Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কাটমানি উসুলে চরম শোধ! অর্ধেক মাথা নেড়া, গলায় জুতোর মালা পরিয়ে ঘোরোনো হলো তৃণমূল নেতাকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬
কাটমানি উসুলে চরম শোধ! অর্ধেক মাথা নেড়া, গলায় জুতোর মালা পরিয়ে ঘোরোনো হলো তৃণমূল নেতাকে
জুতোর মালা পরিয়ে ঘোরোনো হলো তৃণমূল নেতাকে। ছবি-সংগৃহীত

কোচবিহার: আবাস যোজনার কাটমানি ও দুর্নীতির অভিযোগে ধুন্ধুমার রাজ্য রাজনীতি! শাসকদলের বুথ সভাপতিকে অর্ধেক মাথা নেড়া করে, গলায় জুতোর মালা ঝুলিয়ে এবং কোমরে শক্ত দড়ি বেঁধে গোটা গ্রাম ঘোরানোর অবিশ্বাস্য অভিযোগ উঠল। কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চাটামপাড়া এলাকায় তৃণমূল বুথ সভাপতি অতুল বিশ্বাসের সঙ্গে ঘটে যাওয়া এই চরম অনভিপ্রেত ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে জেলাজুড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীদের স্পষ্ট অভিযোগ—আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে বছরের পর বছর ধরে সাধারণ মানুষের থেকে হাজার হাজার টাকা কেটে নিয়েছেন এই তৃণমূল নেতা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ভাঙা ঘর থাকা সত্ত্বেও প্রকৃত দুস্থদের বদলে বেছে বেছে শুধু দলীয় সমর্থকদেরই আস্তানা পাইয়ে দিয়েছেন ওই বুথ সভাপতি। বিনা মণ্ডল নামের এক স্থানীয় বধূ সরাসরি অভিযোগ তুলে জানান, ঘর বরাদ্দ হওয়ার পর তাঁর থেকে সাড়ে তিন হাজার টাকা কাটমানি বাবদ হাতিয়ে নেওয়া হয়েছিল, যা বহুবার চাওয়ার পরেও ফেরত মেলেনি। চাটামপাড়ার পবিত্র মণ্ডল সহ একাধিক ক্ষুব্ধ বাসিন্দার দাবি, গ্রামের বহু মানুষের থেকেই এভাবে লাখ লাখ টাকা তুলে পকেট ভরিয়েছেন ওই নেতা। অবশেষে ধৈর্য হারিয়ে টাকা ফেরতের দাবিতে ও দুর্নীতির যোগ্য জবাব দিতেই প্রকাশ্যে এই পদক্ষেপ করেন তাঁরা।

ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে শাসকদলের তরফে পাল্টা তোপ দাগা হলেও, বিষয়টি নিয়ে দায় এড়িয়েছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানান, দলীয় পতাকা ব্যবহার করে কিছু মানুষ বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, তবে অন্যায়ের প্রতিবাদ করা গ্রামবাসীর অধিকার হলেও আইন হাতে তুলে নেওয়া বরদাস্ত করা হবে না। এই ঘটনায় কোনো বিজেপি কর্মী যুক্ত থাকলে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়ে স্থানীয় মণ্ডল সভাপতিকে তলব করেছেন তিনি। অন্যদিকে, ক্ষমতার দাপট ও দুর্নীতির অভিযোগে দলের এই ধরনের হেনস্থার মুখে পড়ার ঘটনায় অস্বস্তির ছায়া নেমে এসেছে তৃণমূল শিবিরে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews CoochBehar BengalPolitics TrinamoolCongress HiddenStoriesNews CUTMONEYSCAM AwasYojna

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০৫ আগস্ট ২০২৬


কাটমানি উসুলে চরম শোধ! অর্ধেক মাথা নেড়া, গলায় জুতোর মালা পরিয়ে ঘোরোনো হলো তৃণমূল নেতাকে

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image
কোচবিহার: আবাস যোজনার কাটমানি ও দুর্নীতির অভিযোগে ধুন্ধুমার রাজ্য রাজনীতি! শাসকদলের বুথ সভাপতিকে অর্ধেক মাথা নেড়া করে, গলায় জুতোর মালা ঝুলিয়ে এবং কোমরে শক্ত দড়ি বেঁধে গোটা গ্রাম ঘোরানোর অবিশ্বাস্য অভিযোগ উঠল। কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চাটামপাড়া এলাকায় তৃণমূল বুথ সভাপতি অতুল বিশ্বাসের সঙ্গে ঘটে যাওয়া এই চরম অনভিপ্রেত ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে জেলাজুড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীদের স্পষ্ট অভিযোগ—আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে বছরের পর বছর ধরে সাধারণ মানুষের থেকে হাজার হাজার টাকা কেটে নিয়েছেন এই তৃণমূল নেতা।স্থানীয় বাসিন্দাদের দাবি, ভাঙা ঘর থাকা সত্ত্বেও প্রকৃত দুস্থদের বদলে বেছে বেছে শুধু দলীয় সমর্থকদেরই আস্তানা পাইয়ে দিয়েছেন ওই বুথ সভাপতি। বিনা মণ্ডল নামের এক স্থানীয় বধূ সরাসরি অভিযোগ তুলে জানান, ঘর বরাদ্দ হওয়ার পর তাঁর থেকে সাড়ে তিন হাজার টাকা কাটমানি বাবদ হাতিয়ে নেওয়া হয়েছিল, যা বহুবার চাওয়ার পরেও ফেরত মেলেনি। চাটামপাড়ার পবিত্র মণ্ডল সহ একাধিক ক্ষুব্ধ বাসিন্দার দাবি, গ্রামের বহু মানুষের থেকেই এভাবে লাখ লাখ টাকা তুলে পকেট ভরিয়েছেন ওই নেতা। অবশেষে ধৈর্য হারিয়ে টাকা ফেরতের দাবিতে ও দুর্নীতির যোগ্য জবাব দিতেই প্রকাশ্যে এই পদক্ষেপ করেন তাঁরা।ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে শাসকদলের তরফে পাল্টা তোপ দাগা হলেও, বিষয়টি নিয়ে দায় এড়িয়েছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানান, দলীয় পতাকা ব্যবহার করে কিছু মানুষ বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, তবে অন্যায়ের প্রতিবাদ করা গ্রামবাসীর অধিকার হলেও আইন হাতে তুলে নেওয়া বরদাস্ত করা হবে না। এই ঘটনায় কোনো বিজেপি কর্মী যুক্ত থাকলে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়ে স্থানীয় মণ্ডল সভাপতিকে তলব করেছেন তিনি। অন্যদিকে, ক্ষমতার দাপট ও দুর্নীতির অভিযোগে দলের এই ধরনের হেনস্থার মুখে পড়ার ঘটনায় অস্বস্তির ছায়া নেমে এসেছে তৃণমূল শিবিরে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত