Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ইতিহাস গড়ল ভারত! মহাকাশে উড়ল দেশের প্রথম বেসরকারি অরবিটাল রকেট ‘বিক্রম-১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬
 ইতিহাস গড়ল ভারত! মহাকাশে উড়ল দেশের প্রথম বেসরকারি অরবিটাল রকেট ‘বিক্রম-১
ছবি সংগৃহীত

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে যোগ হল নতুন মাইলফলক। শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশে পাঠানো হল দেশের প্রথম বেসরকারি অরবিটাল রকেট ‘বিক্রম-১’। স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি এই রকেটের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে প্রথমবার কোনও ভারতীয় বেসরকারি সংস্থা কক্ষপথে রকেট পাঠানোর নজির গড়ল।


প্রথমে সকাল সাড়ে ১১টায় উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত রাখা হয়। নির্ধারিত সময়ের মাত্র কয়েক মিনিট আগে কাউন্টডাউন থামিয়ে দেওয়া হলেও পরে দুপুর ১২টা ৫ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বিক্রম-১। সূত্রের খবর, উৎক্ষেপণের আগে শেষ মুহূর্তের কিছু প্রযুক্তিগত যাচাইয়ের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সবুজ সংকেত মিলতেই নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মহাকাশের উদ্দেশে রওনা দেয় রকেটটি। উৎক্ষেপণের আগে স্কাইরুট অ্যারোস্পেসকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


 তিনি লেখেন, ‘ভারতের মহাকাশ যাত্রায় এক নতুন দিগন্ত খুলে গেল! আজ সকাল ১১:৩০ মিনিটে, স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি লঞ্চ ভেহিকেল বিক্রম-১ প্রথম কক্ষপথীয় উৎক্ষেপণ সম্পন্ন করবে। এই অভিযান আমাদের যুবসমাজের মেধা, সংকল্প এবং উদ্যোগী মনোভাবকে তুলে ধরে। সফল উৎক্ষেপণের জন্য স্কাইরুট অ্যারোস্পেসের পুরো টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিক্রম-১ যেন ইতিহাস তৈরি করে। সকলকে টিম স্কাইরুটের সাফল্য কামনা করার জন্য আহ্বান জানাচ্ছি।’ 


এই সাফল্যের গুরুত্ব শুধু একটি উৎক্ষেপণে সীমাবদ্ধ নয়। এতদিন মহাকাশে উপগ্রহ বা রকেট পাঠানোর দায়িত্ব মূলত ইসরোর হাতেই ছিল। বিক্রম-১-এর সফল যাত্রা ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিল। ভবিষ্যতে বাণিজ্যিক উৎক্ষেপণ এবং আন্তর্জাতিক মহাকাশ বাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিষয় : vikram1 skyrootaerospace isro indianspace spacemission rocketlaunch sciencenews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৮ জুলাই ২০২৬


ইতিহাস গড়ল ভারত! মহাকাশে উড়ল দেশের প্রথম বেসরকারি অরবিটাল রকেট ‘বিক্রম-১

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে যোগ হল নতুন মাইলফলক। শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশে পাঠানো হল দেশের প্রথম বেসরকারি অরবিটাল রকেট ‘বিক্রম-১’। স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি এই রকেটের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে প্রথমবার কোনও ভারতীয় বেসরকারি সংস্থা কক্ষপথে রকেট পাঠানোর নজির গড়ল।প্রথমে সকাল সাড়ে ১১টায় উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত রাখা হয়। নির্ধারিত সময়ের মাত্র কয়েক মিনিট আগে কাউন্টডাউন থামিয়ে দেওয়া হলেও পরে দুপুর ১২টা ৫ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বিক্রম-১। সূত্রের খবর, উৎক্ষেপণের আগে শেষ মুহূর্তের কিছু প্রযুক্তিগত যাচাইয়ের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সবুজ সংকেত মিলতেই নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মহাকাশের উদ্দেশে রওনা দেয় রকেটটি। উৎক্ষেপণের আগে স্কাইরুট অ্যারোস্পেসকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘ভারতের মহাকাশ যাত্রায় এক নতুন দিগন্ত খুলে গেল! আজ সকাল ১১:৩০ মিনিটে, স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি লঞ্চ ভেহিকেল বিক্রম-১ প্রথম কক্ষপথীয় উৎক্ষেপণ সম্পন্ন করবে। এই অভিযান আমাদের যুবসমাজের মেধা, সংকল্প এবং উদ্যোগী মনোভাবকে তুলে ধরে। সফল উৎক্ষেপণের জন্য স্কাইরুট অ্যারোস্পেসের পুরো টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিক্রম-১ যেন ইতিহাস তৈরি করে। সকলকে টিম স্কাইরুটের সাফল্য কামনা করার জন্য আহ্বান জানাচ্ছি।’ এই সাফল্যের গুরুত্ব শুধু একটি উৎক্ষেপণে সীমাবদ্ধ নয়। এতদিন মহাকাশে উপগ্রহ বা রকেট পাঠানোর দায়িত্ব মূলত ইসরোর হাতেই ছিল। বিক্রম-১-এর সফল যাত্রা ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিল। ভবিষ্যতে বাণিজ্যিক উৎক্ষেপণ এবং আন্তর্জাতিক মহাকাশ বাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার