পুণের বহুচর্চিত কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্তে সামনে এল নতুন তথ্য। অভিযুক্ত সিয়া গোয়েলের একটি ভাইরাল চ্যাটকে কেন্দ্র করে এবার এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির খোঁজ শুরু করেছে তদন্তকারী সংস্থা। ওই কথোপকথনের সত্যতা এখনও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে, তবে তা তদন্তে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।
'নীল সাদা রং মুছে ফেলো'—বাবুল সুপ্রিয়র গান টেনে কটাক্ষ দিলীপ ঘোষের
তদন্তকারী সূত্রের দাবি, ভাইরাল হওয়া চ্যাটে সিয়া এক অজ্ঞাত বন্ধুর সঙ্গে সাংকেতিক ভাষায় কথা বলছিলেন। তদন্তকারীদের অনুমান, সেই কথোপকথনে সিয়ার প্রেমিক তথা সহ-অভিযুক্ত চেতন চৌধুরিও যুক্ত থাকতে পারেন। তিনজনের মধ্যে কী আলোচনা হয়েছিল এবং সেই ব্যক্তির পরিচয় কী, তা খতিয়ে দেখা হচ্ছে। চ্যাটের একটি অংশে সিয়াকে বলতে শোনা যায়, “বিয়ের জন্য বিমানের টিকিট কাটতে হবে। আধার কার্ডের ছবিটা পাঠিয়ে দিস। তবে ওই বিয়ে কোনওদিন হবে না।” তদন্তকারীদের দাবি, এই কথোপকথন কেতন আগরওয়ালের মৃত্যুর প্রায় তিন সপ্তাহ আগের। যদিও চ্যাটটির সত্যতা এখনও নিশ্চিত হয়নি এবং ফরেনসিক বিশেষজ্ঞরা সেটি পরীক্ষা করছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে সিয়া ও কেতন আগরওয়ালের বাগদান হয়েছিল। আগামী নভেম্বরে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। তদন্তে উঠে এসেছে, প্রথমে বিয়েতে সম্মতি দিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে চেয়েছিলেন সিয়া। তবে পারিবারিক চাপের কারণে বিয়ে ভাঙতে না পেরে তিনি হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ। পুলিশের দাবি, প্রায় এক মাস ধরে পরিকল্পনা করে কেতনকে খুন করা হয়।
এই ঘটনায় সিয়ার প্রেমিক চেতন চৌধুরির বিরুদ্ধেও হত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে। দু'জনই বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তদন্তকারীরা ঘটনাস্থলে নিয়ে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন এবং নতুন করে সামনে আসা চ্যাটের সূত্র ধরেও তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন