Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সিআইডি জেরার পর এবার স্পিকারের ডাক অভিষেককে? ১৯ জুনকে ঘিরে জোর জল্পনা

সিআইডি জেরার পর এবার স্পিকারের ডাক অভিষেককে? ১৯ জুনকে ঘিরে জোর জল্পনা
FILE IMAGE

লোকসভায় তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনের আশঙ্কা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, আগামী ১৯ জুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাতে পারেন লোকসভার স্পিকার ওম বিড়লা। দলত্যাগ ও সাংসদ ভাঙন রুখতে স্পিকারের কাছে আগেই লিখিতভাবে আবেদন জানিয়েছিল তৃণমূল শিবির।


ঘটনাচক্রে, মাত্র কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাত্র দু'ঘণ্টার নোটিশে স্পিকারের দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। তবে সেই সময় তিনি সিআইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি থাকায় উপস্থিত থাকতে পারেননি। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়াও তৈরি হয়।


অভিষেকের অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি হিসেবে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। দলের অবস্থান ও উদ্বেগের কথা স্পিকারের সামনে তুলে ধরেন তিনি। বিশেষ করে লোকসভায় দলের সাংসদদের একজোট রাখার প্রশ্নে সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বলে সূত্রের খবর।


এদিকে সিআইডি জেরা পর্ব শেষ হতেই দিল্লিতে রাজনৈতিক তৎপরতা আরও বেড়েছে। তৃণমূল নেতৃত্বের একাংশের মতে, সংসদে দলের অবস্থান অটুট রাখতে আগাম পদক্ষেপ নিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই ১৯ জুনের সম্ভাব্য বৈঠককে ঘিরে এখন রাজনৈতিক মহলের নজর স্পিকারের সিদ্ধান্তের দিকে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : Abhisheik Banerjee WestBengalPolitics LOKSOBHAUPDATE parliamentnews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৭ জুন ২০২৬


সিআইডি জেরার পর এবার স্পিকারের ডাক অভিষেককে? ১৯ জুনকে ঘিরে জোর জল্পনা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image
লোকসভায় তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনের আশঙ্কা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, আগামী ১৯ জুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাতে পারেন লোকসভার স্পিকার ওম বিড়লা। দলত্যাগ ও সাংসদ ভাঙন রুখতে স্পিকারের কাছে আগেই লিখিতভাবে আবেদন জানিয়েছিল তৃণমূল শিবির।ঘটনাচক্রে, মাত্র কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাত্র দু'ঘণ্টার নোটিশে স্পিকারের দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। তবে সেই সময় তিনি সিআইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি থাকায় উপস্থিত থাকতে পারেননি। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়াও তৈরি হয়।অভিষেকের অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি হিসেবে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। দলের অবস্থান ও উদ্বেগের কথা স্পিকারের সামনে তুলে ধরেন তিনি। বিশেষ করে লোকসভায় দলের সাংসদদের একজোট রাখার প্রশ্নে সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বলে সূত্রের খবর।এদিকে সিআইডি জেরা পর্ব শেষ হতেই দিল্লিতে রাজনৈতিক তৎপরতা আরও বেড়েছে। তৃণমূল নেতৃত্বের একাংশের মতে, সংসদে দলের অবস্থান অটুট রাখতে আগাম পদক্ষেপ নিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই ১৯ জুনের সম্ভাব্য বৈঠককে ঘিরে এখন রাজনৈতিক মহলের নজর স্পিকারের সিদ্ধান্তের দিকে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার