আপাতত নতুন রাজনৈতিক দল এনসিপিআই-এর সাংসদ হিসেবেই পরিচিতি পাচ্ছেন তাঁরা। সংসদে আলাদা বসার ঘর বরাদ্দের বিষয়টি চূড়ান্ত হলেও, এর বাইরে অন্য কোনও রাজনৈতিক বা সাংগঠনিক বিষয় নিয়ে এখনও আলোচনা হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিলেন সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ বিজেপির সমর্থনে এনসিপিআই-তে যোগ দেওয়ার পর থেকেই জাতীয় রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে, এই দলের কয়েকজন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে নানা মহলে আলোচনা চলছে। অভিজ্ঞ নেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামও সম্ভাব্য মন্ত্রী বা দলের সংসদীয় নেতা হিসেবে সামনে আসছিল। একই সঙ্গে কাকলি ঘোষদস্তিদারের সঙ্গেও নেতৃত্বের প্রশ্নে তাঁর নাম তুলনা করা হচ্ছিল।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
তবে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন সুদীপ নিজেই। এক ভিডিয়োবার্তায় তিনি জানান, মন্ত্রী হওয়া বা দলের নেতা নির্বাচন - কোনও বিষয় নিয়েই এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। তাঁর কথায়, ‘প্রথমে সিদ্ধান্ত হয়েছিল, আমরা আর একটি দলের সঙ্গে মিলছি। তার পর স্পিকারের ঘরে আলোচনা হয়েছিল, আমাদের আলাদা ঘর দেওয়া হবে। তার বাইরে কোনও আলোচনা কোনও পর্যায়ে কোথাও হয়নি। মন্ত্রী হওয়া, পার্টির নেতা হওয়া, এ সব বিষয় নিয়ে যাঁরা স্পেকুলেশন করছেন, আমার অনুরোধ এগুলো বন্ধ রাখুন। আমি এ সব অস্বীকার করছি।’
অন্যদিকে, বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদারও নতুন করে রাজনৈতিক তরজা উসকে দিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক ছড়া পোস্ট করে তিনি পরোক্ষে তৃণমূল নেতৃত্বকে নিশানা করেছেন বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদের এনসিপিআই-তে যোগদানের পর থেকেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে, দলের অন্দরে অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে। যদিও তৃণমূল নেতৃত্ব এখনও এই বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেনি।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন