Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পানিহাটিতে ‘চোর চোর’ স্লোগানের মুখে তীর্থঙ্কর! গ্রেপ্তারের দাবি নির্মল ঘোষকেও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬
পানিহাটিতে ‘চোর চোর’ স্লোগানের মুখে তীর্থঙ্কর! গ্রেপ্তারের দাবি নির্মল ঘোষকেও
ছবি সংগৃহীত

পুলিশ হেফাজতে থাকা প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে শনিবার সকালে পানিহাটি এলাকায় নিয়ে গেল পুলিশ। তাঁকে দেখতেই ক্ষোভ উগরে দেন স্থানীয়দের একাংশ। ওঠে ‘চোর চোর’ স্লোগান। একই সঙ্গে পলাতক নির্মল ঘোষকেও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অনেকে।


কয়েকদিন আগেই লটারি সংক্রান্ত মামলায় তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে আদালতের নির্দেশে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। শনিবার তদন্তের স্বার্থেই তাঁকে এলাকায় নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। তবে তাঁকে ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা ছিল। রাজনীতিতে তীর্থঙ্করের উত্থান তাঁর বাবা নির্মল ঘোষের হাত ধরেই। এবারের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি। তবে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে বড় ব্যবধানে পরাজিত হন তীর্থঙ্কর। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে।


উত্তরকন্যায় অমিত শাহ, চিকেন নেক ও সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক


অভিযোগ রয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার ঘটনায় নাম জড়িয়েছিল তীর্থঙ্করের। এছাড়াও এক গাড়িচালকের লটারিতে পাওয়া বিপুল অর্থ আত্মসাতের অভিযোগেও বাবা ও ছেলের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলাতেই পুলিশ তাঁদের খুঁজছিল বলে জানা গিয়েছে। নির্মল ঘোষ পানিহাটি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক নেতা। তাঁর বিরুদ্ধেও জমি সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও সেসব অভিযোগের বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সূত্রে খবর, তীর্থঙ্করকে গ্রেপ্তারের পর তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে, নির্মল ঘোষ এখনও অধরা। তাঁর বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপের দাবি উঠেছে এলাকায়।

বিষয় : WestBengalPolitics PoliticalUpdate panihatitmc Tirthankar Ghosh

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৮ জুলাই ২০২৬


পানিহাটিতে ‘চোর চোর’ স্লোগানের মুখে তীর্থঙ্কর! গ্রেপ্তারের দাবি নির্মল ঘোষকেও

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
পুলিশ হেফাজতে থাকা প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে শনিবার সকালে পানিহাটি এলাকায় নিয়ে গেল পুলিশ। তাঁকে দেখতেই ক্ষোভ উগরে দেন স্থানীয়দের একাংশ। ওঠে ‘চোর চোর’ স্লোগান। একই সঙ্গে পলাতক নির্মল ঘোষকেও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অনেকে।কয়েকদিন আগেই লটারি সংক্রান্ত মামলায় তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে আদালতের নির্দেশে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। শনিবার তদন্তের স্বার্থেই তাঁকে এলাকায় নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। তবে তাঁকে ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা ছিল। রাজনীতিতে তীর্থঙ্করের উত্থান তাঁর বাবা নির্মল ঘোষের হাত ধরেই। এবারের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি। তবে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে বড় ব্যবধানে পরাজিত হন তীর্থঙ্কর। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে।উত্তরকন্যায় অমিত শাহ, চিকেন নেক ও সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকঅভিযোগ রয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার ঘটনায় নাম জড়িয়েছিল তীর্থঙ্করের। এছাড়াও এক গাড়িচালকের লটারিতে পাওয়া বিপুল অর্থ আত্মসাতের অভিযোগেও বাবা ও ছেলের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলাতেই পুলিশ তাঁদের খুঁজছিল বলে জানা গিয়েছে। নির্মল ঘোষ পানিহাটি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক নেতা। তাঁর বিরুদ্ধেও জমি সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও সেসব অভিযোগের বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সূত্রে খবর, তীর্থঙ্করকে গ্রেপ্তারের পর তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে, নির্মল ঘোষ এখনও অধরা। তাঁর বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপের দাবি উঠেছে এলাকায়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার