Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হৃদরোগ ধরা পড়তেই দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত, বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে প্রাক্তন উপরাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬
 হৃদরোগ ধরা পড়তেই দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত, বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে প্রাক্তন উপরাষ্ট্রপতি
ফাইল ছবি

গুরুতর অসুস্থ হয়ে জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। হাসপাতাল সূত্রে খবর, হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবারই তাঁর অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।


জানা গিয়েছে, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। আমেরিকার ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ ড. সমীন শর্মা-র তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যবস্থা নেওয়া হচ্ছে। জগদীপ ধনকড়ের অসুস্থতার খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। জয়পুরের হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট-সহ একাধিক রাজনৈতিক নেতা। সোশ্যাল মিডিয়ায় গেহলট জানান, ধনকড়ের দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি এবং চিকিৎসকেরা তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছেন।


উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকড়। এরপর তিনি দেশের উপরাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০২৫ সালের ২১ জুলাই আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়ে জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করেছিলেন তিনি। তখন ধনকড় জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ বাড়ল রাজনৈতিক মহলে।

বিষয় : WestBengalPolitics HEALTHUPDATE jagdeepdhankar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬


হৃদরোগ ধরা পড়তেই দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত, বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে প্রাক্তন উপরাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image
গুরুতর অসুস্থ হয়ে জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। হাসপাতাল সূত্রে খবর, হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবারই তাঁর অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।জানা গিয়েছে, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। আমেরিকার ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ ড. সমীন শর্মা-র তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যবস্থা নেওয়া হচ্ছে। জগদীপ ধনকড়ের অসুস্থতার খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। জয়পুরের হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট-সহ একাধিক রাজনৈতিক নেতা। সোশ্যাল মিডিয়ায় গেহলট জানান, ধনকড়ের দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি এবং চিকিৎসকেরা তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছেন।উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকড়। এরপর তিনি দেশের উপরাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০২৫ সালের ২১ জুলাই আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়ে জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করেছিলেন তিনি। তখন ধনকড় জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ বাড়ল রাজনৈতিক মহলে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার