Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সুমিতের ‘লুকোচুরি’ শেষ? হঠাৎ ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্তসহায়ক, নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬
সুমিতের ‘লুকোচুরি’ শেষ? হঠাৎ ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্তসহায়ক, নেপথ্যে কী?
ছবি- সংগৃহীত

কলকাতাঃ এতদিনের জল্পনার অবসান। দীর্ঘদিন বেপাত্তা থাকার পর অবশেষে তদন্তকারীদের সামনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শনিবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ তিনি ভবানী ভবনে পৌঁছন। শালবনির জমি প্রতারণা মামলায় সিআইডির তলবেই এদিন হাজিরা দেন সুমিত। সেখানে তাঁর বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা।


সিআইডি সূত্রে খবর, শুক্রবার রাতে সুমিতকে হাজিরার নোটিস দেওয়া হয়েছিল। এরপরই শনিবার ভবানী ভবনে পৌঁছে যান সুমিত। তবে এর মধ্যেই নতুন করে আইনি চাপ তৈরি হয়েছে তাঁর উপর। সুমিতের বিরুদ্ধে আরও দু’টি মামলা দায়ের হয়েছে। সেই মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শুক্রবার তাঁর আইনজীবী সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানালেও তা খারিজ করে দেন বিচারপতি। সুমিতের আইনজীবী জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে মোট চারটি এফআইআর রয়েছে। এর মধ্যে আগের দু’টি মামলায় আগাম জামিন পেয়েছিলেন সুমিত।


মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমানে জেলবন্দি সুজয় হাজরাকে গ্রেফতারের পরই তদন্তে উঠে আসে সুমিত রায়ের নাম। অভিযোগ, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছিল। পাশাপাশি অভিযোগ, শালবনির জমি সংক্রান্ত দুর্নীতির মামলাতেও সুমিতের নাম রয়েছে। এর আগে সুমিতের খোঁজে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছেছিল। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও তাঁর হদিশ পাওয়া যায়নি। এরপর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। পরে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং লুকআউট নোটিস জারি করে।

বিষয় : Abhishek Banerjee Sumit Roy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৮ আগস্ট ২০২৬


সুমিতের ‘লুকোচুরি’ শেষ? হঠাৎ ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্তসহায়ক, নেপথ্যে কী?

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ এতদিনের জল্পনার অবসান। দীর্ঘদিন বেপাত্তা থাকার পর অবশেষে তদন্তকারীদের সামনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শনিবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ তিনি ভবানী ভবনে পৌঁছন। শালবনির জমি প্রতারণা মামলায় সিআইডির তলবেই এদিন হাজিরা দেন সুমিত। সেখানে তাঁর বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা।সিআইডি সূত্রে খবর, শুক্রবার রাতে সুমিতকে হাজিরার নোটিস দেওয়া হয়েছিল। এরপরই শনিবার ভবানী ভবনে পৌঁছে যান সুমিত। তবে এর মধ্যেই নতুন করে আইনি চাপ তৈরি হয়েছে তাঁর উপর। সুমিতের বিরুদ্ধে আরও দু’টি মামলা দায়ের হয়েছে। সেই মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শুক্রবার তাঁর আইনজীবী সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানালেও তা খারিজ করে দেন বিচারপতি। সুমিতের আইনজীবী জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে মোট চারটি এফআইআর রয়েছে। এর মধ্যে আগের দু’টি মামলায় আগাম জামিন পেয়েছিলেন সুমিত।মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমানে জেলবন্দি সুজয় হাজরাকে গ্রেফতারের পরই তদন্তে উঠে আসে সুমিত রায়ের নাম। অভিযোগ, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছিল। পাশাপাশি অভিযোগ, শালবনির জমি সংক্রান্ত দুর্নীতির মামলাতেও সুমিতের নাম রয়েছে। এর আগে সুমিতের খোঁজে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছেছিল। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও তাঁর হদিশ পাওয়া যায়নি। এরপর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। পরে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং লুকআউট নোটিস জারি করে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত