Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রশ্নফাঁস থেকে বেকারত্ব ইস্যুতে সরব কংগ্রেস, ‘রাজনৈতিক নাটক’ বলে পাল্টা আক্রমণ বিজেপির

প্রশ্নফাঁস থেকে বেকারত্ব ইস্যুতে সরব কংগ্রেস, ‘রাজনৈতিক নাটক’ বলে পাল্টা আক্রমণ বিজেপির
ছবি সংগৃহীত

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে ঘিরে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, তখনই রাজস্থানের কোটা শহর থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।আজ সন্ধ্যায় বিরাট ছাত্র সম্মেলনের ডাক দিয়েছে কংগ্রেস। সেখানেই নেতৃত্বে দেবেন রাহুল। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, প্রশ্নফাঁসের ঘটনা এবং ক্রমবর্ধমান বেকারত্বের মতো ইস্যুতে কেন্দ্রকে নিশানা করবেন তিনি।  


দলের দাবি, সাম্প্রতিক বছরগুলিতে একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং ক্রমবর্ধমান বেকারত্বের ফলে দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সেই প্রেক্ষিতেই ছাত্রদের সঙ্গে সরাসরি সংলাপ ও প্রতিবাদের বার্তা দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সমাবেশের আগে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে রাহুল গান্ধী কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, “আমার তরুণ ও জেন জি বন্ধুরা, একটা বিষয় আমার কাছে স্পষ্ট। আমি চাই তোমরাও এটা তোমাদের হৃদয়ে গেঁথে নাও যে প্রত্যেক তরুণ ভারতীয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করা সরকারের দায়িত্ব। অথচ, দায়িত্বশীলতা এবং সততা—উভয় ধারণাই মোদি সরকারের কাছে অচেনা।” 


তবে কংগ্রেসের এই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়ার বক্তব্য, ২১ জুন নিট পরীক্ষা। তার আগে ছাত্রদের কর্মসূচির ডাক দিয়ে রাজনীতি করছেন রাহুল গান্ধী। তিনি বলেন, “শিক্ষার্থীরা যখন পড়াশোনা করে পুনরায় পরীক্ষা দিতে চাইছে, তখন আপনি এবং আপনার নেতৃত্ব কেন শিক্ষার্থী ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে অস্বস্তিতে ফেলছেন?” এছাড়াও বলেন, “পুরো বিক্ষোভটিই ‘টুলকিট গ্যাং’ দ্বারা পরিচালিত, যার মূল হোতা হলেন রাহুল গান্ধী। এর উদ্দেশ্য হল তরুণ-তরুণীর ভবিষ্যৎ নিয়ে খেলা করা, যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।” 

বিষয় : Rahul Gandhi BengalPolitics Congress

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৭ জুন ২০২৬


প্রশ্নফাঁস থেকে বেকারত্ব ইস্যুতে সরব কংগ্রেস, ‘রাজনৈতিক নাটক’ বলে পাল্টা আক্রমণ বিজেপির

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image
নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে ঘিরে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, তখনই রাজস্থানের কোটা শহর থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।আজ সন্ধ্যায় বিরাট ছাত্র সম্মেলনের ডাক দিয়েছে কংগ্রেস। সেখানেই নেতৃত্বে দেবেন রাহুল। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, প্রশ্নফাঁসের ঘটনা এবং ক্রমবর্ধমান বেকারত্বের মতো ইস্যুতে কেন্দ্রকে নিশানা করবেন তিনি।  দলের দাবি, সাম্প্রতিক বছরগুলিতে একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং ক্রমবর্ধমান বেকারত্বের ফলে দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সেই প্রেক্ষিতেই ছাত্রদের সঙ্গে সরাসরি সংলাপ ও প্রতিবাদের বার্তা দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।সমাবেশের আগে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে রাহুল গান্ধী কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, “আমার তরুণ ও জেন জি বন্ধুরা, একটা বিষয় আমার কাছে স্পষ্ট। আমি চাই তোমরাও এটা তোমাদের হৃদয়ে গেঁথে নাও যে প্রত্যেক তরুণ ভারতীয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করা সরকারের দায়িত্ব। অথচ, দায়িত্বশীলতা এবং সততা—উভয় ধারণাই মোদি সরকারের কাছে অচেনা।” তবে কংগ্রেসের এই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়ার বক্তব্য, ২১ জুন নিট পরীক্ষা। তার আগে ছাত্রদের কর্মসূচির ডাক দিয়ে রাজনীতি করছেন রাহুল গান্ধী। তিনি বলেন, “শিক্ষার্থীরা যখন পড়াশোনা করে পুনরায় পরীক্ষা দিতে চাইছে, তখন আপনি এবং আপনার নেতৃত্ব কেন শিক্ষার্থী ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে অস্বস্তিতে ফেলছেন?” এছাড়াও বলেন, “পুরো বিক্ষোভটিই ‘টুলকিট গ্যাং’ দ্বারা পরিচালিত, যার মূল হোতা হলেন রাহুল গান্ধী। এর উদ্দেশ্য হল তরুণ-তরুণীর ভবিষ্যৎ নিয়ে খেলা করা, যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।” 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার