত তিন বছর ধরে কলকাতায় থেকে একটি স্কুলে শিক্ষকতা করছেন। শনিবার নির্ধারিত গন্তব্যে পৌঁছনোর জন্য একটি বাইক-ট্যাক্সি বুক করেছিলেন তিনি। ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই চিনা মাঞ্জার একটি সুতো তাঁদের সামনে চলে আসে। বাইক চালক বিষয়টি টের পেয়ে দ্রুত মাথা নিচু করে নিজেকে রক্ষা করতে পারলেও, বিপদের কথা বুঝতে পারেননি পেছনে বসে থাকা এশা। নিমেষের মধ্যে সুতোটি তাঁর মুখে জড়িয়ে যায় এবং কেটে ফালাফালা হয়ে যায় নাক ও চোখের চারপাশের অংশ।দুর্ঘটনার পর মারাত্মক আতঙ্কিত এশা জানান, সুতোটি মুখে লাগার সময় যেন তীব্র বৈদ্যুতিক শক খাওয়ার মতো অনুভূতি হয়েছিল। বাইক থামানোর পর তিনি বুঝতে পারেন রক্তে ভেসে যাচ্ছে তাঁর মুখ। এরপর চালক নিজেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের তৎপরতায় এশার ক্ষতস্থান থেকে অসংখ্য কাচের গুঁড়ো বের করা সম্ভব হয়েছে। চোখে চশমা থাকায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছে তাঁর দৃষ্টিশক্তি, তবে চশমার কাচেও ঘষা লেগে মারাত্মক আঁচড় পড়েছে। মা ফ্লাইওভারে একের পর এক চিনা মাঞ্জার ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়ানোর পাশাপাশি ক্ষোভ উগরে দিয়েছেন আহত শিক্ষিকার পরিবার।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত