Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Mohun Bagan: লিগের ট্রফি পাওয়ার দিনেই শিল্ডেও পাওয়ার প্যাক্ট মোহনবাগান! ছাংতের হ্যাটট্রিকে কব্জায় দাক্ষিণাত্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
Mohun Bagan: লিগের ট্রফি পাওয়ার দিনেই শিল্ডেও পাওয়ার প্যাক্ট মোহনবাগান! ছাংতের হ্যাটট্রিকে কব্জায় দাক্ষিণাত্য
শিল্ডে পাওয়ার প্যাক্ট শুরু মোহনবাগানের। ছবি : মোহনবাগান সুপার জায়েন্ট

কলকাতা: মাঠের বাইরে সবেমাত্র উঠেছে কলকাতা লিগ জয়ের ট্রফি, আর মাঠের ভিতরে লালিয়ানজুয়ালা ছাংতের একের পর এক গোল-বোমা! একদিকে সবুজ-মেরুন তাঁবুতে ট্রফি উন্মোচনের উৎসব, আর অন্যদিকে আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচেই শ্রীনিধি ডেকানকে ৬-০ গোলে চূর্ণ করে নিজেদের রাজকীয় ফর্ম জানান দিল সবুজ-মেরুন। ঝোড়ো ফুটবলের সঙ্গে ছাংতের হ্যাটট্রিক এবং স্কটিশ তারকা লি এরউইনের অভিষেক গোল, খুশিতে ভাসল গ্যালারি।

বুধবার ম্যাচের আগেই ক্লাব লনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন বাগান কর্তারা। দলের হাতে ট্রফি তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তবে আনন্দ উদযাপনের মাঝেই প্রথম একাদশ সাজাতে গিয়ে কোচ প্যানাজিওটিস দিলেমপেরিসকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। আপুইয়া, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপার মতো প্রথম সারির একঝাঁক ভারতীয় তারকা যখন জাতীয় শিবিরে ব্যস্ত, তখন চোটের কারণে বাদ পড়েন বিদেশি সমীর জেলকোভিচ। তবে রিজার্ভ বেঞ্চকে পরখ করে নেওয়ার সুযোগ পুরোপুরি কাজে লাগান পানোস। জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ, দেজন দ্রাজিচ ও মিগুয়েল ফিগুয়েরার সঙ্গে প্রথম একাদশে শুরু থেকেই নামানো হয় ছাংতে, লিস্টন ও অভিষেক সূর্যবংশীদের।

বৃষ্টিভেজা মাঠে প্রথম মিনিট থেকেই পাওয়ার-প্যাক্ট ফুটবল উপহার দেয় সবুজ-মেরুন। ম্যাচের ৮ মিনিটে প্রীতম কোটালের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে দ্রাজিচ বল বাড়ান অভিষেকের দিকে। দূরপাল্লার বুলেট শটে শ্রীনিধি জালে বল জড়িয়ে দলকে ১-০ এগিয়ে দেন তিনি। ৪৪ মিনিটে শুভাশিসের থ্রু ধরে মিগুয়েলের নিখুঁত পাস কাজে লাগিয়ে মোহনবাগানের দ্বিতীয় গোলটি করেন ছাংতে।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় বাগান। ৫২ মিনিটে ম্যাকলারেনের সেন্টার থেকে দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ছাংতে। এর ঠিক পাঁচ মিনিট পর, ৫৭ মিনিটে লিস্টন ও মিগুয়েলের চোখধাঁধানো যুগলবন্দি থেকে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এই তারকা উইঙ্গার।

৪-০ ব্যবধানে এগিয়ে থাকা সত্ত্বেও গোলের খিদে কমেনি পানোসের ছেলেদের। ৮১ মিনিটে কিয়ান নাসিরির ব্যাক পাস ডিফেন্ডারে লেগে চলে আসে সন্দীপ মালিকের সামনে, ফাঁকা জালে ঠেলে ৫-০ করেন তিনি। তার ঠিক এক মিনিট পরই ছাংতের মাপা ক্রস থেকে লাফিয়ে দারুণ হেডে ম্যাচের ষষ্ঠ গোলটি করেন স্কটিশ ফরোয়ার্ড লি এরউইন। সবুজ-মেরুন জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই গোল পেয়ে বাজিমাত করলেন তিনি।

আইএফএ শিল্ডে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে ছাংতের দুর্দান্ত হ্যাটট্রিক ও এরউইনের গোল পুরো দলের আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে রাখল।


বিষয় : HiddenStoriesNews #HiddenStoriesNews #MohunBagan #IFAShield2026 #Chhangte #JoyMohunBagan #KolkataFootball #IndianFootball #SportsNewsBengali #BreakingSports #FootballViral

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


Mohun Bagan: লিগের ট্রফি পাওয়ার দিনেই শিল্ডেও পাওয়ার প্যাক্ট মোহনবাগান! ছাংতের হ্যাটট্রিকে কব্জায় দাক্ষিণাত্য

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: মাঠের বাইরে সবেমাত্র উঠেছে কলকাতা লিগ জয়ের ট্রফি, আর মাঠের ভিতরে লালিয়ানজুয়ালা ছাংতের একের পর এক গোল-বোমা! একদিকে সবুজ-মেরুন তাঁবুতে ট্রফি উন্মোচনের উৎসব, আর অন্যদিকে আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচেই শ্রীনিধি ডেকানকে ৬-০ গোলে চূর্ণ করে নিজেদের রাজকীয় ফর্ম জানান দিল সবুজ-মেরুন। ঝোড়ো ফুটবলের সঙ্গে ছাংতের হ্যাটট্রিক এবং স্কটিশ তারকা লি এরউইনের অভিষেক গোল, খুশিতে ভাসল গ্যালারি।বুধবার ম্যাচের আগেই ক্লাব লনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন বাগান কর্তারা। দলের হাতে ট্রফি তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তবে আনন্দ উদযাপনের মাঝেই প্রথম একাদশ সাজাতে গিয়ে কোচ প্যানাজিওটিস দিলেমপেরিসকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। আপুইয়া, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপার মতো প্রথম সারির একঝাঁক ভারতীয় তারকা যখন জাতীয় শিবিরে ব্যস্ত, তখন চোটের কারণে বাদ পড়েন বিদেশি সমীর জেলকোভিচ। তবে রিজার্ভ বেঞ্চকে পরখ করে নেওয়ার সুযোগ পুরোপুরি কাজে লাগান পানোস। জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ, দেজন দ্রাজিচ ও মিগুয়েল ফিগুয়েরার সঙ্গে প্রথম একাদশে শুরু থেকেই নামানো হয় ছাংতে, লিস্টন ও অভিষেক সূর্যবংশীদের।বৃষ্টিভেজা মাঠে প্রথম মিনিট থেকেই পাওয়ার-প্যাক্ট ফুটবল উপহার দেয় সবুজ-মেরুন। ম্যাচের ৮ মিনিটে প্রীতম কোটালের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে দ্রাজিচ বল বাড়ান অভিষেকের দিকে। দূরপাল্লার বুলেট শটে শ্রীনিধি জালে বল জড়িয়ে দলকে ১-০ এগিয়ে দেন তিনি। ৪৪ মিনিটে শুভাশিসের থ্রু ধরে মিগুয়েলের নিখুঁত পাস কাজে লাগিয়ে মোহনবাগানের দ্বিতীয় গোলটি করেন ছাংতে।দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় বাগান। ৫২ মিনিটে ম্যাকলারেনের সেন্টার থেকে দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ছাংতে। এর ঠিক পাঁচ মিনিট পর, ৫৭ মিনিটে লিস্টন ও মিগুয়েলের চোখধাঁধানো যুগলবন্দি থেকে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এই তারকা উইঙ্গার।৪-০ ব্যবধানে এগিয়ে থাকা সত্ত্বেও গোলের খিদে কমেনি পানোসের ছেলেদের। ৮১ মিনিটে কিয়ান নাসিরির ব্যাক পাস ডিফেন্ডারে লেগে চলে আসে সন্দীপ মালিকের সামনে, ফাঁকা জালে ঠেলে ৫-০ করেন তিনি। তার ঠিক এক মিনিট পরই ছাংতের মাপা ক্রস থেকে লাফিয়ে দারুণ হেডে ম্যাচের ষষ্ঠ গোলটি করেন স্কটিশ ফরোয়ার্ড লি এরউইন। সবুজ-মেরুন জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই গোল পেয়ে বাজিমাত করলেন তিনি।আইএফএ শিল্ডে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে ছাংতের দুর্দান্ত হ্যাটট্রিক ও এরউইনের গোল পুরো দলের আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে রাখল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত