Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কল্যাণ ব্যানার্জির ৫৬ লক্ষ টাকা কাণ্ডে বড় ব্রেকথ্রু, ধৃত এক অভিযুক্ত

 কল্যাণ ব্যানার্জির ৫৬ লক্ষ টাকা কাণ্ডে বড় ব্রেকথ্রু, ধৃত এক অভিযুক্ত
এ আই নির্মিত ছবি

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির ৫৬ লক্ষ টাকা গায়েবের ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। প্রায় এক বছর পর এই মামলায় অসম থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 


'লভ জিহাদ, ল্যান্ড জিহাদে বদলানো হচ্ছে ডেমোগ্রাফি', 'বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে'— বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের


ধৃতের নাম মোকুলেশর রেজা। তাকে অসমের রাঙাপানি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছিল সাইবার ক্রাইম শাখা, অবশেষে প্রযুক্তিগত সূত্র ও তথ্যের ভিত্তিতে এই সাফল্য আসে। প্রসঙ্গত, অভিযোগ ছিল, কল্যাণ ব্যানার্জির পুরনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৫৬ লক্ষ টাকা সরিয়ে নেওয়া হয়। ওই অ্যাকাউন্টটি একসময় বিধায়ক থাকাকালীন তাঁর ভাতা জমার জন্য ব্যবহৃত হত এবং পরে সেটি ‘ডরম্যান্ট অ্যাকাউন্ট’ হয়ে যায়।


অভিযোগ অনুযায়ী, সেই ডরম্যান্ট অ্যাকাউন্টকেই লক্ষ্য করে প্রতারকরা জাল কেওয়াইসি ব্যবহার করে অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করে। এরপর ধাপে ধাপে পুরো ৫৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করে। এরপর থেকেই শুরু হয় তদন্ত। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে অসম থেকে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশ এখন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রে আর কারা জড়িত রয়েছে, সেই দিকেও তদন্ত চালাচ্ছে। একই সঙ্গে টাকা উদ্ধার করা সম্ভব হবে কি না, সেদিকেও নজর রয়েছে তদন্তকারীদের।

বিষয় : PoliceInvestigation #cyber crime kalyanbanerjee bankfraud ASSAM digitalfraud

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৭ জুন ২০২৬


কল্যাণ ব্যানার্জির ৫৬ লক্ষ টাকা কাণ্ডে বড় ব্রেকথ্রু, ধৃত এক অভিযুক্ত

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image
শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির ৫৬ লক্ষ টাকা গায়েবের ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। প্রায় এক বছর পর এই মামলায় অসম থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 'লভ জিহাদ, ল্যান্ড জিহাদে বদলানো হচ্ছে ডেমোগ্রাফি', 'বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে'— বিস্ফোরক দাবি দিলীপ ঘোষেরধৃতের নাম মোকুলেশর রেজা। তাকে অসমের রাঙাপানি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছিল সাইবার ক্রাইম শাখা, অবশেষে প্রযুক্তিগত সূত্র ও তথ্যের ভিত্তিতে এই সাফল্য আসে। প্রসঙ্গত, অভিযোগ ছিল, কল্যাণ ব্যানার্জির পুরনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৫৬ লক্ষ টাকা সরিয়ে নেওয়া হয়। ওই অ্যাকাউন্টটি একসময় বিধায়ক থাকাকালীন তাঁর ভাতা জমার জন্য ব্যবহৃত হত এবং পরে সেটি ‘ডরম্যান্ট অ্যাকাউন্ট’ হয়ে যায়।অভিযোগ অনুযায়ী, সেই ডরম্যান্ট অ্যাকাউন্টকেই লক্ষ্য করে প্রতারকরা জাল কেওয়াইসি ব্যবহার করে অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করে। এরপর ধাপে ধাপে পুরো ৫৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করে। এরপর থেকেই শুরু হয় তদন্ত। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে অসম থেকে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশ এখন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রে আর কারা জড়িত রয়েছে, সেই দিকেও তদন্ত চালাচ্ছে। একই সঙ্গে টাকা উদ্ধার করা সম্ভব হবে কি না, সেদিকেও নজর রয়েছে তদন্তকারীদের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার