Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গ্রেফতারির মাত্র ৩ দিনেই স্বস্তি! ১০ হাজার টাকার বন্ডে জামিন পেলেন অপরূপা পোদ্দারের স্বামী সাকির!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬
গ্রেফতারির মাত্র ৩ দিনেই স্বস্তি! ১০ হাজার টাকার বন্ডে জামিন পেলেন অপরূপা পোদ্দারের স্বামী সাকির!
ফাইল ছবি

হুগলি: রামনবমীর অশান্তি মামলায় গ্রেফতারির মাত্র তিন দিনের মাথায় বড়সড় স্বস্তি পেলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর সাকির আলি। গত ৩০ জুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর হাতে গ্রেফতার হওয়ার পর, ৩ জুলাই ১০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করল আদালত। তিন বছর আগে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রিষড়ায় যে ভয়ঙ্কর হিংসা ও অশান্তির ঘটনা ঘটেছিল, সেই মামলাতেই সাকির আলিকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে স্বামীর জামিনের দিনই অন্য একটি মামলায় শ্রীরামপুর থানায় হাজিরা দিতে গিয়ে চরম অসুস্থ হয়ে পড়েন অপরূপা পোদ্দার। সেখানে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরোতেই আচমকা জ্ঞান হারান প্রাক্তন সাংসদ, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।


২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হুগলির রিষড়া। তৎকালীন বিজেপি নেতা দিলীপ ঘোষ নিজের কর্মসূচি শেষ করে এলাকা ছাড়ার পরপরই আচমকা সেখানে হিংসার আগুন জ্বলে ওঠে এবং একের পর এক বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনায় থমকে যায় জনজীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বেশ কয়েকদিন সম্পূর্ণ ‘কারফিউ’ জারি রাখতে হয়েছিল প্রশাসনকে। সেই সময়েই এই সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে সরাসরি নাম জড়ায় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলির। কিন্তু তৎকালীন শাসক শিবিরের অতি প্রভাবশালী জনপ্রতিনিধি এবং খোদ তৃণমূল সাংসদের স্বামী হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। ২০২৪-এর লোকসভা ভোটে অপরূপা পোদ্দার টিকিট হারালেও এবং ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের নজিরবিহীন ভরাডুবি হলেও, রিষড়া পুরবোর্ডের ক্ষমতা ধরে রেখে এলাকায় নিজের দাপট অক্ষুণ্ণ রেখেছিলেন সাকির।


সাকির আলির এই রাজনৈতিক দাপটের পাশা উল্টে যায় চলতি সপ্তাহে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক ঐতিহাসিক পদক্ষেপে। রাজ্যে অরাজকতা ও বাহুবলী সংস্কৃতি চিরতরে বন্ধ করতে বিধানসভায় কড়া ‘গুন্ডাদমন বিল’ পাস করায় নতুন সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, রাজ্যে কোনওরকম অশান্তি আর বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তেইশের সেই পুরনো ও ধামাচাপা পড়ে থাকা মামলার জট খুলে গত মঙ্গলবার দুপুরে সাকির আলির রিষড়ার বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তবে গ্রেফতারির তিন দিনের মাথায় ১০ হাজার টাকার বন্ডে তাঁর এই আকস্মিক জামিন পাওয়ায় মামলার ভবিষ্যৎ কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

বিষয় : SuvenduAdhikari SAKIRALI aparuapoddar niaglobal rishracontroversy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬


গ্রেফতারির মাত্র ৩ দিনেই স্বস্তি! ১০ হাজার টাকার বন্ডে জামিন পেলেন অপরূপা পোদ্দারের স্বামী সাকির!

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image
হুগলি: রামনবমীর অশান্তি মামলায় গ্রেফতারির মাত্র তিন দিনের মাথায় বড়সড় স্বস্তি পেলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর সাকির আলি। গত ৩০ জুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর হাতে গ্রেফতার হওয়ার পর, ৩ জুলাই ১০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করল আদালত। তিন বছর আগে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রিষড়ায় যে ভয়ঙ্কর হিংসা ও অশান্তির ঘটনা ঘটেছিল, সেই মামলাতেই সাকির আলিকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে স্বামীর জামিনের দিনই অন্য একটি মামলায় শ্রীরামপুর থানায় হাজিরা দিতে গিয়ে চরম অসুস্থ হয়ে পড়েন অপরূপা পোদ্দার। সেখানে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরোতেই আচমকা জ্ঞান হারান প্রাক্তন সাংসদ, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হুগলির রিষড়া। তৎকালীন বিজেপি নেতা দিলীপ ঘোষ নিজের কর্মসূচি শেষ করে এলাকা ছাড়ার পরপরই আচমকা সেখানে হিংসার আগুন জ্বলে ওঠে এবং একের পর এক বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনায় থমকে যায় জনজীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বেশ কয়েকদিন সম্পূর্ণ ‘কারফিউ’ জারি রাখতে হয়েছিল প্রশাসনকে। সেই সময়েই এই সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে সরাসরি নাম জড়ায় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলির। কিন্তু তৎকালীন শাসক শিবিরের অতি প্রভাবশালী জনপ্রতিনিধি এবং খোদ তৃণমূল সাংসদের স্বামী হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। ২০২৪-এর লোকসভা ভোটে অপরূপা পোদ্দার টিকিট হারালেও এবং ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের নজিরবিহীন ভরাডুবি হলেও, রিষড়া পুরবোর্ডের ক্ষমতা ধরে রেখে এলাকায় নিজের দাপট অক্ষুণ্ণ রেখেছিলেন সাকির।সাকির আলির এই রাজনৈতিক দাপটের পাশা উল্টে যায় চলতি সপ্তাহে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক ঐতিহাসিক পদক্ষেপে। রাজ্যে অরাজকতা ও বাহুবলী সংস্কৃতি চিরতরে বন্ধ করতে বিধানসভায় কড়া ‘গুন্ডাদমন বিল’ পাস করায় নতুন সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, রাজ্যে কোনওরকম অশান্তি আর বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তেইশের সেই পুরনো ও ধামাচাপা পড়ে থাকা মামলার জট খুলে গত মঙ্গলবার দুপুরে সাকির আলির রিষড়ার বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তবে গ্রেফতারির তিন দিনের মাথায় ১০ হাজার টাকার বন্ডে তাঁর এই আকস্মিক জামিন পাওয়ায় মামলার ভবিষ্যৎ কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার