Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৬৫ পাতার চার্জশিটে বিস্ফোরক দাবি, প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

৬৫ পাতার চার্জশিটে বিস্ফোরক দাবি, প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
AI GENERATED IMAGE

ভাঙড় বিস্ফোরণ মামলায় বড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ঘটনার ৮৭ দিনের মধ্যেই আদালতে ৬৫ পাতার চার্জশিট জমা দিল তারা।  চার্জশিটে মূলত আহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলি মোল্লা- এই দুজনের নাম রয়েছে এবং তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে।


ভাঙড় বিস্ফোরণ মামলায় গ্রেফতার হওয়া চার অভিযুক্তের মধ্যে সবচেয়ে আলোচিত নাম তৃণমূল নেতা শওকত মোল্লা। তাঁর এনআইএ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৯ জুন। তবে তদন্তের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই বুধবার তাঁকে আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের কাছে শওকতের বিচারবিভাগীয় হেফাজতের আবেদনও জানায় এনআইএ।

প্রেসক্রিপশন ছাড়া আর মিলবে না কোনও সিরাপ, কড়া নির্দেশ কেন্দ্রের


শুনানির সময় আদালত কক্ষে এনআইএ ও শওকতের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ দেখা যায়। কেন্দ্রীয় সংস্থা শওকতকে প্রেসিডেন্সি জেলের পরিবর্তে অন্য কোনও সংশোধনাগারে রাখার আবেদন জানালে তার বিরোধিতা করেন তাঁর আইনজীবী। জবাবে এনআইএ জানায়, অভিযুক্তের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই আবেদন করা হয়েছে।


এদিন শওকতের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও প্রত্যক্ষ প্রমাণ সামনে আনতে পারেনি তদন্তকারী সংস্থা। পাল্টা এনআইএ আদালতে দাবি করে, ঘটনার সময়ে শওকত অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ছিলেন। সেই কারণেই স্থানীয় স্তরে অনেকেই তাঁর নাম প্রকাশ্যে আনতে সাহস পাননি। তদন্তে সহযোগিতা না করার অভিযোগও তোলে কেন্দ্রীয় সংস্থা। এমনকি গ্রেফতারের আগে তিনি দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন বলেও আদালতে দাবি করে এনআইএ। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন শওকতের আইনজীবী।


চার্জশিটে এনআইএ-র আরও দাবি, নির্বাচনের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই বোমা তৈরির পরিকল্পনা করা হয়েছিল। তদন্তকারীদের মতে, সন্দেহ এড়াতে শওকতের পরিচিত এলাকার বাইরে এই কার্যকলাপ চালানো হচ্ছিল। মামলার এক অভিযুক্তের মৃত্যু হয়েছে বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। শুনানি শেষে আদালত রায় সংরক্ষিত রেখেছে।

বিষয় : NIA WestBengalPolitics saokatmolla BHANGARNEWS explosiveclaims

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


৬৫ পাতার চার্জশিটে বিস্ফোরক দাবি, প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image
ভাঙড় বিস্ফোরণ মামলায় বড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ঘটনার ৮৭ দিনের মধ্যেই আদালতে ৬৫ পাতার চার্জশিট জমা দিল তারা।  চার্জশিটে মূলত আহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলি মোল্লা- এই দুজনের নাম রয়েছে এবং তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে।ভাঙড় বিস্ফোরণ মামলায় গ্রেফতার হওয়া চার অভিযুক্তের মধ্যে সবচেয়ে আলোচিত নাম তৃণমূল নেতা শওকত মোল্লা। তাঁর এনআইএ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৯ জুন। তবে তদন্তের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই বুধবার তাঁকে আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের কাছে শওকতের বিচারবিভাগীয় হেফাজতের আবেদনও জানায় এনআইএ।প্রেসক্রিপশন ছাড়া আর মিলবে না কোনও সিরাপ, কড়া নির্দেশ কেন্দ্রেরশুনানির সময় আদালত কক্ষে এনআইএ ও শওকতের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ দেখা যায়। কেন্দ্রীয় সংস্থা শওকতকে প্রেসিডেন্সি জেলের পরিবর্তে অন্য কোনও সংশোধনাগারে রাখার আবেদন জানালে তার বিরোধিতা করেন তাঁর আইনজীবী। জবাবে এনআইএ জানায়, অভিযুক্তের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই আবেদন করা হয়েছে।এদিন শওকতের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও প্রত্যক্ষ প্রমাণ সামনে আনতে পারেনি তদন্তকারী সংস্থা। পাল্টা এনআইএ আদালতে দাবি করে, ঘটনার সময়ে শওকত অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ছিলেন। সেই কারণেই স্থানীয় স্তরে অনেকেই তাঁর নাম প্রকাশ্যে আনতে সাহস পাননি। তদন্তে সহযোগিতা না করার অভিযোগও তোলে কেন্দ্রীয় সংস্থা। এমনকি গ্রেফতারের আগে তিনি দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন বলেও আদালতে দাবি করে এনআইএ। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন শওকতের আইনজীবী।চার্জশিটে এনআইএ-র আরও দাবি, নির্বাচনের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই বোমা তৈরির পরিকল্পনা করা হয়েছিল। তদন্তকারীদের মতে, সন্দেহ এড়াতে শওকতের পরিচিত এলাকার বাইরে এই কার্যকলাপ চালানো হচ্ছিল। মামলার এক অভিযুক্তের মৃত্যু হয়েছে বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। শুনানি শেষে আদালত রায় সংরক্ষিত রেখেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার