Hidden Stories (বাংলা)
সর্বশেষ

'তোলাবাজি করে আর বাঁচা যাবে না’— উত্তরবঙ্গ থেকে দুর্নীতিতে অভিযুক্তদের বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬
'তোলাবাজি করে আর বাঁচা যাবে না’— উত্তরবঙ্গ থেকে দুর্নীতিতে অভিযুক্তদের বার্তা মুখ্যমন্ত্রীর
ছবি সংগৃহীত

উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যাঁরা চুরি করেছেন, থানায় আত্মসমর্পণ করুন। পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত বা জিটিএ-তে যেতে না পারলে পদত্যাগ করুন। পালিয়ে লাভ হবে না।”


মুখ্যমন্ত্রীর দাবি, দুর্নীতির অভিযোগে বহু জনপ্রতিনিধি পলাতক থাকায় সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই প্রয়োজন হলে পদত্যাগ করে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। শুধু দুর্নীতি নয়, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবিলাতেও একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কোচবিহার, মেখলিগঞ্জ, হিলি ও শিলিগুড়ির মতো বন্যাপ্রবণ এলাকায় সিভিল ডিফেন্সকে আরও শক্তিশালী করার পাশাপাশি অতিরিক্ত ৪০০ পুলিশ মোতায়েন এবং বিশেষ প্রশিক্ষিত দল গঠনের কথাও জানান মুখ্যমন্ত্রী। প্রয়োজনে এই দল NDRF ও SDRF-এর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।


এছাড়া উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দপ্তর উত্তরকন্যাকে আরও কার্যকর করার দিকেও জোর দেওয়া হচ্ছে বলে জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, “কোচবিহারে বন্যা হয়। বাংলাদেশ থেকে আসা জলে প্লাবিত হয় হিলি। শিলিগুড়িতে জল জমে, ভাসে মেখলিগঞ্জ। আমরা সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত কর্মীদের কাজ দেওয়া হবে। অতিরিক্ত ৪০০ পুলিশ রাখা হচ্ছে। তৈরি করা হচ্ছে বিশেষ দল। বিপর্যয় ঘটলে তাঁরা এনডিআরএফ, এনডিআরএফদের সাহায্য করবে।” 

বিষয় : BJPWestBengal SuvenduAdhikari NorthBengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬


'তোলাবাজি করে আর বাঁচা যাবে না’— উত্তরবঙ্গ থেকে দুর্নীতিতে অভিযুক্তদের বার্তা মুখ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image
উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যাঁরা চুরি করেছেন, থানায় আত্মসমর্পণ করুন। পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত বা জিটিএ-তে যেতে না পারলে পদত্যাগ করুন। পালিয়ে লাভ হবে না।”মুখ্যমন্ত্রীর দাবি, দুর্নীতির অভিযোগে বহু জনপ্রতিনিধি পলাতক থাকায় সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই প্রয়োজন হলে পদত্যাগ করে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। শুধু দুর্নীতি নয়, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবিলাতেও একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কোচবিহার, মেখলিগঞ্জ, হিলি ও শিলিগুড়ির মতো বন্যাপ্রবণ এলাকায় সিভিল ডিফেন্সকে আরও শক্তিশালী করার পাশাপাশি অতিরিক্ত ৪০০ পুলিশ মোতায়েন এবং বিশেষ প্রশিক্ষিত দল গঠনের কথাও জানান মুখ্যমন্ত্রী। প্রয়োজনে এই দল NDRF ও SDRF-এর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।এছাড়া উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দপ্তর উত্তরকন্যাকে আরও কার্যকর করার দিকেও জোর দেওয়া হচ্ছে বলে জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, “কোচবিহারে বন্যা হয়। বাংলাদেশ থেকে আসা জলে প্লাবিত হয় হিলি। শিলিগুড়িতে জল জমে, ভাসে মেখলিগঞ্জ। আমরা সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত কর্মীদের কাজ দেওয়া হবে। অতিরিক্ত ৪০০ পুলিশ রাখা হচ্ছে। তৈরি করা হচ্ছে বিশেষ দল। বিপর্যয় ঘটলে তাঁরা এনডিআরএফ, এনডিআরএফদের সাহায্য করবে।” 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার