Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাত গড়ালেই মদ-মাংসের আসর! গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল যুবনেতার বাগানবাড়ি

রাত গড়ালেই মদ-মাংসের আসর! গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল যুবনেতার বাগানবাড়ি
ছবি সংগৃহীত

বহরমপুরে আদালতের নির্দেশে বুলডোজ়ার চালিয়ে ভেঙে ফেলা হল তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষের কথিত ‘বাগানবাড়ি’। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে দখল করা ওই জায়গাতেই তৈরি হয়েছিল বাগানবাড়ি, যেখানে দীর্ঘদিন ধরে চলত নানা অসামাজিক কার্যকলাপ। রাজনৈতিক পালাবদলের পর থেকেই পাপাই ঘোষ পলাতক বলে জানা গিয়েছে।


বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকায় অবস্থিত ওই বাগানবাড়ি ঘিরে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল স্থানীয়দের। অভিযোগ, দিনভর সেখানে পাপাই ঘোষের অনুগামীদের আনাগোনা চলত। রাতে নিয়মিত মদ্যপান, পিকনিক-সহ নানা বেআইনি কর্মকাণ্ড হত। এমনকি স্থানীয়দের ভয় দেখানো বা ডেকে নিয়ে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, জায়গাটি মূলত শিশু উদ্যানের জন্য বরাদ্দ ছিল। পরে জাল নথির মাধ্যমে সেটি দখল করা হয়। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলে আদালত এলাকাবাসীর পক্ষে রায় দেয়। সেই নির্দেশ মেনেই শনিবার প্রশাসন বুলডোজার নিয়ে গিয়ে সম্পূর্ণ কাঠামো ভেঙে দেয়।


অন্যদিকে, পাপাই ঘোষের মা চম্পা ঘোষ দাবি করেছেন, ‘আমার ছেলে এখন কোথায় আছে জানি না। তবে এই জমিতে আমাদের একটি বাড়ি ছিল। আমাদের কাছে দলিল আছে। কোর্টে সেটা দেখানো হয়েছিল। আজ শুনলাম ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের কিছু জানানো হয়নি।’ যদিও বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজনের দাবি, অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান আগামী দিনেও চলবে।

বিষয় : TMC WestBengalPolitics HIGHCOURT lawandorder BULLDOZERACTION illegalencroachment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৭ জুন ২০২৬


রাত গড়ালেই মদ-মাংসের আসর! গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল যুবনেতার বাগানবাড়ি

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image
বহরমপুরে আদালতের নির্দেশে বুলডোজ়ার চালিয়ে ভেঙে ফেলা হল তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষের কথিত ‘বাগানবাড়ি’। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে দখল করা ওই জায়গাতেই তৈরি হয়েছিল বাগানবাড়ি, যেখানে দীর্ঘদিন ধরে চলত নানা অসামাজিক কার্যকলাপ। রাজনৈতিক পালাবদলের পর থেকেই পাপাই ঘোষ পলাতক বলে জানা গিয়েছে।বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকায় অবস্থিত ওই বাগানবাড়ি ঘিরে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল স্থানীয়দের। অভিযোগ, দিনভর সেখানে পাপাই ঘোষের অনুগামীদের আনাগোনা চলত। রাতে নিয়মিত মদ্যপান, পিকনিক-সহ নানা বেআইনি কর্মকাণ্ড হত। এমনকি স্থানীয়দের ভয় দেখানো বা ডেকে নিয়ে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, জায়গাটি মূলত শিশু উদ্যানের জন্য বরাদ্দ ছিল। পরে জাল নথির মাধ্যমে সেটি দখল করা হয়। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলে আদালত এলাকাবাসীর পক্ষে রায় দেয়। সেই নির্দেশ মেনেই শনিবার প্রশাসন বুলডোজার নিয়ে গিয়ে সম্পূর্ণ কাঠামো ভেঙে দেয়।অন্যদিকে, পাপাই ঘোষের মা চম্পা ঘোষ দাবি করেছেন, ‘আমার ছেলে এখন কোথায় আছে জানি না। তবে এই জমিতে আমাদের একটি বাড়ি ছিল। আমাদের কাছে দলিল আছে। কোর্টে সেটা দেখানো হয়েছিল। আজ শুনলাম ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের কিছু জানানো হয়নি।’ যদিও বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজনের দাবি, অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান আগামী দিনেও চলবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার