25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home লাইফস্টাইল Dhanteras 2026: সোনা-রুপো কেনার আগে সাবধান! ধনতেরাসে কোন জিনিস আনবে সৌভাগ্য, কোনটি অশুভ? 
লাইফস্টাইল

Dhanteras 2026: সোনা-রুপো কেনার আগে সাবধান! ধনতেরাসে কোন জিনিস আনবে সৌভাগ্য, কোনটি অশুভ? 

Share
ধনতেরাসে কী কিনবেন, কী এড়াবেন? ছবি: সংগৃহীত
Share

কলকাতা: দীপাবলির কাউন্টডাউন শুরু। তার আগে ধনতেরাসের কেনাকাটা নিয়ে অনেকেরই আগ্রহ থাকে। কারও পছন্দ সোনার গয়না, কেউ আবার কেনেন রুপোর কয়েন কিংবা নতুন বাসনপত্র। হিন্দু ধর্মে ধনতেরাসের দিন কিছু কিনে ঘরে আনলে লক্ষ্মীর আশীর্বাদ মেলে, সংসারে বজায় থাকে সুখ ও সমৃদ্ধি। তবে যে কোনও কিছু কিনলেই হবে না, এর ক্ষেত্রেও নানা নিয়ম রয়েছে। তাই কোন জিনিস কেনা শুভ আর কোন সামগ্রী এড়িয়ে চলা উচিত, জেনে নিন।

ধনতেরাসে কোন কোন জিনিস কেনা শুভ?

সোনা ও রুপো: ধনতেরাসের কেনাকাটায় সোনা ও রুপোর গুরুত্ব বরাবরই বেশি। এই দুই ধাতুকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। তাই এই বিশেষ দিনে সোনা বা রুপোর সামগ্রী কিনতে পারেন।

নতুন বাসনপত্র: ধনতেরাসে নতুন বাসন কেনাও শুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস, নতুন বাসন ঘরে প্রাচুর্য ও মঙ্গল বয়ে আনে। তাই স্টিল, পিতল বা অন্য ধাতুর বাসন কেনেন অনেকে।

ঝাঁটা: ঝাঁটা ঘরের ময়লা ও নেতিবাচকতা দূর করার প্রতীক। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ধনতেরাসে ঝাঁটা ঝাঁটা কিনলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয়। ঘরে লক্ষ্মীর আগমন ঘটে।

গোমতী চক্র ও কড়ি: সৌভাগ্য এবং আর্থিক সমৃদ্ধির প্রতীক হিসেবে গোমতী চক্র ও কড়ির বিশেষ গুরুত্ব রয়েছে। ধনতেরাসে এগুলি কেনার রীতি বেশ প্রচলিত।

প্রদীপ: দীপাবলির আগে ধনতেরাসে প্রদীপ কেনাও শুভ বলে মনে করা হয়। আলো অন্ধকার দূর করে ইতিবাচকতার বার্তা দেয়। 

লক্ষ্মী ও গণেশের মূর্তি: ধনতেরাসে লক্ষ্মী ও গণেশের মূর্তি কেনার রীতি রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, লক্ষ্মী ধনসম্পদ ও সমৃদ্ধির প্রতীক। অন্যদিকে গণেশকে শুভ সূচনা এবং বাধা দূর করার দেবতা হিসেবে পুজো করা হয়।

ইলেকট্রনিক সামগ্রী: সময়ের সঙ্গে ধনতেরাসের কেনাকাটার তালিকাতেও বদল এসেছে। বর্তমানে অনেকে এই দিনে মোবাইল, ল্যাপটপ কিংবা অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী কেনেন। 

ধনতেরাসে কোন কোন জিনিস এড়িয়ে চলবেন?

কিছু সামগ্রী ধনতেরাসে না কেনার পরামর্শ দেওয়া হয় প্রচলিত ধর্মীয় বিশ্বাসে। যদিও এগুলির অশুভ প্রভাবের কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। 

লোহার জিনিস: প্রচলিত বিশ্বাস মতে, ধনতেরাসে লোহার সামগ্রী কেনা এড়িয়ে চলা উচিত। অনেকে মনে করেন, এই দিনে লোহা কিনলে নেতিবাচক প্রভাব পড়ে।

কাচের সামগ্রী: কাচ সহজেই ভেঙে যায়। সেই কারণে প্রচলিত রীতি অনুযায়ী, কাচের জিনিসকে অস্থিরতার প্রতীক হিসেবে দেখা হয়। তাই ধনতেরাসে কাচের সামগ্রী না কেনার পরামর্শ দেওয়া হয়।

কালো রঙের জিনিস: অনেকের বিশ্বাস, ধনতেরাসে কালো রঙের সামগ্রী কেনা উচিত নয়। কিছু ধর্মীয় রীতিতে এই রংকে অশুভ প্রতীক হিসেবে দেখা হয়।

তেল ও চামড়ার সামগ্রী: ধনতেরাসের দিনে তেল এবং চামড়ার তৈরি জিনিস কেনা এড়িয়ে চলা উচিত।  অনেকে এগুলিকে শুভ অনুষ্ঠানের জন্য অনুপযুক্ত বলে মনে করেন।

ধারালো জিনিস: ছুরি, কাঁচি বা সূচের মতো ধারালো সামগ্রী কেনা থেকেও বিরত থাকেন অনেকে। লোকবিশ্বাস অনুযায়ী, এই ধরনের জিনিস আসলে সৌভাগ্য কেটে দেওয়ার প্রতীক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *